এক্সপ্লোর

Jacqueline Fernandez: 'আমার বেবি, আমার সবটুকু জুড়ে', নিজের জন্মদিনে জ্যাকলিনকে প্রেমপত্র পাঠালেন জেলে বন্দি সুকেশ

Jacqueline Fernandez Birthday Message: জেলবন্দি সুকেশের 'ভালবাসা' থেকে রেহাই পাচ্ছেন না অভিনেত্রী।  এবার  নিজের জন্মদিনে জেল থেকে ফের প্রেমপত্র পাঠালেন সুকেশ।         

কলকাতা: ২০০ কোটি টাকার আর্থিক তছরুপে তিহাড় জেলে বন্দি রয়েছেন ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখর (Sukesh Chandrashekhar)। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজেরও (Jacqueline Fernandez)। যদিও অভিনেত্রী বলেছিলেন, তোলাবাজি মামলায় নাম জড়িয়ে প্রভূত ক্ষতি হয়েছে কেরিয়ারে। তবে, জেলবন্দি সুকেশের 'ভালবাসা' থেকে রেহাই পাচ্ছেন না অভিনেত্রী।  এবার  নিজের জন্মদিনে জেল থেকে ফের প্রেমপত্র পাঠালেন সুকেশ।                 

দিল্লির মন্ডোলি জেল থেকে সেই চিঠিতে সুকেশ লিখেছেন, 'আমার বেবি গার্ল। তোমায় মিস করছি। আমার জন্মদিনে তুমি আমার পাশে নেই। আমার চারপাশে তোমার উপস্থিতিকে মিস করছি। কতটা তা প্রকাশ করার ভাষা নেই আমার কাছে। আমি জানি আমার প্রতি তোমার ভালবাসা কখনই শেষ হবে না। যা আমার সবটুকু জুড়ে রয়েছে। আমি জানি তোমার সুন্দর হৃদয়ে কী আছে। আমার প্রমাণের প্রয়োজন নেই এবং এটিই আমার কাছে গুরুত্বপূর্ণ, বাবু'।

সুকেশ আরও তার ভালবাসাকে "সেরা উপহার" বলে অভিহিত করেছেন যা তার জীবনের "অমূল্য"। তিনি আরও লেখেন, ‘তুমি জানো আমি এখনও তোমার পাশেই আছি, যাই হোক না কেন। তোমাকে ভালোবাসি। আমার বেবি!, আমাকে তোমার হৃদয় দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি আমার সমস্ত অনুরাগী এবং বন্ধুদেরও ধন্যবাদ জানাই, আমার জন্মদিনে পাঠানো সমস্ত শুভেচ্ছার জন্য।'                                         

উল্লেখ্য, মিথ্যা পরিচয় দিয়ে প্রভাবশালী ব্যবসায়ীদের কাছ থেকে কয়েকশো কোটি টাকা তোলার অভিযোগ সুকেশের বিরুদ্ধে। সেই মামলায় নাম জড়িয়েছে জ্যাকলিনেরও। তোলাবাজির টাকায় সুকেশ জ্যাকলিনকে দামি উপহার দিয়েছিলেন বলে অভিযোগ। এমনকি জ্যাকলিনের পরিবারকেও আর্থিক সাহায্য করেছিলেন বলে উঠেছে দাবি। সেই মামলায় জামিন পর্যন্ত নিতে হয়েছে জ্যাকলিনকে। 

আরও পড়ুন, 'ওঁর হাসিমুখটাই আমি সারাজীবন মনে রেখে দেব', আবেগে ভাসলেন রানি

জ্যাকলিনের দাবি, তাঁকেও মিথ্যে পরিচয় দিয়েছিলেন সুকেশ। ধনী, ব্যবসায়ী পরিবারের ছেলে হওয়ার পাশাপাশি, রাজনৈতিক যোগও তুলে ধরেছিলেন সুকেশ। কিন্তু সুকেশ তোলাবাজ, তা জানতেন না তিনি। এই মামলায় অভিনেত্রী নোরা ফতেহি এবং চাহত খন্নার নামও জড়িয়েছে। তাঁদেরও সুকেশ মহার্ঘ উপহার দেন, এমনকি জেলে চাহত সুকেশের সঙ্গে দেখাও করতে যান বলে জানা গিয়েছে।  

 

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget