এক্সপ্লোর

Jab We Met 2: আসছে 'যব উই মেট ২'? অবশেষে মুখ খুললেন পরিচালক ইমতিয়াজ আলি

Imtiaz Ali: ২০০৭ সালে মুক্তি পায় 'যব উই মেট'। হিসেব অনুযায়ী, পেরিয়ে গেছে ১৬ বছর। চলতি বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছিল 'যব উই মেট'। দেখা যাবে এই ছবির দ্বিতীয় ভাগ?

নয়াদিল্লি: ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত রোম্যান্টিক কমেডি (Romantic Comedy) ঘরানার ছবি 'যব উই মেট' (Jab We Met) এখনও মানুষের মনে টাটকা। ইমতিয়াজ আলি (Imtiaz Ali) পরিচালিত, এই ছবিতে দেখা যায় দুই প্রাক্তনকে একসঙ্গে, করিনা কপূর খান (Kareena Kapoor Khan) ও শাহিদ কপূরকে (Shahid Kapoor)। তাঁদের ব্যক্তিগত সম্পর্কের জন্যও এই ছবি ছিল চর্চায়। শাহিদের চরিত্র আদিত্য এখনও যেমন অনেকের প্রিয়, তেমনই করিনার গীত চরিত্রকেও বলা হয় অভিনেত্রীর কেরিয়ারের অন্যতম সেরা। সম্প্রতি শোনা যাচ্ছিল ছবির সিক্যুয়েল নিয়ে আসবেন ইমতিয়াজ। এবার সেই ব্যাপারে মুখ খুললেন পরিচালক নিজেই। 

আসছে 'যব উই মেট'? কী বললেন পরিচালক?

মাস খানেক ধরে বলিউডে চাপা গুঞ্জন শোনা যাচ্ছিল আদিত্য ও গীতের জুটি ফের ফিরবে পর্দায়। অর্থাৎ ইমতিয়াজ আলি নাকি নিয়ে আসবেন 'যব উই মেট ২'। অবশেষে এই বিষয়ে মুখ খুললেন 'রকস্টার' পরিচালক। তিনি সাফ বলে দিলেন, 'না, এই ছবি তৈরি হচ্ছে না।' এক বাক্যে সমস্ত জল্পনার অবসান ঘটান পরিচালক। 

পরিচালক ইমতিয়াজ আলির কথায়, 'আমার কাছে 'যব উই মেট ২' ছবির জন্য কোনও গল্প নেই এখনও। আমি এই ব্যাপারে শুনেছি এবং একাধিক প্রতিবেদন ও খবরে পড়েছি। সেসব পাবলিশ করার আগে আমাকে কেউ কিছু জিজ্ঞেস করেনি, তাই কী বলা উচিত আমার জানা নেই। কিন্তু দেখা যাক কী হয়।'

আরও পড়ুন: Ranbir Kapoor ED Summon: অনলাইন বেটিং অ্যাপ মামলায় রণবীর কপূরকে তলব ইডি-র

২০০৭ সালে মুক্তি পায় 'যব উই মেট'। হিসেব অনুযায়ী, পেরিয়ে গেছে ১৬ বছর। চলতি বছরের শুরুর দিকে প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পেয়েছিল 'যব উই মেট'। এমনকী শাহিদ কপূর এই ছবির সিক্যুয়েলের সম্ভাবনার কথাও বলেন। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, 'ব্যাপারটা পুরোটাই নির্ভর করছে চিত্রনাট্যের গুণমানের ওপর। যদি এমন কোনও স্ক্রিপ্ট থেকে থাকে যার সিক্যুয়েল হওয়া উচিত এবং যদি আমার সেই চিত্রনাট্য পড়েই মনে হয় যে 'এটা তো প্রথমটার থেকেও দুর্দান্ত হবে' আমি তাহলে সেই ছবি করব কিন্তু যদি আমার এমন মনে না হয় এবং প্রথম ছবির ব্র্যান্ড ভ্যালু ব্যবহার করে দ্বিতীয় ছবি করতে চাইলে আমার মনে হবে 'কী দরকার, থাক না'।' ওই সাক্ষাৎকারে ৪২ বছর বয়সী অভিনেতা ভূয়সী প্রশংসা করেছিলেন তাঁর 'যব উই মেট' সহ-অভিনেত্রী ও প্রাক্তন প্রেমিকা করিনা কপূরের। তাঁর মতে অন্য কোনও অভিনেত্রী গীতের চরিত্রকে ওইভাবে ফুটিয়ে তুলতে পারতেন না। আপাতত যদিও এই সিক্যুয়েলের সম্ভাবনায় জল ঢেলেছেন স্বয়ং পরিচালকই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

 

সেরা শিরোনাম

Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
Dhruv Rathee: গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
গতকাল আটক, আজ শর্তসাপেক্ষে মুক্তি দেওয়া হল ইউটিউবার ধ্রুব রাঠিকে
Actor Imran Khan Detained: ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
ককরোচদের সমর্থনে প্রতিবাদে গিয়েছিলেন, আটক হয়েছেন বলিউড অভিনেতা ইমরান খান
Nana Patekar: 'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের
'আমার বন্ধু, আমার ভাই...' নানা পাটেকরের মৃত্যুতে আবেগঘন বার্তা প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget