এক্সপ্লোর

Gangubai Kathiawadi: তিনদিনে কি ৪০ কোটি টাকার ব্যবসা করতে পারল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'?

প্রথমদিনে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র বক্স অফিস কালেকশন দেখে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছিলেন যে, প্রথম তিনদিনের মধ্যেই ৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে আলিয়া ভট্টের এই ছবি

মুম্বই: মুক্তির আগে থেকেই দর্শকের উত্তেজনা টের পাওয়া যাচ্ছিল। ছবি মুক্তির আগে থেকেই খানিকটা আন্দাজ করা যাচ্ছিল যে, বক্স অফিসে বেশ ভালোই প্রভাব বিস্তার করবে পরিচালক সঞ্জয়লীলা বনশালীর বহু প্রতীক্ষিত ছবি 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi)। আর মুক্তি পাওয়ার পর থেকে সিনেমা হলে কার্যত ঝড় চালাচ্ছে এই ছবি। যদিও ট্রেড অ্যানালিস্টরা এই ছবির বক্স অফিস কালেকশন প্রকাশ করার সঙ্গে এটাও মনে করিয়ে দিতে ভুলে যাচ্ছেন না যে, এখন করোনা পরিস্থিতি চলছে। আর তার জন্য দেশের বিভিন্ন প্রান্তে কোথায় কোথায় হয়তো এখনও সিনেমা হল বন্ধ রয়েছে, নাহলে বহু জায়গায় ৫০ শতাংশ দর্শক নিয়ে খোলা রয়েছে। তাই বক্স অফিস কালেকশন আরও ভালো হতে পারত, যদি দেশের সব জায়গায় ১০০ শতাংশ দর্শক নিয়ে সিনেমা হল খোলা থাকত। 

প্রথম দিনে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'র বক্স অফিস কালেকশন দেখে ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে জানিয়েছিলেন যে, প্রথম তিনদিনের মধ্যেই ৪০ কোটি টাকার ব্যবসা করে ফেলবে আলিয়া ভট্ট (Alia Bhatt) অভিনীত এই ছবি। তিনদিন পেরিয়ে গিয়েছে। প্রথম সপ্তাহের শেষে কি ৪০ কোটি টাকার ব্যবসা করতে পারল এই ছবি?

আরও পড়ুন - Siddhant Chaturvedi: ঘর বাঁধতে চেয়েছিলেন, তারপর? প্রাক্তন প্রেম নিয়ে বিস্ফোরক সিদ্ধান্ত চতুর্বেদী

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে তরণ আদর্শ সপ্তাহের শেষের 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবির বক্স অফিস কালেকশন ঘোষণা করেছেন। তিনি এদিন লেখেন, ''গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' সকলের মধ্যে উচ্ছ্বাস, আত্মবিশ্বাস ফিরিয়ে এনেছে। প্রথম সপ্তাহের শেষে দুর্দান্ত পারফরম্যান্স। মুম্বই, থানে, পুনে, গুজরাট, দিল্লি এবং দক্ষিণ ভারতে দারুণ ব্যবসা করেছে এই ছবি। শুক্রবার এই ছবির বক্স অফিস কালেকশন ছিল ১০.৫০ কোটি টাকার। শনিবার ছিল ১৩.৩২ কোটি টাকার। আর রবিবার এই ছবি ব্যবসা করল ১৫.৩০ কোটি টাকার। সবমিলিয়ে তিনদিনে মোট ব্যবসা করল ৩৯.১২ কোটি টাকার। সামনেই মহাশিবরাত্রি। আশা করছি মহাশিবরাত্রির উতসবে আরও ভালো ব্যবসা করবে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'। বক্স অফিসে একই ধারা বজায় রাখবে এই প্রত্যাশা।'

প্রসঙ্গত, 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভট্ট। ছবি মুক্তি পাওয়ার পর থেকে চারিদিক থেকে তিনি প্রশংসায় ভাসছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন অজয় দেবগন, শান্তনু মাহেশ্বরী, বিজয় রাজ প্রমুখ অভিনেতারা। লেখক হুসেন জায়দির বই 'মাফিয়া কুইনস অফ মুম্বই'-এর একটি অধ্যায় নিয়ে তৈরি হয়েছে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Hoy Maa Noy Boumaa | শিল্পীসত্ত্বাকে সঙ্গে রেখেই ব্যক্তিগত উদ্যোগে নতুন পথে পা বাড়িয়েছেন টেলি ইন্ডাস্ট্রির অনেক অভিনেত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৪.৮.২৬): নেতাজিকে কুকথা, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই BJP সাংসদের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৪.৮.২৬): ধৃত নির্মল ঘোষ ও সঞ্জীবকে লক্ষ্য করে উঠল চোর স্লোগানও
Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget