এক্সপ্লোর

Hrithik Roshan: সম্পর্কের বরফ কি গলল? আবারও কি কর্ণ জোহরের ব্য়ানারে কাজ করতে চলেছেন হৃতিক রোশন?

Karan Johar: 'রকি অউর রানি কি প্রেম কাহানি' দেখে মুগ্ধ হৃতিক, শেয়ার করলেন বিশেষ বার্তা

কলকাতা: ২২ বছর বাদে হৃতিক রোশন কি আবার ধর্মা প্রোডাকশন্সের ব্যানারে ফিরছেন? কর্ণ জোহরের সঙ্গে নতুন সমীকরণ তৈরি হয়েছে তাঁর? এমনই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে বলিউডে। আর এমন প্রশ্ন ওঠার পিছনে ঘোরতর কারণও রয়েছে। কী সেই কারণ? 

হৃতিক রোশনের প্রেমিকা সাবা আজাদ এখন তাঁর ছায়াসঙ্গীনী। হৃতিক যেখানেই যান, সাবা সবসময় তাঁকে সঙ্গ দেন। বিদেশে ঘুরতে যাওয়াই হোক বা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা, হৃতিক আর সাবা ফোটোশিকারিদের ক্যামেরা বন্দি হন প্রায়শই। সম্প্রতি হৃতিক সাবাকে নিয়ে মুম্বইয়ের জুহুতে একটি মাল্টিপ্লেক্সে সিনেমা দেখতে গিয়েছিলেন। আর সেই সিনেমাটি ছিল কর্ণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। সূত্রের খবর, ১৬০ কোটি টাকা বাজেটের এই ফিল্মটি মুক্তির পর ১ মাসের মাথায় ভারতীয় বক্স অফিসে ১৫০ কোটি টাকার বেশি ব্যবসা করেছে। ওভারসিজ মিলিয়ে ছবিটির মোট ব্যবসা প্রায় ৩৪০ কোটি টাকা। হৃতিক ছবিটি মুক্তির প্রায় ১ মাস বাদেই দেখতে গেলেন মাল্টিপ্লেক্সে।

 আরও পড়ুন...

ট্যান দূর করতে বাড়িতেই তৈরি করে নিন এই ফেসপ্যাকগুলি, ব্যবহার করতে পারেন রান্নাঘরের এইসব জিনিস


হৃতিক সাবাকে নিয়ে সিনেমা দেখতে গিয়ে ফ্রেমবন্দি হয়েছেন। এই খবরে কোনও নতুনত্ব নেই। হৃতিক সিনেমা দেখতে ভালবাসেন।বলিউডের পাশাপাশি হলিউডের নানা ছবিও তিনি মাল্টিপ্লেক্সেই দেখতে যান। কিন্তু এবার 'রকি অউর রানি কি প্রেম কাহানি' দেখতে গিয়েই চর্চায় এসেছেন তিনি। কারণ এটি কর্ণ জোহরের সিনেমা। ২২ বছর আগে পরিচালক কর্ণ জোহরের দ্বিতীয় সিনেমা কভি খুশি কভি গম-এ শাহরুখ খান, অমিতাভ বচ্চন, কাজল, করিনা কপূর এবং জয়া বচ্চনের সঙ্গে তিনিও অভিনয় করেছিলেন। তবে এরপরে কর্ণ জোহরের প্রযোজনা বা পরিচালনায় আর কোনও ছবিতে দেখা যায়নি হৃতিক রোশনকে। আর এই বিষয়টি নিয়েই একসময় প্রচুর গুঞ্জন উঠেছিল বলিউডে। কর্ণ জোহরের ছবিতে কেন হৃতিককে দেখা যায় না? কর্ণের সঙ্গে কি হৃতিকের সুসম্পর্ক নেই? এমনই নানা প্রশ্ন উঠেছিল। রকি অউর রানি কি প্রেম কাহানি দেখার পর হৃতিক রোশন সোশাল মিডিয়ায় লিখেছেন, ' আমি 'রকি অউর রানি কি প্রেম কাহানি' দেখলাম। এই ছবিকেই আক্ষরিক অর্থে বলা যায় ইন্ডিয়ান
এন্টারটেনার। খুবই যত্ন নিয়ে বানানো হয়েছে ছবিটি। ছবিটি আমার খুবই পছন্দ হয়েছে। ছবিটির চিত্রনাট্য,অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সহ সবকিছুই অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে পরিবেশিত হয়েছে। 'রকি অউর রানি কি প্রেম কাহানি' বড় পর্দার জন্যই বানানো।'

হৃতিক কর্ণ জোহরের ছবির প্রশংসায় পঞ্চমুখ হলেও সাবা আজাদ কিন্তু এই ছবিটিকে ঘিরে কোনও মন্তব্য করেননি সোশাল মিডিয়ায়। তবে কর্ণ জোহরের নজরে এসেছে হৃতিকের সোশাল মিডিয়া পোস্ট। তিনি হৃতিকেরডাকনাম, ডুগু সম্বোধন করেই তাঁর উদ্দেশ্যে লিখেছেন ,ডুগু, অনেক ধন্যবাদ তোমায়। ভালবাসা রইল।'

সোশাল মিডিয়ায় কর্ণের প্রশংসায় হৃতিকের পোস্ট, তারপর পাল্টা কর্ণের জবাব দেখে নেটিজেনরা আলোচোনা শুরু করে দিয়েছেন এর নেপথ্য কারণ নিয়ে। তাহলে কি আগামীতে কোনও ছবির জন্য কর্ণ জোহরের সঙ্গে হাত মেলাতে চলেছেন হৃতিক রোশন? আবার ধর্মা প্রোডাকশন্সের ব্যানারে ফিরছেন হৃতিক?বলিউড এখন কর্ণ আর হৃতিকের এই সোশাল মিডিয়া সমীকরণ নিয়েই উত্তাল। তবে নেপথ্যে আদৌ কোনও নতুন ছবির সম্ভাবনা রয়েছে কিনা, তার উত্তর সময়ই দেবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget