এক্সপ্লোর

Samaresh Majumdar: 'দৌড় শেষ' ! সাহিত্যিক সমরেশ মজুমদার প্রয়াণে স্মৃতির শহরে প্রসেনজিৎ থেকে সঙ্গীতা

Prosenjit on Samaresh Majumdar passed away: সমরেশ মজুমদারের প্রয়াণে, এক অমোঘ টানে স্মৃতির শহরে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কী বললেন তাঁরা ?

কলকাতা: চিরঘুমের দেশে 'কালপুরুষ'-র স্রষ্টা সাহিত্যিক সমরেশ মজুমদার (Samaresh Majumdar)। সমরেশ মজুমদারের প্রয়াণে, এক অমোঘ টানে স্মৃতির শহরে লেখিকা  সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যালে শোকপ্রকাশ করেছেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, গায়িকা ইমন চক্রবর্তী।

এদিন সমরেশ মজুমদারের প্রয়াণে সাহিত্যিকের অন্যতম সৃষ্টি শেয়ার করেছেন ফেসবুকে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায়। দৌড় বইটির প্রচ্ছদ এবং বিশেষ একটি পাতার ছবি তুলে লিখেছেন, 'দৌড় শেষ।'পাশাপাশি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় লিখেছেন, সাহিত্য জগতে নক্ষত্রপতন। ..ছেলেবেলার স্মৃতির ছন্দপতন। আপনারই কথা ধার নিলাম আজ।..ছাইটা হল স্মৃতি, আগুনটা হল বর্তমান। আপনি থাকবেন আপনার কালজয়ী সৃষ্টিতে এবং আমাদের সকলের স্মৃতিতে।' এদিন ইমন চক্রবর্তী ফেসবুকে লিখেছেন, 'মৃত্যু কী সহজ, কি নিঃশব্দে আসে, অথচ মানুষ চিরকালই জীবন নিয়ে গর্ব করে যায়।' শোকপ্রকাশ করেছেন অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। 

প্রসঙ্গত, একটা সময় ছিল, যখন কাগজ আর ছাপার অক্ষরের গন্ধে দুপুর পার করে গোধূলিবেলায় বই বন্ধ করত বাঙালি। আর হলুদ হয়ে আসা বইয়ের পাতার কালো অক্ষরগুলি কখন জানি, কালপুরুষ, কালবেলার অবয়ব নিত, তা বাঙালি নিজেও জানে না। তবে ডিজিটালাইজেশনের যুগেও বই বিদায় নেয়নি। এখনও বাঙালির ঘরে থরেথরে সাজানো বই। ভূল করেও কেউ তা কাগজওয়ালার কাছে বিক্রি করলেও ওজন করার আগেই ফের ঝুলো ঝেড়ে উঠে আসে টেবিলে। কলেজ স্ট্রিট তো আছেই, পাশাপাশি আজও মানুষ হৃদয়ের দরজা হাট করে খুলে রাখে কলকাতা বইমেলায়।

জানা গিয়েছে, বিকেল ৫ টা ৪৫ মিনিট নাগাদ অ্যাপেলো হাসপাতালে সাহিত্যিকের জীবনাবসান হয়। গোয়েন্দা চরিত্র অর্জুনের স্রষ্টা করেছিলেন সমরেশ মজুমদার। ১৯৮২ সালে আনন্দ পুরস্কার পান সমরেশ মজুমদার। ১৯৭৫ সালে প্রকাশিত হয় সমরেশ মজুমদারের প্রথম উপন্যাস 'দৌড়'। জীবনকালে উত্তরাধিকার, কালবেলা, কালপুরুষের মতো একের পর এক কালজয়ী উপন্যাস উপহার দিয়েছেন তিনি। ১৯৮৪ সালে সাহিত্য অ্যাকাদেমি পুরস্কার পান সমরেশ মজুমদার। ২০১৮ সালে সেরা বাঙালির সম্মান দিয়ে তাঁকে সম্মানিত করেছিল এবিপি আনন্দ।

আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?

আরও পড়ুন, গরমে কোন সরবতগুলি না খেলেই নয় ? কোনগুলি খুবই স্বাস্থ্যকর ? 

 ১৯৪৪ সালের ১০ মার্চ, জলপাইগুড়িতে জন্ম সমরেশ মজুমদারের। তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে রয়েছে 'উত্তরাধিকার', 'কালবেলা', 'কালপুরুষ'। 'দেশ' পত্রিকায় প্রকাশিত হওয়া মাত্র সাড়া ফেলে 'উত্তরাধিকার'। ছোটদের জন্য সৃষ্টি করেছেন গোয়েন্দা অর্জুনের মতো চরিত্র
শৈশব কেটেছে ডুয়ার্সে। ছয়ের দশকে কলকাতায় আসেন সমরেশ মজুমদার। উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে 'তেরো পার্বণ', 'গর্ভধারিণী', 'সাতকাহন'
২০১৮ সালে এবিপি আনন্দর 'সেরা বাঙালি' সম্মান পান তিনি। ১৯৮৪ সালে 'কালবেলা' উপন্যাসের জন্য সাহিত্য একাদেমি পুরস্কার পেয়েছিলেন সমরেশ মজুমদার। মূলত, গত কয়েকবছরে একদিকে সাহিত্যিক অন্যদিকে থিয়েটারের অন্যতম কুশিলবরা চিরবিদায় নিচ্ছেন। আর এবার ফের নক্ষত্র পতন। স্বাভাবিকভাবেই সাহিত্যিক সমরেশ মজুমদারের মৃত্যুতে শোকের ছায়া সারা বাংলায়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupali Ganguly on Narendra Modi: 'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
'প্রধানমন্ত্রী যদি সত্যিই একনায়ক হতেন...' রূপালি গঙ্গোপাধ্যায়ের মন্তব্যে জোর বিতর্ক
Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget