এক্সপ্লোর

Sushant Singh Rajput: সুশান্তকে ভুল ওষুধ খাওয়াতেন দিদি? রিয়ার অভিযোগের কী উত্তর দিল সিবিআই?

Sushant Singh Rajput News: সুশান্তের পরিবার রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছিল। পাল্টা রিয়া চক্রবর্তী ও অভিযোগ করেছিলেন সুশান্তের পরিবারের তরফ থেকে তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে

কলকাতা: দীর্ঘ ৫ বছর পরে সুশান্ত সিংহ রাজপুত (Sushant Singh Rajput)-এর মামলায় ইতি টেনেছে সিবিআই। জমা দিয়েছে ক্লোজার রিপোর্ট। সেখানে বলা রয়েছেন তরুণ এই অভিনেতা আত্মহত্যাই করেছিলেন। তাঁকে কেউ আত্মহত্যার জন্য প্ররোচনা দেয়নি। এই মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন অভিনেত্রী ও সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা রিয়া চক্রবর্তী (Rhea Chakraborty) ও। কিন্তু রিয়ার নামে যেমন মামলা দায়ের হয়েছিল, তেমনই এই ঘটনায় পাল্টা অভিযোগ দায়ের করেছিলেন রিয়াও। অভিযোগের তীর ছিল সুশান্তের পরিবারের দিকে। সেই মামলার ফলাফল কী হল? 

সুশান্তের পরিবার রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনেছিল। পাল্টা রিয়া চক্রবর্তী ও অভিযোগ করেছিলেন সুশান্তের পরিবারের তরফ থেকে তাঁকে ভুল ওষুধ খাওয়ানো হয়েছে। সিবিআই যেমন রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছে, তেমনই জানিয়েছে, রিয়ার অভিযোগেরও কোনও ভিত্তি নেই। সুশান্তকে কোনও ভুল ওষুধ খাওয়ানো হয়নি। আত্মহত্যার জন্য কোনও প্ররোচনাও দেওয়া হয়নি।

দীর্ঘ পাঁচ বছর পর জানা গেল সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর (Sushant Singh Rajput Case) কারণ। বলিউড অভিনেতার (Bollywood Actor) মৃত্যু মামলায় আদালতে ক্লোজার রিপোর্ট দাখিল করেছে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। যেখানে রিয়া চক্রবর্তী, AIIMS-এর ফরেন্সিক রিপোর্ট ছাড়াও আদালতে পেশ করা হয়েছে অনেক কিছু। কী রয়েছে সিবিআইয়ের সেই ক্লোজার রিপোর্টে ? শনিবার (২২ মার্চ, ২০২৫) সুশান্ত সিং রাজপুত মামলায় সিবিআইয়ের দায়ের করা চূড়ান্ত রিপোর্টে মৃত্যুর আসল কারণ আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে। অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে 14 জুন, 2020-এ বান্দ্রায় তার বাড়িতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল। প্রথম নজরে মামলাটি আত্মহত্যা বলে মনে হলেও পরে মামলার তদন্ত সিবিআই-এর কাছে হস্তান্তর করা হয়।

১  সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছে, তাকে কেউ জোর করেনি।
২  রিয়া চক্রবর্তী ও তাঁর পরিবার ক্লিন চিট পেয়েছে।
৩ কোনও ক্রিমিনাল অ্যাঙ্গেল বা 'ফাউল প্লে' (ষড়যন্ত্র) পাওয়া যায়নি এই কেসে।
৪ AIIMS ফরেনসিক দলও খুনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছে।
৫ সোশ্যাল মিডিয়া চ্যাটগুলি তদন্তের জন্য আমেরিকায় পাঠানো হয়েছিল, টেম্পারিংয়ের কোনও প্রমাণ পাওয়া যায়নি।

সুশান্তের পরিবার পাটনায় রিয়া চক্রবর্তী এবং অন্যদের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা, জালিয়াতি, চুরি এবং বেআইনিভাবে আটকে রাখার অভিযোগে এফআইআর দায়ের করেছিল। এর ফলে বিহার পুলিশ ও মুম্বাই পুলিশের মধ্যে এখতিয়ার নিয়ে বিরোধ দেখা দেয়। বিহার সরকারের সুপারিশে পরে কেন্দ্রীয় সরকার এই মামলায় সিবিআই তদন্তের অনুমোদন দেয়। যার পরে 19 আগস্ট 2020-এ, সুপ্রিম কোর্ট সিবিআইকে এই বিষয়ে সম্পূর্ণ তদন্ত করার অধিকার দেয়।

সেরা শিরোনাম

Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
Big Boss Bangla: মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
মাটনে চিনির সিরাপ, বিগ বসের ঘরে সৃজলার ব্যবহারে বিরক্ত সৌরভ! কী বললেন?
Big Boss Bangla: 'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু
'তোমার বোঝার ক্ষমতা চলে গিয়েছে?' বিগ বসের ঘরে সৌরভের কড়া ভর্ৎসনার মুখে জিতু

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget