এক্সপ্লোর

Sonu Sood Update: সোনু সুদের বাড়িতে খোঁজখবর আয়কর দফতরের

Sonu Sood Update: সোনু সুদের বাড়িতে খোঁজখবর নিতে হাজির আয়কর দফতরের তদন্তকারী দল। অভিনেতা সম্পর্কিত মোট ৬ জায়গায় খোঁজ চালান তাঁরা।

মুম্বই: বলিউড তারকা সোনু সুদের বাড়িতে এবার আয়কর দফতরের হানা। সূত্রের খবর, আয়কর দফতরের তদন্তকারী দল সোনু সুদের সঙ্গে সম্পর্কিত এমন মোট ৬টি জায়গায় তদন্ত করে।

অরবিন্দ কেজরিওয়াল 'সিম্বা' অভিনেতা সোনু সুদকে AAP-এর 'দেশ কে মেন্টর' প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে বেছে নেওয়ার পরই এই 'তদন্ত' হয়।

গত মাসে সোনু সুদ লাইমলাইটে ছিলেন কারণ গুজব রটেছিল তিনি রাজনীতিতে নাম লেখাচ্ছেন। যদিও অভিনেতা একটি ট্যুইটের মাধ্যমে নিজেই সেই জল্পনায় জল ঢালেন।

গুজব রটেছিল বলি তারকা সোনু সুদ (Sonu Sood) ২০২২ সালের বিএমসি ভোটে (BMC elections 2022) লড়ছেন। খবর রটতেই সোশাল মিডিয়ায় ট্রেন্ড করতে শুরু করেন গরিবের 'মসিহা' সোনু সুদ। 'দাবাং' অভিনেতা যদিও তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত সমস্ত গুজব খারিজ করে দিয়েছেন। 

তাঁর রাজনীতিতে যোগ দেওয়া সংক্রান্ত একটি ট্যুইটের উত্তর দিয়ে জানান, তিনি ভোটে লড়ছেন না। তিনি লেখেন, 'নট ট্রু, আই অ্যাম হ্যাপি অ্যাজ এ কমন ম্যান।' অর্থাৎ, যা রটছে তা সত্য নয়। তিনি সাধারণ নাগরিক হিসেবেই ভাল আছেন বলে জানান সোনু। 

বেশ কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, মুম্বই কংগ্রেস ২০২২ সালের বৃহণ্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের মুখ হিসেবে সোনু সুদ, রিতেশ দেশমুখ ও মিলিন্দ সোমনকে চাইছেন। মুম্বই কংগ্রেস সচিব গণেশ যাদব আসন্ন নির্বাচনের জন্য একটি স্ট্র্যাটেজি নথির খসড়াও তৈরি করেছেন বলে জানায় ওই সংবাদ সংস্থা।

গোটা করোনা অতিমারীর আবহে সোনু সুদ পরিযায়ী শ্রমিকদের কাছে একজন 'মসিহা' হিসেবে উঠে এসেছেন। সাধারণ মানুষের বিপদে তাঁকে বারবার এগিয়ে আসতে দেখা গেছে। ভারতবাসীও তাঁকে খালি হাতে ফেরায়নি। দেশের আনাচে কানাচে তাঁর সম্মানে একাধিক প্রয়াস দেখা গেছে সাধারণ মানুষের। 

আরও পড়ুন: Met Gala 2021: রেড কার্পেটে আপাদমস্তক কালো স্যুটে ঢেকে হাজির কিম কার্দাশিয়ান, অনুপ্রেরণায় কি প্রাক্তন স্বামী?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Entertainment News: 'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
'সব ঠিক নেই.. এতদিন ভয়ে চুপ ছিলাম', ভাঙনের পথে আরও এক সম্পর্ক? বড় ইঙ্গিত এক তারকার স্ত্রীর
Bonny Sengupta: আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
আমি আর কৌশানী সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেদের প্রমাণ করার জন্যই এখন একসঙ্গে কাজ করব না: বনি সেনগুপ্ত
Sudipta Chakraborty: জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?
জনপ্রিয় রিয়্যালিটি শোয়ের সঞ্চালিকার মুখবদল! সুদীপ্তার জায়গায় আসছেন নতুন নায়িকা, কে তিনি?

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget