এক্সপ্লোর

Israel Palestine Conflict: 'যা প্রয়োজন করব', দেশের যুদ্ধ পরিস্থিতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন 'ফওদা' অভিনেত্রী রোনা-লি শিমন

Rona-Lee Shimon: হামাসের বিরোধিতা করতে বদ্ধপরিকর অভিনেত্রী রোনা-লি শিমন। হামাসের আক্রমণে যে বেকসুর প্রাণ একের পর এক বলি হচ্ছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন ও আহত অভিনেত্রী।

নয়াদিল্লি: চলছে যুদ্ধ। ইজরায়েল-হামাস সংঘর্ষ (Israel Hamas War) পা দিল দশম দিনে। লেবাননে হেজবোল্লার সামরিক ঘাঁটিতে এবার প্রত্যাঘাত ইজরায়েলের। নিজের দেশের বর্তমান অবস্থা প্রসঙ্গে কথা বলতে গিয়ে 'ফওদা' (Fauda) খ্যাত ইজরায়েলি অভিনেত্রী রোনা-লি শিমন (Rona-Lee Shimon) ভেঙে পড়লেন কান্নায়। এএনআইকে (ANI) দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান ইজরায়েলকে জয়ী করতে তাঁর ক্ষমতায় যা সম্ভব তাই করবেন তিনি। 

'সন্ত্রাস হামলা' থেকে নিজের দেশকে বাঁচাতে প্রতিজ্ঞাবদ্ধ ইজরায়েলি অভিনেত্রী

হামাসের বিরোধিতা করতে বদ্ধপরিকর অভিনেত্রী রোনা-লি শিমন। হামাসের আক্রমণে যে বেকসুর প্রাণ একের পর এক বলি হচ্ছে তাতে যথেষ্ট উদ্বিগ্ন ও আহত অভিনেত্রী। যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি হামাসের বিরুদ্ধে লড়তে রাজি কি না, অভিনেত্রী বলেন, 'আমার ক্ষমতার মধ্যে যা আছে সবটা দিয়ে ইজরায়েলকে জিততে সাহায্য করব।'

অভিনেত্রী ইজরায়েলের সঙ্গে ভারতের সংহতির প্রশংসা করেন এবং ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা স্ট্রিপ থেকে ইজরায়েলি শহরে হামাস সন্ত্রাসীদের দ্বারা হামলার নিন্দা করেন। এই ঘটনায় শত শত ইজরায়েলি সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে এবং একাধিক মানুষকে বন্দি করা হয়েছে। ইজরায়েলও দ্রুত গাজায় পাল্টা বিমান হামলা চালিয়েছে যাতে শত শত প্যালেস্তাইনবাসী নিহত হচ্ছেন। এদিন অভিনেত্রী সাক্ষাৎকারে বলেন, 'সত্যি বলতে, আমি ভারতের মতো সুন্দর মিত্র দেশ পেয়ে কৃতজ্ঞ। পৃথিবীতে আমার অন্যতম পছন্দের দেশ ভারত। আমি এই দেশের বাসিন্দাদের ভালবাসি। আমি পরিষ্কার বুঝতে পারছি যে কেন প্রথমেই ৭ অক্টোবর ইজরায়েলে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনার নিন্দা করেছেন আপনারা। আমি এর থেকে কম কিছু আশা করি না কিন্তু হৃদয়ের অন্তর থেকে এটা বলছি। আমি মনে করি, আমাদের জন্য এটাই শ্রেষ্ঠ কাজ আপনারা করতে পারেন যে ভয়ঙ্কর সন্ত্রাসের নিন্দা করে আমাদের পাশে দাঁড়াতে পারেন।'

 

৭ অক্টোবর হামাস দ্বারা হওয়া সন্ত্রাসের কথা মনে করে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি অভিনেত্রী। তিনি বলেন, 'আমরা যুদ্ধ পরিস্থিতির মধ্যে রয়েছি। এর ফলে আরও অজস্র প্রাণহানি হবে কিন্তু আমরা টিকে থাকব। আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রথম লক্ষ্য হবে বন্দিদের বাড়ি ফিরিয়ে আনা।' শনিবার ইজরায়েলি সেনাবাহিনি নিশ্চিত করে যে হামাসের কবলে ১২৬ জন সাধারণ নাগরিক রয়েছেন। 

 

আরও পড়ুন: Tiger 3 Trailer Out: অ্যাকশন অবতারে ফের বড়পর্দায় সলমন-ক্যাটরিনা জুটি, মুক্তি পেল 'টাইগার ৩' ট্রেলার

ইজরায়েল-হামাস সংঘর্ষের দশম দিনে নাবলাস, হেব্রন, বেথলেহেমে ইজরায়েলি সেনার হাতে পাকড়াও হয়েছে বহু। হামাসের বিরুদ্ধে প্রথমবার আয়রন বিম লেজার ব্যবহার করল ইজরায়েল। হামাসের বিরুদ্ধে লড়ার সময় ভারতীয় বংশোদ্ভূত তিন তরুণীর মৃত্যু হয়েছে। নিহত তরুণীদের মধ্যে ২ জন ইজরায়েলি ডিফেন্স ফোর্সেসের অন্তর্গত ছিলেন। এক তরুণীর নাম ও মোজেস, যাঁর মৃত্যু হয়েছে জিকিমের কাছে হামাসের বিরুদ্ধে লড়তে গিয়ে। দ্বিতীয় জনের নাম কিম ডোকরকর, গাজার কাছে সংঘর্ষ চলাকালীন ওই তরুণীর মৃত্যু হয়। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ

ভিডিও

Tulu Mondal Birbhum: টুলু মণ্ডলের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি | ABP Ananda
Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget