এক্সপ্লোর

Jamuna Dhaki Update: ৫০০ পর্ব পূর্ণ 'যমুনা ঢাকি' ধারাবাহিকের, দর্শকদের ধন্যবাদ দিলেন নির্মাতারা

Jamuna Dhaki Update: এই ধারাবাহিক এক কথায় নারীকেন্দ্রিক। এই ধারাবাহিকে দেখানো হয় যমুনা নামের একজন মহিলা ঢাকি, কীভাবে পুরুষ শাসিত সমাজে ক্রমাগত বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে।

কলকাতা: সাফল্যের সঙ্গে চলতে চলতে অবশেষে ৫০০ পর্ব (500 episodes) পূর্ণ করল 'যমুনা ঢাকি' (Jamuna Dhaki)। গোটা সেটে খুশির ফোয়ারা। জি বাংলা (Zee Bangla) চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকি সাফল্যের সঙ্গে ৫০০ পর্ব পূর্ণ করতে পারায় দর্শকদেরই ধন্যবাদ জানিয়েছেন ধারাবাহিক নির্মাতারা। এদিন বিশাল বড় কেক কেটে শ্যুটিং ফ্লোরেই সেলিব্রেট করলেন গোটা টিম। 

জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক সবসময়েই বেশ ভাল রেটিং এনেছে। ফলে দর্শকেরা যে এই ধারাবাহিককে বেশ পছন্দ করছেন তা বলাই বাহুল্য। 'যমুনা ঢাকি' ধারাবাহিকের অন্যধরনের গল্প ও বিভিন্ন চরিত্রে বিভিন্ন পরত, দর্শকদের নজর কাড়ে। 

আরও পড়ুন: Parambrata Chatterjee: থ্রিলার ছবির সাফল্যের রহস্য কী? জানাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়

এই ধারাবাহিক এক কথায় নারীকেন্দ্রিক (Women Empowerment)। একজন নারী, যাঁকে পুরুষতান্ত্রিক সমাজের সকলে দমিয়ে রাখতে চায়, সে কীভাবে নিজের মাথা উঁচু করে বাঁচে সেই গল্প বলে 'যমুনা ঢাকি'। এই ধারাবাহিকে দেখানো হয় যমুনা নামের একজন মহিলা ঢাকি, কীভাবে পুরুষ শাসিত সমাজে ক্রমাগত বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। সেখানে সে কীভাবে নিজের নামে নিজের পরিচয় গড়ে তুলছে। তবে শুধু এক নারীর লড়াইই নয়, একইসঙ্গে তাঁর পাশে দাঁড়ানো প্রত্যেকের সঙ্গে সুসম্পর্কের গল্প বলে 'যমুনা ঢাকি'। এই ধারাবাহিকে খুব সুন্দরভাবে পরিবারের সকলের মধ্যে বন্ধন, যমুনা ও সঙ্গীতের মধ্যে সম্পর্ক ফুটিয়ে তোলা হয়েছে। 

২০২০ সালের জুলাই মাসে লকডাউনের ঠিক পরপরই শুরু হয় 'যমুনা ঢাকি' ধারাবাহিকটি। নাম ভূমিকায় অভিনয় করেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। যমুনার স্বামী অর্থাৎ সঙ্গীতের ভূমিকায় অভিনয় করেন রুবেল দাস (Rubel Das)। করোনা আবহের বিষাদ কাটিয়ে এই ধারাবাহিক সকলের কাছে সতেজতা নিয়ে আসে। তাঁদের এই 'যমুনা ঢাকি' ধারাবাহিককে এত ভালবাসা দেওয়ার জন্য দর্শকদেরই ধন্যবাদ দিতে চান জি বাংলা ও 'যমুনা ঢাকি'-র গোটা টিম।

সেরা শিরোনাম

Jalsa Ownership Row: বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
বচ্চন পরিবারে দ্বন্দ্ব চরমে, বাংলো নিয়ে বিপাকে অমিতাভ, ‘জলসা’ কার? শুনানি চলছে
Bollywood Actor: দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
দুর্ঘটনায় পাঁজরের হাড়ে চিড়, দীর্ঘদিন ICU-তে! এখন কেমন আছেন বর্ষীয়ান অভিনেতা?
Sandip Roy: সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
সত্যজিতের চারটি ছোটগল্প এবার সিনেমার পর্দায়, পরিচালনায় সন্দীপ রায়
Kharaj Mukherjee: দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?
দীর্ঘ অভিনয়ের কেরিয়ার, এবার নতুন ইনিংস খরাজ মুখোপাধ্যায়ের! কী উদ্যোগ নিচ্ছেন তিনি?

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget