এক্সপ্লোর

Fighter First Song: শিল্পা রাও-বেনি দয়ালের গানে জমজমাট হৃতিক-দীপিকার রসায়ন, প্রথম গানেই মুগ্ধ সিনেপ্রেমীরা

Bollywood News: ২৫জানুয়ারী মুক্তি পাচ্ছে 'ফাইটার'।

কলকাতা: 'ফাইটার' ছবির হাত ধরে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন। তাই ছবি নিয়ে দর্শকের উন্মাদনার পারদ তুঙ্গে। সম্প্রতি মুক্তি পেল এই ছবির প্রথম গান 'শের খুল গয়ে'। আর প্রথম গানেই দুই সুপারস্টারের জমজমাট নাচ মুগ্ধ করল দর্শককে। বিশাল-শেখরের সঙ্গীত পরিচালনায় এই পার্টি মেজাজের গানটি গেয়েছেন শিল্পা রাও ও বেনি দয়াল। গানের কথা কুমারের। 

গোটা গানে নাচের প্রিতিটি স্টেপে যেমন দর্শককে মাতিয়েছে হৃত্বিক-দীপিকা, তেমনই তাঁদের চোখধাঁধানো রসায়নও মন কেড়েছে ভক্তদের। হৃত্বিক-দীপিকার পাশাপাশি এই গান করণ সিং গ্রোভারকে নাচতে দেখা যাচ্ছে জমিয়ে। সেই সঙ্গে গানে এক ঝলক দেখা মিলেছে অভিনেতা অনিল কাপুরেরও। নজর কেড়েছে গানের হুক স্টেপও।

আরও পড়ুন...

মাদকই কি কাল হল ম্যাথু পেরির? রামমন্দির উদ্বোধনে আমন্ত্রিত অমিতাভ, মাধুরী, অক্ষয়, বিনোদনের সারাদিন

উল্লেখ্য়, চলতি বছরের শুরুতেই বলিউডকে ব্লকবাস্টার হিট ছবি উপহার দিয়েছেন সিদ্ধার্থ আনন্দ। এরপরই হৃত্বিক ও দীপিকার সঙ্গে 'ফাইটার' তৈরির কথা জানান তিনি। 'ব্যাং ব্যাং' ও 'ওয়ার' ছবির পর হৃত্বিকের সঙ্গে সিদ্ধার্থের এটি তৃতীয় ছবি। তাঁর কথায়, আগের দুই ছবিতে হৃত্বিকের দুই চরিত্র, রাজবীর ও কবীর, একে অপরের থেকে পুরো আলাদা, তাঁদের ব্যক্তিত্বও বিপরীত। এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ আনন্দ বলেন, 'এবং প্যাটি, যে চরিত্রটা তিনি 'ফাইটার' ছবিতে করছেন, সেটা তিনি একেবারে নিজের বানিয়ে ফেলেছেন। উনি একেবারে গিরগিটির মতো, যে কোনও চরিত্রকে নিজের মতো করে ওই বছরের জন্য সেই চরিত্রটা হয়ে যান তিনি। হৃত্বিক সেই মানুষটা হয়ে যান, এটা ওই মুহূর্তের জন্য তৈরি করা নয়, সেই কারণে তাঁর চরিত্র গোটা ফ্র্যাঞ্চাইজি ধরে চলে।' এই চরিত্র যে রাজবীর ও কবীরের থেকে আলাদা, সেটাও জানান সিদ্ধার্থ। 

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল ছবি টিজার। সেখানে যা যা অ্যাকশন সিকোয়েন্স রয়েছে, কেবলমাত্র সেটা দেখেই শ্বাসরুদ্ধ হয়ে বসে থাকতে হয়। আর তাই.. ছবি সম্পর্কে প্রত্যাশাও বেড়ে যায়। 'পাঠান' ছবিতে দীপিকাকে অ্যাকশন অবতারে দেখেছেন অনেকেই। আর তাই.. এই ছবিতে তাঁর রসায়ন এবং অ্যাকশন, সব নিয়েই প্রত্যাশা তৈরি হয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : শ্রীরামপুরের চাতরা দুর্গাপুজোয় সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026 | বালুরঘাটে পুজো উদ্বোধন Sukanta Majumdar-এর, ধুনুচি হাতে করলেন আরতি
Durga Puja 2026 | দুর্গোৎসব ঘিরে সেজে উঠেছে বেলুড় মঠ, শুরু পুজো | #abpananda
College Square: আজ মহাষষ্ঠী, রীতি মেনে পুজো চলছে কলেজ স্কোয়ারে, ভিড় জমছে মণ্ডপে। Durga Puja 2026
Durga Puja 2026: পুজোর আড্ডা জমজমাট, স্টুডিওতে অঙকুশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
CPM Book Stall Vandalized: বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
বামেদের বুকস্টলে হামলার অভিযোগের মাঝে ব্যতিক্রমী ঘটনা ট্যাংরায়, শেষে কোর্টের নির্দেশে SUCI-র কর্মীদের বুকস্টলে বসতে দিল প্রশাসন
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
How To Beat Traffic: যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
যানজট এড়িয়ে আকাশ পথে অফিস, উড়ে মাত্র ২০ মিনিটেই অফিস পৌঁছে যান এই ব্যক্তি
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Weather Update: রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
রাতে হতে পারে ঝড়-বৃষ্টি ? দুর্যোগের আশঙ্কা কতটা ? কী বলছে IMD
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Embed widget