এক্সপ্লোর

ISKABON: ১৭ তারিখ মুক্তি পাচ্ছে জঙ্গলমহল আর মাওবাদী গল্পের প্রেক্ষাপটে সৌরভ-অনামিকার 'ইস্কাবন'

ISKABON Film: মাওবাদী ও তাঁদের রাজনীতির গল্প বলবে 'ইস্কাবন'। পরিচালক মন্দীপ সাহা বলছেন, 'জঙ্গলমহলের গোলবিবি বাজার নামক একটি এলাকার গল্প বলবে এই ছবি। সেখানকার স্থানীয় নেতা নরেনজী কীভাবে তাঁর নিজের দল তৈরি করে ও পুলিশদের সঙ্গে লড়াই করে সেই গল্পই তুলে ধরা হবে ছবি জুড়ে I

কলকাতা: এই ছবির প্রেক্ষাপট জঙ্গলমহল। সেখানে থাকা মাওবাদী ও তাঁদের রাজনীতির গল্প বলবে 'ইস্কাবন'। আগামী ১৭ তারিখ মুক্তি পাচ্ছে মন্দীপ সাহার ছবি। এটিই প্রথম ছবি পরিচালকের। এই ছবির মুখ্যভূমিকায় অভিনয় করছে সৌরভ দাস (Sourav Das), অনামিকা চক্রবর্তী (Anamika Chakraborty) ও সঞ্জু (Sanju)।  ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির অফিসিয়াল পোস্টার। 

এই ছবির প্রেক্ষাপট জঙ্গলমহল। সেখানে থাকা মাওবাদী ও তাঁদের রাজনীতির গল্প বলবে 'ইস্কাবন'। পরিচালক মন্দীপ সাহা বলছেন, 'জঙ্গলমহলের গোলবিবি বাজার নামক একটি এলাকার গল্প বলবে এই ছবি। সেখানকার স্থানীয় নেতা নরেনজী কীভাবে তাঁর নিজের দল তৈরি করে ও পুলিশদের সঙ্গে লড়াই করে সেই গল্পই তুলে ধরা হবে ছবি জুড়ে। তবে এই ছবির প্রেক্ষাপট কেবল রাজনীতি ও লড়াই নয়, ছবির সিংহভাগ জুড়ে রয়েছে প্রতিহিংসা ও প্রেমের গল্প। এক মাওবাদী গ্রাম, তাঁদের জীবনযাত্রা ও রাজনীতির প্রেক্ষাপটে গোলাপি ও কর্নেল শিবের প্রেমই এই ছবির মূল উপজীব্য।'

আরও পড়ুন: Aye Khuku Aye: ট্রেলার শেয়ার করে 'বুম্বা'কে শুভেচ্ছা অমিতাভের, আপ্লুত প্রসেনজিৎ-দিতিপ্রিয়া

সদ্য মুক্তি পাওয়া ছবির ট্রেলার দেখেও অবশ্য আঁচ করে দেওয়া যায় গল্পের কিছুটা অংশ। সত্য ও গোলাপি একটি গ্রামের বাসিন্দা। গোলাপির ওপর সত্যর যে দুর্বলতা রয়েছে ট্রেলারে সেই ইঙ্গিত স্পষ্ট। মাওবাদী কার্যকলাপ রুখতে উপরমহল থেকে সেই গ্রামে পাঠানো হয় কর্নেল শিবকে। কিন্তু সেখানে এসে গোলাপির প্রেমে পড়ে শিব। গোলাপিও দুর্বল হয়ে পড়ে শিবের ওপর। পরিস্থিতি আঁচ করতে পেরে প্রতিহিংসায় পাগল হয়ে শিবকে অপহরণ করে সত্য। তারপর? গুলি, বোমা বন্দুক, কান্না... গল্প লুকিয়ে ইস্কাবন এর ভাঁজে ভাঁজে।

এসএমডি এন্টারটেনমেন্টের ব্যানারে মুক্তি পাচ্ছে এই ছবি। ছবির গল্প লিখেছেন রাধামাধব মণ্ডল। ছবিতে একটি গান গেয়েছেন সঙ্গীতশিল্পী নচিকেতা। তিনি ছাড়াও এই ছবিতে গান গাইতে শোনা যাবে রুপঙ্কর বাগচি, অন্বেষা দত্তগুপ্তের মত শিল্পীকে। ছবির চিত্রনাট্য লিখেছেন অর্ণব ভৌমিক ও অনিন্দ্য মুখোপাধ্যায়। 

সেরা শিরোনাম

Lawrence Bishnoi: আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
আমেরিকায় গ্রেফতার লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের ১ সদস্য, রোহিত শেট্টির বাড়ির বাইরে গুলি চলার পিছনে ছিল সে
Salman Khan: সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
সরকারের আপত্তি পিছিয়েছে ছবি-মুক্তি? ভারত-চিন সম্পর্ক নিয়ে সতর্কতা? সলমনের সাফ জবাব..
Rajveer-Nandini: রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
রাজ-নন্দিনীর ধাক্কাধাক্কি, চড়! 'মা মেনে নেবে না' বলে সম্পর্কে ইতি টানতে চান রাজবীর?
Jeetu-Srijla: 'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?
'হ্যাঁ বা না.. উত্তরটা দাও'.. প্রেম প্রস্তাব দিয়ে সৃজলার জবাব জানতে মরিয়া জিতু! কী বললেন নায়িকা?

ভিডিও

CM Suvendu Adhikari:
Mamata Banerjee:
Kalipuja 2026| ৯১ তম বর্ষে নিমতলা অক্ষয় স্পোর্টিং ক্লাবের মণ্ডপে ঝিনুক দিয়ে বিভিন্ন ধরণের নকশা
CM Suvendu Adhikari:
Kalipuja | এবারের অন্যতম সেরা পুজোর পুরস্কার পেল মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট একতা সঙ্ঘের পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget