এক্সপ্লোর

Gantchhora: বস্তির দেওয়াল জুড়ে বিয়ের গ্রাফিতি, খড়ির শিল্পে সাজল বেহালা বাগানবাড়ি

Gantchhora: বেহালা বাগান বাড়ি। সরু গলিটার দুধারে গায়ে গায়ে ঘর আর মানুষের আনাগোনা

কলকাতা: বেহালা বাগান বাড়ি। সরু গলিটার দুধারে গায়ে গায়ে ঘর আর মানুষের আনাগোনা। জায়গাটা অনেকে চিনলেও এখন হঠাৎ করে সেখানে গেলে ভুল হয়ে যেতে পারে অনেকেরই। মনে হতে পারে, পাড়ার কারও হয়তো বিয়ে হচ্ছে, আর তাই সেজে উঠেছে গোটা পাড়া! কিন্তু বিয়েতে সাজে গ্রাফিতি! 

স্টার জলসার নতুন ধারাবাহিক 'গাঁটছড়া' ও একটি আর্ট ফেস্টের উদ্যোগে নতুন করে সেজে উঠেছে বেহালা বাগানবাড়ি বস্তি। দেওয়ালে দেওয়ালে ফুটে উঠেছে বিয়ের বিভিন্ন ছবি। আর এই পরিকল্পনা নাকি ধারাবাহিকের খড়ি ওরফে সোলাঙ্কি রায়ের (Solanki Roy)। চ্যানেলের তরফ থেকে দেওয়া একটি ভিডিওতে খড়িকে বলতে শোনা গেল, একদিন তিনি ও বনি নাকি ঘুরতে ঘুরতে এসে পড়েছিলেন বেহালার এই বস্তিতে। গায়ে গায়ে বাড়ি, নোনা ধরা দেওয়াল যেন গল্প বলে সেখানকার মানুষদের কঠিন জীবনযাত্রার। সেই দেওয়ালগুলিকেই নতুন রঙে সাজিয়ে তোলার পরিকল্পনা করা হয়। 

নেতাজির লুকে অদেখা ছবি শেয়ার করে 'স্বস্তিক সংকেত' প্রেক্ষাগৃহে দেখার অনুরোধ শাশ্বতর

আনন্দ উৎসব মানেই গাঁটছড়া অর্থাৎ বিয়ে। খড়ির উদ্যোগে সেখানে আসেন আর্ট ফেস্টের মানুষ ও বিভিন্ন শিল্পীরা। সিমেন্ট, বালি তারপর সাদা রঙ, তার ওপরে গ্রাফিতির সাজ। কোথাও পানপাতা, কোথাও সানাই, কোথাও বিয়ের বিভিন্ন রীতি। মালাবদল থেকে শুরু করে সাতপাক, সিঁদুরদান, কি নেই সেখানে। যেন বিয়ের আসর সাজানো হয়েছে। গোটা বস্তি জুড়ে উৎসবের আমেজ। এমনকি পাড়ার লোকেরা নাকি ভাবছেন, এরমধ্যে কারও বিয়ের আয়োজন করা যায় কি না।


Gantchhora: বস্তির দেওয়াল জুড়ে বিয়ের গ্রাফিতি, খড়ির শিল্পে সাজল বেহালা বাগানবাড়ি

বস্তির সবার মুখেই হাসি। বাসিন্দারা বলছেন, 'অনেকেই হয়ত বেহালা বাগান বাড়ি বস্তিকে চেনেন। কিন্তু এখন এখানে এলে কেউ হঠাৎ করে আমাদের পাড়াকে চিনতেই পারবেন না। উৎসবের আমেজে যেন ঝলমল করছে গোটা বস্তি।'


Gantchhora: বস্তির দেওয়াল জুড়ে বিয়ের গ্রাফিতি, খড়ির শিল্পে সাজল বেহালা বাগানবাড়ি

বড়পর্দা থেকে ফের ছোটপর্দায় ফিরেছেন একঝাঁক অভিনেতা-অভিনেত্রীরা। শুধু কী তাই, ছোটপর্দায় তৈরি হয়েছে নতুন জুটিও। অনেকে আবার লম্বা বিরতির পর ফিরছেন শ্যুটিং ফ্লোরে। সব মিলিয়ে ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে নতুন ধারাবাহিক 'গাঁটছড়া'। স্টার জলসার এই ধারাবাহিকের হাত ধরে এই প্রথমবার জুটি বেঁধেছেন গৌরব চট্টোপাধ্যায় ও সোলাঙ্কি রায়। তবে শুধু এই দুই নায়ক নায়িকাই নয়, এই ধারাবাহিকে অভিনয় করছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, শ্রীমা, সঞ্চারী মন্ডল ও অন্য়ান্যরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget