এক্সপ্লোর

Ishaa Saha Exclusive: সিনেমার পোস্টারে একার ছবি যতটা ভালোলাগার, ততটাই গুরুদায়িত্বের: ইশা

Ishaa Saha Exclusive: বিয়েবাড়ি, আয়োজন নতুন সেই সংসারে প্রত্যেকটা মানুষ যেন রহস্যময়। আর বাড়ির নতুন বউ কী সত্যিই শার্লক হোমস? উত্তর খুঁজতে খোদ ইন্দু ওরফে ইশা সাহার সঙ্গেই আড্ডা জমাল এবিপি লাইভ।

কলকাতা: বিয়ের আগের রাত। ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখে চমকে বিছানায় উঠে বসে ইন্দু। কে যেন দূর থেকে বলছে, দিদি.. তোর বরকে আমি নিয়ে যাচ্ছি। তোর আর সাতপাকে ঘোরা হল না।' ওয়েবসিরিজের প্রথম দৃশ্য। তারপরেই বিয়েবাড়ি, আয়োজন নতুন সেই সংসারে প্রত্যেকটা মানুষ যেন রহস্যময়। আর বাড়ির নতুন বউ কী সত্যিই শার্লক হোমস? উত্তর খুঁজতে খোদ ইন্দু ওরফে ইশা সাহার (Ishaa Saha) সঙ্গেই আড্ডা জমাল এবিপি লাইভ।

এর আগেও রুপোলি পর্দায় 'সোনাদা'-র অভিযানের সঙ্গী হয়েছিলেন ইশা। 'ইন্দু'-তে অভিনয় কতটা আলাদা? ইশা বলছেন, 'ইন্দু' -একটা পারিবারিক থ্রিলার। সোনাদার অভিযানের থেকে এই গল্পের প্রেক্ষাপট একেবারে আলাদা। সোনাদা আনেক বড় ক্যানভাসে আর অনেক বড় অভিনেতাদের সঙ্গে কাজ। এখানে ইন্দু বাড়ির বউ, সে কোনও গোয়েন্দা নয়। অথচ তাঁর মনে প্রচুর প্রশ্ন। সে সব জানতে চায়, উত্তর খুঁজতে চায়।'

'প্রজাপতি বিস্কুট'-এর হাত ধরেই রুপোলি পর্দায় পথ চলা ইশার। সেখানেও শাওন শান্ত, মিষ্টি নতুন বউ। ঠিক 'ইন্দু'-র মতো? ইশা বলছেন, 'আমায় সাহানাদি (পরিচালক) যখন প্রথমদিন চরিত্রটা বুঝিয়েছিলেন, একটা কথা বলেছিলেন যে, ইন্দু শান্ত মেয়ে। কিন্তু ও এমন একটা চরিত্র যাকে কেউ চাইলেই মাড়িয়ে চলে যেতে পারবে না। ও কিন্তু ঘুরে দাঁড়িয়ে কথা বলবে। ইন্দু গোয়েন্দা নয়, কিন্তু ও কাজ করছে গোয়েন্দাদের মতোই। আর ও জানে কোথায় সাধারণভাবে কথা বলবে আর কোথায় গোয়েন্দাদের মতো। ইন্দু শান্ত, কিন্তু শান্ত মেয়েরা বিপজ্জনক হয়। সেটা সবাই জানে না। আমি নিজে শান্ত তো, আমি জানি।' কথাটা বলেই একঝলক হেসে ফেললেন ইশা। তারপর বললেন, 'শাওন আর ইন্দুর মধ্যে বিস্তর ফারাক। ভবিষ্যতে আমি হয়ত এমন অনেকগুলো নববধূর চরিত্র করব, তবে একেটার থেকে আরেকটাকে আলাদা করে পর্দায় তুলে ধরাই আমার কাজ। এতে এক্ষেত্রে অনেকটা সাহায্য করে চিত্রনাট্য। ওটা হাতে পাওয়ার পরেই আমরা কল্পনা করতে থাকি চরিত্রটা কেমন হবে।'

মাত্র ১৩-১৪ দিনে শেষ হয়েছিল 'ইন্দু'-র শ্যুটিং। কেমন অভিজ্ঞতা ছিল গোটা সিরিজের? ইশা বলছেন, 'এর আগে আমি অনেক ওয়েবসিরিজে কাজ করেছি, কিন্তু ইন্দু সবার থেকে আলাদা। বাংলায় আমার অনেক প্রিয় গোয়েন্দা রয়েছে। ফেলুদা আমাদের কাছে আবেগ। আর এখন তো পছন্দের তালিকায় সোনাদাও রয়েছে। তবে ভাবতে ভালো লাগছে, ইন্দু একটা মেয়ে। আগামী দিনে যখন বাংলা থ্রিলার বা ডিকেটটিভ গল্প নিয়ে কথা হবে, ওয়েবসিরিজের ইতিহাসে 'ইন্দু'-র নামটাও থাকবে। তবে খুব তাড়াতাড়ি কাজ শেষ করতে হয়েছে। বেশি কিছু ভাবার ফুরসত ছিল না। আমার বিয়ে তাই অনেকবার পোশাক পরিবর্তন ছিল। আমি নিজে ওয়েবসিরিজ দেখা শেষ করেছি গতকাল। দেখে মনে হল, খাটনিটা বৃথা যায়নি।'

'হইচই'-র ওয়েব সিরিজে প্রথম প্রধান চরিত্রে অভিনয় করছেন ইশা। একটি নারীকেন্দ্রিক গল্প এবং পোস্টার জুড়ে কেবল ইশাই। হাসতে হাসতে অভিনেত্রী বলছেন, 'পোস্টার জুড়ে একা থাকতে কার না ভালো লাগে। আমারও লাগে। এটা প্রথম বুঝেছিলাম 'সোয়েটার'-এর সময়। একটা থ্রিল কাজ করে আর সেই সঙ্গে মনে হয়, এটা একটা বড় দায়িত্ব। মানুষ আমায় দেখে, পোস্টার দেখে, ছবিটা দেখতে আসবেন। ভালো লাগে, আমাদের ইন্ডাস্ট্রিতে এখন নারীকেন্দ্রিক ছবি হচ্ছে।'

নতুন ছবি 'ঘরে ফেরার গান'-এর শ্যুটিং শুরু হচ্ছে নভেম্বর মাসেই। ইশার সঙ্গে এই ছবিতে দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায়কে। ডিসেম্বর মাসে 'কাছের মানুষ' ছবির শ্যুটিং শুরু। 'গোরা' মুক্তি পাচ্ছে ডিসেম্বরে। বছরের শেষেও এত ব্যস্ততা? হাসতে হাসতে অভিনেত্রী বললেন, 'এটাই তো ভালো। সবাই এখন কাজ করতে চাইছে। করোনা পরিস্থিতি পেরিয়ে আবার ছন্দে ফিরুক ইন্ডাস্ট্রি। এটাই একমাত্র চাওয়া এখন।' 

 

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
Nabanita on Jeetu Kamal: সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..
সৌরভকে আঘাত দেওয়ায় ফের বিতর্কে জিতু কমল! প্রাক্তন স্ত্রী নবনীতা বললেন..

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget