এক্সপ্লোর
মুক্তি পেল কাজল-ধনুষের ছবি ‘ভিআইপি টু’-র প্রথম দুটি পোস্টার

চেন্নাই: কাজল ও ধনুষ অভিনীত ছবি ‘ভিআইপি টু’-র প্রথম দুটি পোস্টার প্রকাশ্যে এল। এ দুটি টুইটারে পোস্ট করেছেন ছবির পরিচালক ও ধনুষের শালী সৌন্দর্যা রজনীকান্ত। প্রথম পোস্টারে দেখা যাচ্ছে কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার ধনুষ ও কাজল একসঙ্গে দাঁড়িয়ে আছেন। দ্বিতীয়টিতে একদল যুবকের সঙ্গে ধনুষ চুমুক দিচ্ছেন চায়ের কাপে।
As the year comes to an end and a #NewYear begins ...here's my gift to all #Dhanush fans #VIP2 #FirstLookPosters #TeaKadaiRajasAreBack #2017 pic.twitter.com/bgdArWurhg
— soundarya rajnikanth (@soundaryaarajni) December 31, 2016
২০ বছর পর দক্ষিণী ছবিতে অভিনয় করছেন কাজল। ১৯৯৭-এ অরবিন্দ স্বামী ও প্রভু দেবার সঙ্গে ‘মিনাসারা কানাভু’ ছবিতে কাজ করেন তিনি। আরও পড়ুন























