এক্সপ্লোর

Ishaa Saha: ছবি দেখেই চূড়ান্ত কটাক্ষ, ট্রোলিং এড়াতে সোশ্যাল মিডিয়ায় বিশেষ পদক্ষেপ ইশার

Ishaa Saha on Social Media: তিনি সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছবি শেয়ার করে নিলেও, নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই পছন্দ করেন ইশা।

কলকাতা: সোশ্যাল মিডিয়ায় নায়িকারা ছবি দিলে, সেখানে যেমন শুভেচ্ছার বন্যা বয়ে যায়, তেমনই ধেয়ে আসে নেতিবাচক মন্তব্যও। ট্রোলিং যেন একরমক গা সওয়া হয়ে গিয়েছে নায়ক-নায়িকাদের। তাঁরা কখনোই কোনও মন্তব্য করেন ন এ নিয়ে, নিজেদের শর্তে জীবন বাঁচার মধ্যেই যেন শান্তি খুঁজে পান। কিন্তু দিনের শেষে তো তাঁরাও মানুষ, খারাপ মন্তব্যের ঝড় কারই বা ভাল লাগে!। আর তাই, নিজের নতুন ছবির কমেন্ট বক্স বন্ধ করে দিলেন অভিনেত্রী ইশা সাহা (Isha Saha)। 

তিনি সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছবি শেয়ার করে নিলেও, নিজের ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখাই পছন্দ করেন ইশা। কখনোই সোশ্যাল মিডিয়ায় নিজের ব্যক্তিগত জীবনকে মেলে ধরতে স্বচ্ছন্দবোধ করেন না তিনি। তাঁর প্রোফাইল ভরে তাঁকে নিজেরই মোহময়ী ছবিতে। তবে সদ্য, সোশ্যাল মিডিয়ায় নিজের দুটি ছবি শেয়ার করেছেন তিনি। একটিতে, ফ্লোরাল পোশাক ও রোদচশমা পরে রয়েছেন তিনি। এলোমেলো চুল পড়েছে মুখের চারপাশে। নিজের মধ্যেই নিজে মজেছেন ইশা। তবে সোশ্যাল মিডিয়ার এই ঝলমলে ছবি তেমন মনে ধরেনি নেটিজেনদের। অনেকে যেমন বলেছেন, 'আপনি কী বুঝতে পারছেন আপনাকে দেখতে খারাপ লাগছে?' অনেকে আবার লিখেছেন, 'আপনি কি একেবারেই খাওয়াদাওয়া করছেন না?'

এই মন্তব্যের ভিড় কমেন্টবক্সে দেখেই কমেন্ট করার অপশন বন্ধ করে দেন ইশা। এতে, কেবল সবাই তাঁর ছবি দেখতে পাবে। সেখানে কোনওরকম মন্তব্য জানাতে পারবেন না। এরপরে, সাদা পোশাকে আরও কিছু ছবি ভাগ করে নিয়েছেন ইশা। সেখানে তিনি একটি সবুজ টেবিল-চেয়ারে বসে রয়েছেন। সেই ছবিরও কমেন্টবক্স বন্ধ করে দিয়েছেন তিনি। ক্যাপশনেও লিখেছেন, 'কোনও মন্তব্য নয়।'

সদ্য, একটি ছবির প্রচারের সময়, সোশ্যাল মিডিয়া নিয়ে এবিপি লাইভের প্রশ্নের উত্তরে ইশা বলেছিলেন, 'এখন ছবির প্রচার ভীষণভাবে সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করে। সোশ্যাল মিডিয়াকে তাই আমি কেবল কাজের জন্যই ব্যবহার করার চেষ্টা করি। তবে আমার সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করতে ভাল লাগে। করিও। সেটা দর্শকদের প্রত্যাশার কথা মাথায় রেখে। তবে, নিজের ব্যক্তিগত জীবনে কী ঘটছে সেটা আমি নিজের কাছে রাখতেই পছন্দ করে। কোথাও একটা সীমারেখা থাকা ভীষণ দরকার। কারণ মানুষ আমার ব্যক্তিসত্তাটাকে খুব বেশি জেনে গেলে আমি যে চরিত্রে অভিনয় করব তার সঙ্গে একাত্ম হতে পারবেন না আর। সেটা একজন অভিনেতা বা অভিনেত্রীর জন্য ভাল নয় মোটেই। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে থাকলে আকর্ষণ আর ম্যাজিকটা বজায় থাকবে।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ishaa Saha (@ishaasaha_official)

আরও পড়ুন: Shruti-Swarnendu: নদী, ঘন জঙ্গলে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন শ্রুতি-স্বর্ণেন্দু, বিশেষ উপহারে কী পেলেন 'রাঙাবউ'?

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Taslima Nasrin: কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
কলকাতায় এসে নিজের পুরনো বাড়ি দেখতে যেতে চান তসলিমা নাসরিন, ঘুরতে চান বইপাড়াতেও
Satabdi Roy: প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ, 'বিজেপিতে যোগ দেওয়ার অফার আসলে...' প্রশ্ন শুনে কী করলেন শতাব্দী রায়?
News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার

ভিডিও

Abhishek Banerjee | ওষুধ থেকে USG, সেবাশ্রয় ঘিরে একের পর এক অভিযোগ! | ABP ANANDA LIVE
School Uniform News | 'পড়ুয়াদের ইউনিফর্মের রং নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা স্কুল কর্তৃপক্ষের', জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন
Jalpaiguri News | জলপাইগুড়িতে ডিম-বিক্ষোভের মুখে পুর চেয়ারম্যান
Rahul Gandhi on Paper Leak Bill | 'সিস্টেমের পরিবর্তন না হলে, প্রশ্নফাঁস বন্ধ হবে না'
India vs Brazil | ফিফা ফ্রেন্ডলি খেলতে প্রথমবার ভারতে আসছে ব্রাজিলের সিনিয়র টিম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পাননি? সমাধানে নয়া উদ্যোগ 'বিজেপির মহিলা মোর্চা'র, কী করবেন, জানালেন অগ্নিমিত্রা
ITR Filing 2026 : ১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
১০০০, ৫০০০ না তারও বেশি জরিমানা দিতে হবে ? আজ আয়কর রিটার্ন ফাইলের লাস্ট ডেট, না করলেই সমস্যা বাড়বে
ITR Filing 2026: ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
ট্যাক্স ফ্রি ইনকাম হলেও ITR ফাইল করতেই হবে, এই ৯ বিষয়ে আপনি জানেন তো ?
Vaibhav Sooryavanshi: এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
এবার ভারতীয় টেস্ট দলে সুযোগ পেতে চলেছে বৈভব? সূর্যবংশীকে নিয়ে বড় আপডেট দিলেন নির্বাচক
Suvendu Adhikari : কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
কাশ্মীরের জঙ্গিদের টার্গেট তিনি ? হুমকি পেয়েছিলেন আরেক মন্ত্রীও? কী জানালেন শুভেন্দু অধিকারী?
Embed widget