এক্সপ্লোর

NABC 2024: শিকাগোয় NABC অতিথিদের হোটেলে 'আগুন আতঙ্ক'! আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে

Fire Alarm Alert: শিকাগোর পাঁচতারা হোটেলে, যেখানে NABC অভ্যাগতরা রয়েছেন, সেখানে হঠাৎই আগুন আতঙ্ক। ভোরবেলা হঠাৎই বাজতে থাকে ফায়ার অ্যালার্ম। সঙ্গে সঙ্গে খালি করানো হয় হোটেল।

কলকাতা: শিকাগোর (Chicago) পাঁচতারা হোটেলে আগুন আতঙ্ক। ভোরবেলা হঠাৎই বাজতে থাকে ফায়ার অ্যালার্ম। সঙ্গে সঙ্গে খালি করানো হয় হোটেল। প্রসঙ্গত, এখানেই রয়েছেন ভারত থেকে যাওয়া সমস্ত 'নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স'-এর (NABC 2024) অতিথিরা। 

শিকাগোর হোটেলে 'আগুন আতঙ্ক'

বাংলা বিনোদন জগতের প্রথম সারির পরিচালক থেকে শুরু অভিনেতা অভিনেত্রী, সঙ্গীতশিল্পীরা আপাতত রয়েছেন শিকাগোয়। সেখানে 'ibea Bangla Film Awards'-এর আয়োজন করেছে 'নর্থ আমেরিকা বেঙ্গলি কনফারেন্স' বা NABC 2024। এই সমস্ত অতিথিরা যে হোটেলে থাকছেন, শনিবার সেই 'হায়াত রিজেন্সি'তে ছড়াল আগুন আতঙ্ক।

এবিপি লাইভের হাতে যে ভিডিও এসে পৌঁছেছে তাতে স্পষ্ট শোনা যাচ্ছে 'ফায়ার অ্যালার্ম'-এর শব্দ। ভোরবেলা হঠাৎই এই শব্দে ঘুম ভাঙে হোটেলের সকল অতিথির। নিয়ম মেনে তাঁদের সঙ্গে সঙ্গে 'ফায়ার এক্সিট' দিয়ে বের করিয়ে দেওয়া হয়। বাইরে বেরিয়ে নিরাপদ স্থানে তাঁরা আশ্রয় নেন। তবে দমকল এসে যাওয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা গেছে দ্রুত।                       

প্রসঙ্গত, দিন পাঁচেক আগে শিকাগোর উদ্দেশে রওনা দেয় বাঙালি সিনেদুনিয়ার একাধিক নক্ষত্র। সৌরসেনী মৈত্র, অম্বরীশ ভট্টাচার্য, অর্জুন চক্রবর্তী, অনির্বাণ ভট্টাচার্য, তনুশ্রী চক্রবর্তী, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, উজান গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, অরিন্দম শীল প্রমুখ পাড়ি দেন একইসঙ্গে। সেখানে গিয়ে অম্বরীশের হাতে উঠল 'বেস্ট অলরাউন্ডার অফ দ্য ইয়ার' সম্মান। মঞ্চে '১০০ পার্সেন্ট লাভ'-এর তালে কোমর দোলালেন সৌরসেনী মৈত্র। নাচে পা মেলালেন সোহিনী সরকারও। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই সমস্ত ভিডিও। 

আরও পড়ুন: Tota Wishes Ranveer: 'জীবনে এমন তারকা দেখিনি যে...', জন্মদিনে 'জামাই'য়ের প্রশংসায় পঞ্চমুখ 'শ্বশুর' টোটা রায়চৌধুরী

এবারের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময়ে বিমানবন্দরেই এক ফ্রেমে দেখা মেলে অনির্বাণ ভট্টাচার্য ও তাঁর স্ত্রী মধুরিমা গোস্বামী। চারিদিকে যখন তাঁদের বিচ্ছেদের গুঞ্জন জোরালো হচ্ছে, তখন সেই জল্পনায় জল ঢালেন সেই দম্পতি। বউয়ের হাত ধরে শিকাগো পাড়ি দেন অনির্বাণ ভট্টাচার্য। দু'জনকেই সেদিন কালো টিশার্ট পরে গাড়ি থেকে নেমে বিমানবন্দরে প্রবেশ করতে দেখা যায়। একসঙ্গে ছবি তোলেন তাঁরা। ফলে স্পষ্ট, বিচ্ছেদ নয়, একেবারে হাতে হাত ধরে তাঁরা রয়েছেন। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Birbhum Tulu Mondal |
Jaish-E-Mohammed Terrorist Arrested | জইশ জঙ্গি হামিমের ছিল নিজের ব্যবসাও, দোকানের হদিশ পেল STF
Jaish-E-Mohammed Terrorist Arrested | STF-এর জালে জইশ জঙ্গি, সাধারণের নিরাপত্তা নিয়ে সওয়াল Kunal Ghosh-এর
Militant Arrested in Bengal | হামিমকে জেরায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য! মিলল যোগাযোগের মাধ্যম
Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget