এক্সপ্লোর

Dev On Jaynagar: ফের রাজ্যে ধর্ষণ-খুনের অভিযোগ, 'এনকাউন্টার' দাওয়াই দেবের

Jaynagar Student Murder: আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই ফের রাজ্যে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ অভিনেতা তথা সাংসদ দেব (Dev)। 'এনকাউন্টার' দাওয়াই দিলেন জনপ্রিয় অভিনেতা।

কলকাতা: আর জি কর কাণ্ডের (RG Kar Case) মধ্যেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র জয়নগর। বিচারের দাবিতে মহিষমারিতে ফের পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার ১। ধৃতকে ৭ দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় ধর্ষণের ধারা বা পকসো আইনে মামলা নয়, জানালেন পুলিশ আধিকারিক।

আর জি কর কাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই ফের রাজ্যে ধর্ষণ-খুনের অভিযোগ ওঠায় ক্ষুব্ধ অভিনেতা তথা সাংসদ দেব (Dev)। 'এনকাউন্টার' দাওয়াই দিলেন জনপ্রিয় অভিনেতা।

শনিবার দেব বলেছেন, 'এ ধরনের নিন্দনীয়, জঘন্য ঘটনায় শ্যুট অ্যাট সাইট করে দাও। এ ধরনের ঘটনা যেই করুক, ধরা পড়লে বাঁচিয়ে রেখে সরকারি টাকা খরচ করে লাভ নেই।'

যদিও দেব জানিয়েছেন, জনপ্রতিনিধি হয়ে এ কথা বলা হয়তো ঠিক নয়। বলেছেন, 'আমি জানি, একজন জনপ্রতিনিধি হয়ে আমার একথা বলা উচিত নয়। কিন্তু, আইন কঠোর হলেও আমরা আমাদের মা-বোনেদের বাঁচাতে পারছি না। এটা সত্যিই আমাদের ভাবার বিষয়, আমাদের জেগে উঠতে হবে। মানুষের মধ্যে ভয় না থাকলে এধরনের ঘটনা আটকানো যাবে না। এমন কিছু করতে হবে যাতে কুকর্ম তো দূরের কথা, ভাবতেও যেন ভয় পায়।' ধর্ষণ-খুন রুখতে এবার এনকাউন্টারের দাওয়াই তৃণমূল সাংসদ দেবের।

ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র দক্ষিণ ২৪ পরগনার জয়নগর। দফায় দফায় বিক্ষোভ, পুলিশকে তাড়া করে ফাঁড়িতে আগুন, বাইক ভাঙচুর করা হয়েছে। গতকাল দুপুর থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী। মহিষমারি ফাঁড়িতে অভিযোগ জানাতে গেলে সেখান থেকে ফেরানোর অভিযোগ উঠেছে। রাতে মহিষমারি ফাঁড়ি থেকে ফিরিয়ে কুলতলি থানায় যেতে বলার অভিযোগ করেছে নিহত ছাত্রীর পরিবার।

নিষ্ক্রিয়তার অভিযোগে বারুইপুরের এসডিপিএকে লাঠি হাতে তাড়া করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের তাড়ায় এলাকায় ঢুকতেই পারলেন না তৃণমূল বিধায়ক। হাসপাতালে গিয়েও ফিরতে হল তৃণমূল সাংসদকে, গো ব্যাক স্লোগান।

রাতে বাড়ির কাছে ধানক্ষেত থেকে বালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার। ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। তবে খুন-অপহরণের ধারা দিলেও ধর্ষণের ধারা দিল না পুলিশ। ময়নাতদন্ত না হওয়ায় ধর্ষণের ধারা বা পকসো আইনে মামলা নয়, জানিয়েছেন পুলিশের এসপি।

এদিকে জয়নগর-কাণ্ডের আঁচ পড়েছে কলকাতাতেও। কাঁটাপুকুর মর্গে ধুন্ধুমার। ধর্ষণ-খুনের অভিযোগে বিজেপির বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। ৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ জয়নগরের মহিষমারি এলাকা। দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ, পুলিশকে ধাওয়া করে ঝাঁটাপেটা করেন মহিলারা। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ফাঁড়ির বাইরে মোটরবাইক, সাইকেলে আগুন, প্রাণভয়ে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা। ফিরে যেতে হয় র‍্যাফকে।

বারুইপুরের SDPO অতীশ বিশ্বাসকে লাঠি হাতে তাড়া করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে জয়নগর থানা থেকে বিশাল পুলিশ পাঠানো হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পুলিশকেও ইট ছুড়তে দেখা যায়। ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি ও অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত।

আরও পড়ুন: ব্যর্থ অভিমন্যুর লড়াই, ২৭ বছর পর ইরানি কাপ জিতল রাহানের মুম্বই

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget