এক্সপ্লোর

জন্মদিনে ঘোষণা, প্রথমবার একসঙ্গে অভিনয় করবেন হৃতিক-দীপিকা

Hrithik Roshan took to his social media and introduced ‘Fighter’ with a motion poster. | সিদ্ধার্থ আনন্দের ছবি ‘ফাইটার’-এ অভিনয় করবেন হৃতিক-দীপিকা।

মুম্বই: বলিউড তারকা হৃতিক রোশনের জন্মদিনেই তাঁর অনুরাগীদের জন্য ভাল খবর। প্রথমবার একসঙ্গে অভিনয় করতে দেখা যাবে হৃতিক ও দীপিকা পাড়ুকোনকে। পরিচালক সিদ্ধার্থ আনন্দের ছবি ‘ফাইটার’-এ অভিনয় করবেন তাঁরা। আজই প্রকাশ করা হয়েছে এই ছবির প্রথম মোশন পোস্টার। হৃতিক নিজে ট্যুইট করে দীপিকার বিপরীতে অভিনয় করার কথা জানিয়েছেন। দীপিকাও ট্যুইট করে এই ছবিতে অভিনয় করার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘স্বপ্ন সত্যি হল।’ এর আগে সিদ্ধার্থর ছবি ‘ওয়ার’-এ অভিনয় করেন হৃতিক। তাঁরা ফের একসঙ্গে কাজ করতে চলেছেন। এ প্রসঙ্গে এই পরিচালক বলেছেন, ‘এটা আমার জীবনের অন্যতম উত্তেজক মুহূর্ত। প্রথমবার ভারত ও সারা বিশ্বের চলচ্চিত্রপ্রেমীদের জন্য একসঙ্গে আমার প্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী হৃতিক ও দীপিকাকে নিয়ে কাজ করতে চলেছি। হৃতিকের সঙ্গে কাজ করা সবসময়ই স্পেশাল। ও আমাকে বিজ্ঞাপন, তারপর পরিচালক হিসেবে এবং এখন শুধু পরিচালকই না, নিজের প্রোডাকশন হাউস খুলে কাজ করতে দেখছে।’ ‘ফাইটার’ ছাড়া আপাতত হৃতিকের আগামী কোনও ছবির কথা ঘোষণা করা হয়নি। তবে দীপিকার একাধিক ছবিতে কাজ করার কথা রয়েছে। তিনি শকুন বাত্রার নাম না হওয়া একটি ছবিতে কাজ করবেন বলে জানা গিয়েছে। এছাড়া প্রভাসের বিপরীতে একটি ছবিতেও তাঁর কাজ করার কথা রয়েছে। শাহরুখ খান ও জন আব্রাহামের সঙ্গে ‘পঠান’-এও কাজ করার কথা দীপিকার। এদিকে, আজ হৃতিকের জন্মদিনে তাঁর ছোটবেলার স্মৃতিচারণা করে বাবা রাকেশ রোশন বলেছেন, ‘হৃতিকের যখন ৯ বছর বয়স ছিল, তখন ও আমার শ্বশুরমশাই জে ওমপ্রকাশের পরিচালনায় ‘ভগবান দাদা’ ছবিতে অভিনয় করে। ওর এই ছবিতে কাজ করার কথা ছিল না। কিন্তু রজনীকান্তের সঙ্গে যে শিশু অভিনেতার কাজ করার কথা ছিল, সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তখন আমার শ্বশুরমশাই বলেন, ডুগ্গুকে নিয়ে নিই। আমি আপত্তি জানিয়ে বলি, বাবা, ডুগ্গু অভিনয় করতে পারে না। আমি সেই সময় চাইতাম হৃতিক মন দিয়ে পড়াশোনা করুক। আমার শ্বশুরমশাই জোর না করলে জানতেই পারতাম না হৃতিকের মধ্যে এরকম একজন ভাল অভিনেতা লুকিয়ে আছে।’ ছেলের প্রশংসা করে রাকেশ আরও বলেছেন, ‘আমাদের বন্ধুর মতো সম্পর্ক। কিন্তু ও এখনও আমাকে শ্রদ্ধা করে। ও কোনওদিন আমার সঙ্গে এমন কোনও আচরণ করে না, যাতে সীমা ছাড়িয়ে যায়। ও এখনও আগের মতোই পরিশ্রম করে। ও অন্য কোনও পরিচালকের সঙ্গে কাজ করতেই পারে। তবে আমি পরিচালক হিসেবে অন্য কোনও অভিনেতার সঙ্গে কাজ করব না।’

সেরা শিরোনাম

Aditi Munshi: 'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
'দেবরাজের বিরুদ্ধে এত অভিযোগ জানতেন? কোথায় পালিয়েছিলেন স্বামী?' পুলিশের কড়া প্রশ্নের মুখে কী জবাব অদিতির?
Mahesh Kale: কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?
কলকাতায় আসছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীতশিল্পী মাহেশ কালে, অনুষ্ঠানে থাকবে কী কী চমক?
Rwitobroto Mukherjee: ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
ঋতব্রত নাকি প্রেম করছেন? সেই সূত্র ধরে আবার সমস্যাতেও জেরবার অভিনেতা!
Aditi Munshi: 'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির
'হিন্দু ধর্ম মেনে বিয়ে করেছি, স্বামী জেলে গেলে আমিও...' বলেছিলেন অদিতি! 'তাহলে জামিন কেন?' কটাক্ষ তরুণজ্যোতির

ভিডিও

Liver Foundation | ২০ বছর পূর্তি উদযাপন করল লিভার ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ২ | দিল্লিতে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে ঋতব্রত-পন্থী তৃণমূল বিধায়করা
Ghantakhanek Sange Suman(০১.০৭.২৬)পর্ব ১ | অভিষেকের সেবাশ্রয় নিয়ে এবার থানায় অভিযোগ বিজেপি নেতা ববির
Aparupa Poddar: 'রামনবমীর মিছিলে হামলায় উস্কানি দিয়েছিল সাকিরই', দাবি NIA-র
Debraj Chakraborty : গ্রেফতার দেবরাজ চক্রবর্তী, বাগুইয়াটিতে বাজি ফাটিয়ে উচ্ছ্বাস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget