এক্সপ্লোর

Huma Qureshi Birthday: বিদেশে পড়তে যাওয়ার সুযোগ ছেড়ে, অভিনয়ের টানে দিল্লির বাড়ি থেকে মুম্বই চলে এসেছিলেন হুমা

Huma Qureshi Birthday: দিল্লিতে জন্ম হুমার। ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন হুমা। স্নাতক হওয়ার পরে তাই বিদেশে পড়তে যাওয়ার সুযোগ ছেড়ে দিয়ে অভিনয়ে মন দিতে চেয়েছিলেন হুমা

মুম্বই: 'মহারাণী' (Maharani) থেকে শুরু করে 'গ্যাংস অফ ওয়াসিপুর' (Gangs of Wasseypur), বারে বারে নিজের অভিনয়ের জাত চিনিয়ে দিয়েছেন অভিনেত্রী হুমা কুরেশি (Huma Quresh)। বলিউডের (Bollywood)-এর কমার্শিয়াল ছবি থেকে শুরু করে অন্যধারার ছবি ও ওয়েব সিরিজ, সব জায়াগাতেই অবাধ বিচরণ হুমার। আজ এই অভিনেত্রীর জন্মদিন। কিন্তু রুপোলি পর্দায় পা রাখার আগে কী করতেন হুমা? জন্মদিনে জেনে নিন আপনার প্রিয় অভিনেত্রীকে নিয়ে একগুচ্ছ অজানা গল্প। 

দিল্লিতে জন্ম হুমার। তাঁর বাবা একাধিক রেস্তোরাঁ চালাতেন। ছোট থেকেই অভিনেত্রী হতে চাইতেন হুমা। স্নাতক হওয়ার পরে তাই বিদেশে পড়তে যাওয়ার সুযোগ ছেড়ে দিয়ে অভিনয়ে মন দিতে চেয়েছিলেন হুমা। সিনেমায় সুযোগ পাওয়ার আগে দিল্লিতে বিভিন্ন থিয়েটার সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। 

২০০৮ সালে দিল্লি থেকে মুম্বই পাড়ি দেন হুমা। তখন তাঁর মাথায়, মনে শুধুই অভিনয়। হুমার তখন জেদ, মা-বাবার কাছে প্রমাণ করতেই হতে, অভিনয়কে পেশা হিসেবে বেছে তিনি সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। নিজের পায়ে দাঁড়িয়ে ঝলমল করতেই হবে। দিদির পদাঙ্ক অনুসরণ করেন হুমার ভাইও। তিনিও মুম্বই চলে আসেন।

তাঁর জেদ আর কঠিন পরিশ্রম দিয়ে ভাগ্যকে জয় করেছিলেন হুমা। পরিচালক অনুরাগ কশ্যপের 'গ্যাংস অফ ওয়াসিপুর' (Gangs of Wasseypur) ছবিতে সুযোগ পান তিনি। ২০০ জন অভিনেতা অভিনেত্রীর সঙ্গে অডিশনে পাল্লা দিয়ে নিজের জায়গা করে নিয়েছিলেন হুমা।

এরপর হুমাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি। 'এক থি ডাইন' (Ek Thi Daayan), লাভ শুভ তে চিকেন খুরানা (Luv Shuv Tey Chicken Khurana), বদলাপুর (Badlapur), জলি এলএলবি (Jolly LLB 2), নিজের অভিনয়ের ধারায় অপ্রতিরোধ্য হয়ে ওঠেন হুমা। নাসিরুদ্দিন শাহ (Naseeruddin Shah), মাধুরী দিক্ষীত নেনে (Madhuri Dixit-Nene) ও অর্শদ ওয়ার্সি (Arshad Warsi)-র সঙ্গে কাজ করেছেন হুমা। 

আরও পড়ুন: Aryann: করিশ্মা কপূরের সঙ্গে নতুন ছবির শ্যুটিং সারতে মুম্বই পাড়ি আরিয়ানের

একাধিক টেলিভিশন কমার্শিয়ালে কাজ করেছেন অভিনেত্রী। ২০১৯ সালে লীলা (Leila) ও ২০২১ সালে মহারাণী (Maharani) সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন হুমা। অভিনয়ের সঙ্গে সঙ্গে সামাজিক কাজকর্মের সঙ্গে সমানভাবে যুক্ত হুমা। মানসিক স্বাস্থ্য নিয়ে বহুবার কথা বলেছেন তিনি।

কোভিড পরিস্থিতিতে ১০০ বেডের একটি অস্থায়ী করোনা হাসপাতাল গড়ার সঙ্গে যুক্ত ছিলেন হুমা। সাধারণ মানুষদের জন্য বিভিন্নরকম সেবামূলক কাজে যুক্ত থাকতে ভালোবাসেন হুমা।

 

 

 

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Boeing Layoffs: ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
ফের হাজার-হাজার কর্মীর চাকরি যাবে, ডিসেম্বরেই আসবে নোটিস, এবার এই কোম্পানি করবে কর্মী ছাঁটাই 
Embed widget