এক্সপ্লোর

Feluda: শেষ 'দার্জিলিং জমজমাট'-এর শ্যুটিং, সেলফি পোস্ট করে জানালেন সৃজিত

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সৃজিত। সেখানে কিছুটা মজার ছলেই শ্যুটিং শেষের কথা ঘোষণা করেছেন সৃজিত। 'ফেলুদার গোয়েন্দাগিরি' সিজন ওয়ান-এর শ্যুটিং শেষ হল বলে জানিয়েছেন সৃজিত।

কলকাতা: শেষ হল সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ওয়েবসিরিজ 'দার্জিলিং জমজমাট' (Darjeeling Jomjomat)-এর শ্যুটিং। একই ফ্রেমে ধরা দিলেন ফেলুদা, লালমোহন, তোপসে থেকে শুরু করে ছবির সমস্ত কলাকুশলী, পরিচালকও। সোশ্যাল মিডিয়ায় শ্যুটিং শেষের খবর দিয়ে গোটা দলের ছবি পোস্ট করলেন সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)।

ফেলুদা নিয়ে নস্ট্য়ালজিক সৃজিত 

শ্যুটিং শুরুর আগে সোশ্যাল মিডিয়ায় ফেলুদার ছবি পরিচালনা নিয়ে নস্ট্যালজিক পোস্ট করেছিলেন পরিচালক। ইতিমধ্যেই দার্জিলিং পাড়ি দিয়েছেন সৃজিত মুখোপাধ্য়ায়, টোটা রায় চৌধুরী ও অনির্বাণ চক্রবর্তী। শুরু হয়ে গিয়েছে শ্যুটিংও। শ্যুটিং শুরুর আগের রাতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃজিত লিখেছিলেন, 'যখন ফেলুদা শ্যুটিং করি তখন আমি সবচেয়ে সুখী মানুষ হয়ে যাই। কারণ আগামীকাল থেকে সেই ১০ বছরের ছেলেটা এসে আমার পাশে বসবে যে ৫/10 ইন্দ্র রায় রোডে জন্মেছিল। যে শ্রী হরি দোকানটা থেকে তার স্কুলের টিফিন কিনত, বিজলি সিনেমায় বৈদুর্য্য রহস্য দেখত আর ভবানীপুর বুক ব্যুরো থেকে ফেলুদার পাতলা পাতলা বইগুলো কিনে আনত। সেই ছেলেটা কাল থেকে আমার পাশে বসবে, মনিটরে চোখ রাখবে আর আমার সঙ্গে হাসবে, আমার সঙ্গে কাঁদবে। কারণ আমরা আমাদের স্মৃতিগুলোকে পুননির্মাণ করছি।'

আরও পড়ুন: কথা বলতে চাইছেন ভাই ঋষির সঙ্গে, রণধীর কপূরের অসুস্থতার কথা জানালেন রণবীর

কেবল এটুকুই নয়, সোশ্যাল মিডিয়ায় শ্যুটিংয়ের বিভিন্ন ধাপের ছবি পোস্ট করেছিলেন সৃজিত। সেখানে দেখা যাচ্ছে, কোথাও লাল, কোথাও সাদা শীতপোশাকে নির্দেশ দিচ্ছেন পরিচালক। পোশাকের সঙ্গে হ্যারি পটারের ছবির তুলনা চেনেছেন তিনি। নিজেকে কখনও হ্যারি কখনও স্নেপ বলে দাবি করেছেন সৃজিত। আর কেবল দাবিই নয়, সত্যিই তাঁর পোশাকে দেখা গেল গ্রিফিনডোর ও স্লিদারিন-এর চিহ্ন। 

আজ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন সৃজিত। সেখানে কিছুটা মজার ছলেই শ্যুটিং শেষের কথা ঘোষণা করেছেন সৃজিত। 'ফেলুদার গোয়েন্দাগিরি' সিজন ওয়ান-এর শ্যুটিং শেষ হল বলে জানিয়েছেন সৃজিত। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন চিনা খাবার নিয়ে খুনসুটিও। এই প্রথম নয়, এর আগেও 'ফেলুদা ফেরত'-এ টোটাকে ফেলুদার ভূমিকায় দেখেছেন দর্শক।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Srijit Mukherji (@srijitmukherji)

">

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget