এক্সপ্লোর

Entertainment News: সৃজিতের ছবিতে দেব-রুক্মিণী, 'সালার'-এর ঝলক প্রকাশ্যে, আজকের 'সোশ্যালে সেরা'

Entertainment News Update: দিনের শেষে, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। টলিউড থেকে বলিউড আমরা দিন শেষে খুঁজে নেওয়ার চেষ্টা করব সোশ্যালের সেরাদের।

কলকাতা: বর্তমানে প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বেছে নেওয়া হয় সোশ্যাল মিডিয়াকে। ছবির টিজার, ট্রেলার থেকে শুরু করে নতুন ছবির খবর, সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করতে পছন্দ করেন অনেক তারকা থেকে শুরু করে প্রযোজনা সংস্থাগুলিও! অন্যদিকে আবার,দিনভর সোশ্যাল মিডিয়ায় নিজেদের টুকরো টুকরো জীবনযাপনও ভাগ করে নিতে ভালবাসেন তারকারা। তা সে টলিউড হোক বা বলিউড... কেমন করে কাটছে ছুটির দিন, অথবা কোন দিনটায় ডায়েট ভুলে লোভনীয় খাবারে মজছেন তাঁরা, এই সবই তাঁরা ভাগ করে নিতে চান অনুরাগীদের সঙ্গে। প্রতিদিন, আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে। 

 

সৃজিতের ছবিতে দেব-রুক্মিণী জুটি

প্রথমবার সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee) পরিচালিত ছবিতে নায়িকা রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)। সঙ্গে থাকছেন দেব (Dev)-ও। সদ্যই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির কথা ঘোষণা করা হল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের পক্ষ থেকে। এর আগে, জুলফিকর (Julfikar) ছবিতে সৃজিতের পরিচালনায় কাজ করেছিলেন দেব। তবে এই প্রথমবার দেব ও রুক্মিণীকে একসঙ্গে পরিচালনা করবেন সৃজিত।  সোশ্যাল মিডিয়ায় আজ ছবি সংক্রান্ত কোনও তথ্যই শেয়ার করা হয়নি। কেবল জানানো হয়েছে, তাঁরা ৩ জন একটি প্রোজেক্টে একসঙ্গে কাজ করছেন। আগামী বছর, অর্থাৎ ২০২৪ সালে মুক্তি পাবে এই ছবিটি। পাশাপাশি হাসি মুখে দাঁড়িয়ে, ৩ তারকা ছবিও শেয়ার করে নিয়েছেন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dev Adhikari (@imdevadhikari)

 'সালার'-এর টিজারে আড়ালেই রইল প্রভাসের লুক

'আদিপুরুষ' (Adipurush) নিয়ে বিতর্কের পরেই চর্চায় তিনি। আর এবার, মুক্তি পেল তাঁর নতুন কাজ সালার (Salaar)-এর টিজার। কিন্তু প্রথম ঝলকে, মন ভরল না অনুরাগীদের। আজই মুক্তি পাওয়ার কথা ছিল 'সালার'-এর প্রথম ঝলকের। তা প্রকাশ্যে এলেও, সেখানে দেখা গেল না প্রভাসের মুখ (Prabhas)। কেবল পাশ থেকে দেখা গেল ছবির নায়কের ঝলক। প্রায় ২ মিনিটের টিজ়ারে পরিচালক ভীষণ সুন্দরভাবে তুলে ধরেছেন ছবির ভাবনাকে। সেখানে অবশ্য সিংহভাগ জুড়ে দেখা গেল বলিউডের বর্ষীয়ান অভিনেতাকে। অ্যাকশন থাকলেও, প্রকাশ্য়ে এলেন না প্রভাস। অনেকেই মনে করছেন, হয়তো প্রভাসের লুকে আরও কিছু চমক রয়েছে। সেটা ক্রমশ প্রকাশ্য। এই ছবিতে প্রভাস ছাড়াও দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন (Prithviraj Sukumaran), শ্রুতি হাসান (Shruti Haasan) ও জগপতি বাবু (Jagapathi Babu)-কে। 

 

আরও পড়ুন: Srijit-Dev-Rukmini: সৃজিতের ছবিতে প্রথমবার রুক্মিণী, দেবের প্রযোজনায় নতুন ছবির ঘোষণা

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
P. C. Sorcar Jr.: জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
জাপানি মেয়ের প্রেমপত্র গিয়ে পড়ল বাবার হাতে, এল দ্বিতীয় বিয়ের প্রস্তাব ও! অজানা পি সি সরকার জুনিয়র
Taslima Nasrin: 'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
'দরজাটা খুলেছে, আর যেন বন্ধ না হয়.. কাউকে অপছন্দ হলে যেন আর নির্বাসিত না করা হয়', অকপট তসলিমা নাসরিন
Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget