এক্সপ্লোর

Janhvi Kapoor: অম্বানিদের বিয়েবাড়ি থেকে ফিরেই হঠাৎ হাসপাতালে ভর্তি জাহ্নবী কপূর

Janhvi Kapoor hospitalized: জাহ্নবীকে আপাতত ১-২দিন হাসপাতালেই থাকতে হবে। দিন দুয়েক অভিনেত্রী কেমন থাকেন তা দেখার পরে অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছাড়ার কথা ভাবা হবে

কলকাতা: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জাহ্নবী কপূর (Janhvi Kapoor)। সূত্রের খবর, বলিউড অভিনেত্রীর ফুড পয়েজ়নিং হয়েছে। গত বেশ কিছুদিন থেকেই অসুস্থ ছিলেন জাহ্নবী। সদ্য মুক্তি পেয়েছে জাহ্নবীর নতুন ছবি 'মিস্টার অ্যান্ড মিসেস মাহি' (Mr. & Mrs. Mahi)। বুধবার বেশ কিছু অ্যাপয়েন্টমেন্ট ছিল অভিনেত্রীর। তবে অসুস্থতার দরুণ তাঁকে সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিতে হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছিল। তবে বাড়িতে বিশ্রাম নিয়েও সুস্থ হয়ে ওঠেননি জাহ্নবী। সেই কারণেই বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি হতে হয় জাহ্নবীকে। বৃহস্পতিবার সকালে জাহ্নবীর পরিবারকে দেখা যায় হাসপাতালের বাইরে। জানা যাচ্ছে, জাহ্নবীর ফুড পয়েজ়নিং হয়েছে। সেই কারণেই হাসপাতালে ভর্তি হতে হয়েছে অভিনেত্রীকে। 

মুম্বইতে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। আর সেই কারণেই অনেকেই শিকার হচ্ছেন বিভিন্নরকম ইনফেকশনের। সম্ভবত, সেই রোগেই আক্রান্ত হয়েছেন জাহ্নবী। কেবল জাহ্নবী নন, মুম্বইয়ের অনেকেই হাসপাতালে ভর্তি হয়েছেন। জাহ্নবীকে আপাতত ১-২দিন হাসপাতালেই থাকতে হবে। তাঁকে বিশ্রাম নিতে বলা হয়েছে, সঙ্গে চলছে প্রয়োজনীয় ওষুধ। দিন দুয়েক অভিনেত্রী কেমন থাকেন তা দেখার পরে অভিনেত্রীকে হাসপাতাল থেকে ছাড়ার কথা ভাবা হবে। সদ্য অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়েতে হাজির ছিলেন জাহ্নবী।

কাজের ক্ষেত্রে, আপাতত ২টি ছবির কাজে হাত দিয়েছেন জাহ্নবী কপূর। নতুন ছবি 'উলঝা' (Ulajh)-তে একটি এম্বাসির ডেপুটি হাই কমিশনারের (Deputy High Commissioner of the embassy) ভূমিকায় দেখা যাবে জাহ্নবীকে। একজন তরুণ আইএফএস অফিসার কিভাবে তার নিজের পরিবার ও কাজের মধ্যে সমতা লক্ষা করে, সেই কথাই তুলে ধরা হবে এই ছবিতে। দ্বিতীয় ছবিটি হল, 'দেবারা পার্ট ১' (‘Devara: Part 1’)। এই ছবির হাত ধরেই তেলুগু ছবিতে ডেবিউ হবে অভিনেত্রীর। 'আরআরআর' (RRR) তারকা এনটিআর জুনিয়র (NTR Jr)-কে দেখা যাবে এই ছবিতে। এই সিনেমায় থাকছেন সেফ আলি খান (Saif Ali Khan)-ও। সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে মুক্তি পাওয়ার কথা এই ছবি। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

আরও পড়ুন: Vikram Chatterjee: সিনেমায় মুখ্য চরিত্র পাওয়ার জন্য ১২ বছর অপেক্ষা করেছি

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget