এক্সপ্লোর

Sivaji Ganesan Birthday: শিবাজি গণেশনের ৯৩ তম জন্মদিনে গুগলের শ্রদ্ধা

গুগলের ডুডলটি তৈরি করেছেন ব্যাঙ্গালুরুর এক অতিথি শিল্পী, যাঁর নাম নূপুর রাজেশ চোকসি। এই ডুডল স্বভাবতই 'ভারতীয় সিনেমার মার্লন ব্র্যান্ডো'-এর বেশ কিছু স্মৃতি তাজা করে দিয়েছে অনুরাগীদের মনে।

নয়াদিল্লি: দক্ষিণের কিংবদন্তী অভিনেতা শিবাজি গণেশনের (Sivaji Ganesan) আজ ৯৩ তম জন্মবার্ষিকী। তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর ছবি ডুডল (Doodle) করল গুগল (Google)। 

সিনেপ্রেমীদের কাছে শিবাজি গণেশনের নতুন করে পরিচয় দেওয়ার তেমন প্রয়োজন পড়ে না। অজস্র চরিত্রকে জনসাধারণের কাছে স্মরণীয় করে তোলার জন্য তাঁর মৃত্যুর ২০ বছর পর, আজও তিনি সিনেমা প্রেমীদের মনে বাস করেন। প্রায় পাঁচ দশক অভিনয় জগতে দাপিয়ে বেড়ানোর পর, ৭৩ বছর বয়সে ২০০১ সালের ২১ জুলাই তাঁর মৃত্যু হয়।

গুগলের ডুডলটি তৈরি করেছেন ব্যাঙ্গালুরুর এক অতিথি শিল্পী, যাঁর নাম নূপুর রাজেশ চোকসি। এই ডুডল স্বভাবতই 'ভারতীয় সিনেমার মার্লন ব্র্যান্ডো'-এর বেশ কিছু স্মৃতি তাজা করে দিয়েছে অনুরাগীদের মনে। শিবাজি গণেশন একাধিক তামিল, তেলুগু, কন্নড়, মালয়লম ছবিতে অভিনয় করেছেন। এমনকী হিন্দি ও সিংহলি ছবিতেও কাজ করেছেন তিনি।

তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন ভিল্লুপুরম চিন্নাইয়া গণেশন। মাত্র ৭ বছর বয়সে থিয়েটার জগতে পা রাখেন তিনি। বিভিন্ন জনপ্রিয় থিয়েটার গ্রুপে তিনি শিশু ও মহিলাদের চরিত্রে অভিনয় করতে শুরু করেন। একইসঙ্গে তিনি তিন ধরনের নৃত্যশিল্পে পটু, ভরতনাট্যম, কথক ও মণিপুরি। তিনি 'দাদা সাহেব ফালকে' পুরস্কারে সম্মানিত হয়েছিলেন।

নাটক 'শিবাজি কাণ্ড সাম্রাজ্যম'-এ তিনি মারাঠি রাজা ছত্রপতি শিবাজির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। সেই থেকে তাঁর নাম হয় শিবাজি গণেশন। শুধু থিয়েটার বা সিনেমাতেই নয়, তিনি রাজনীতিতেও পা রেখেছিলেন। তবে সেখানে বিশেষ খ্যাতি অর্জন করতে পারেননি। 

 

গুগলের এই শ্রদ্ধাজ্ঞাপনে মুগ্ধ কিংবদন্তি অভিনেতার নাতি তথা জনপ্রিয় অভিনেতা বিক্রম প্রভু (Vikram Prabhu)। টুইট করে গুগলের এই ডুডলের ছবিটি পোস্ট করেছেন। গুগলের উদ্যোগের জন্য গুগল ইন্ডিয়া ও শিল্পী নূপুর রাজেশ চোকসিকে ধন্যবাদ জানিয়েছেন। একইসঙ্গে তিনি এও লেখেন পুরো  বিষয়টি তাঁর কাছে অত্যন্ত গর্বের। 

আরও পড়ুন: Shiddat Review: মুক্তি পেয়েছে রাধিকা মদন ও সানি কৌশলের 'সিদ্দত', সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দর্শকদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget