এক্সপ্লোর

Jisshu Sengupta on Khadaan: অন্য ভাষার ছবি দেখে আমরা প্রভাবিত হয়ে সেই ধরণের ছবি তৈরির চেষ্টা করি, 'খাদান' বাঙালির গল্প: যীশু

Jisshu Sengupta News: আমার এই ছবিটার অংশ হওয়ার প্রধান কারণই হচ্ছে গল্প। এই গল্পটা বাংলার গল্প, বাঙালিদের গল্প।' বলছেন যীশু

কলকাতা: কয়লা খনিতে ৪০০ ফুট নীচে নেমে শ্যুটিং করা একটা বড় চ্যালেঞ্জ ছিল। তবে চ্যালেঞ্জ নেওয়ার খেলাটা কেরিয়ারের শুরু থেকেই খেলছেন দেব। খাদানে এবার মাস-ফিল্মের ম্যাজিক ফিরিয়ে আনতে চাইছেন তিনি। 

থিম বাসে চড়ে টিম খাদান পৌঁছোল মিরাজ সিনেমায়। প্রি-ট্রেলার লঞ্চে দেব-যিশুর সিনেমার ঝলক দেখতে হল জুড়ে হইচই দেবের ২০০ অনুরাগীর। খাদান নিয়ে দেব যতটা উত্তেজিত, সেই উত্তেজনার আঁচ কি দর্শকদেরও মধ্যেও ছড়িয়েছে? উত্তর পেতেই ২০০ জন ফ্যানকে নিয়ে প্রি-টেলার লঞ্চের আয়োজন করেছেন দেব। অভিনেতা বলছেন, 'সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উত্তেজনা দেখে ততটা বোঝা যায় না। সামনে থেকে অনুরাগীদের দেখতে চেয়েছিলাম যে এই ছবি নিয়ে উত্তেজনা ঠিক কতটা? এই ছবিটা আমার স্বপ্ন, সেটা ইতিমধ্যেই সবাই জানেন। দর্শকেরা এই ছবিটা নিয়ে কতটা আগ্রহী সেটা দেখার জন্যই এই অনুষ্ঠানটার আয়োজন করা। যা দেখলাম, তাতে মনে হচ্ছে যে স্বপ্ন নিয়ে আমরা সিনেমাটা শুরু করেছিলাম, সেটা সফল হওয়ার পথে। গান, ট্রেলার ও প্রি-ট্রেলারে দর্শক যা দেখবেন, তার ৫০০ শতাংশ বেশি রয়েছে ছবিটার মধ্যে। আমরা শ্যুটিংয়ে যাওয়ার আগে আড়াই বছর ধরে ঘষামাজা করেছি গল্পটা নিয়ে। লোকেশন কী হবে.. লোকেশনগুলো আদৌ পাওয়া যাবে কি না.. সব আলোচনা করেছি। ৪০০ ফুট নিচে গিয়ে ছবিটার শ্যুটিং করেছি।'

খাদান-এর কোন বিষয়টা সবচেয়ে বেশি আকর্ষণীয় মনে হয়েছে যিশুর কাছে? অভিনেতা বলছেন, 'আমার এই ছবিটার অংশ হওয়ার প্রধান কারণই হচ্ছে গল্প। এই গল্পটা বাংলার গল্প, বাঙালিদের গল্প। যে ছবি টাকা কামায়, সেটাই কমার্শিয়াল ফিল্ম। কিন্তু অনেক বছর পরে বাংলায় একটা মাস ফিল্ম হচ্ছে। একধরণের ছবি হয় শহর কেন্দ্রিক, আরেক ধরণের ছবি হয় যেটা শহর থেকে গ্রাম সমস্ত মানুষদের মাথায় রেখে। সেটাই মাস ফিল্ম। এই ধারায় একটা বড় পরিবর্তন আনতে পারে 'খাদান'। এটা প্রায় ১ বছর আগের গল্প। একবার শীতকালে আমি দেবের বাড়ি যাই। তখন আমায় দেব এই গল্পটা বলে। বলে 'তুমি করবে?' আমি বলেছিলাম, কেন নয়? প্রথম থেকেই এই ছবিটার অংশ হতে চেয়েছিলাম কারণ গল্পটা এত সুন্দর। অন্য ভাষার মাস ফিল্ম দেখে আমরা খুব প্রভাবিত হয়ে যাই। মনে হয়, ওই ধরণের ছবিই করব। কিন্তু 'খাদান'- একেবারে নতুন ধরণের ছবি।

খাদান-এ অভিনয় করেই বড় পর্দায় পা রাখতে চলেছেন ইধিকা পাল। অভিনেত্রী বলছেন, 'এটা আমার ডেবিউ ফিল্ম। আমার মনে হয় কোনও অভিনেত্রীর কাছে এর থেকে ভাল ডেবিউ-র সুযোগ আর হত না। ইন্ডাস্ট্রিতে আমরা যারাই আসি, স্বপ্ন দেখি এই বড়পর্দায় নিজেকে দেখব। এখনও সিনেমাটা বড়পর্দায় দেখে উঠতে পারিনি কিন্তু টিজারটা দেখার মধ্যে একটা অদ্ভুত অনুভূতি রয়েছে।

২০ ডিসেম্বর খাদান মুক্তি পাবে। মাস ফিল্মে দেবের স্বপ্ন পূরণ হয় কিনা, সেটা সময়ই বলবে। 

আরও পড়ুন: Shraddha Kapoor: ঠিকানা বদল করলেন শ্রদ্ধা কপূর, বিলাসবহুল ফ্ল্যাট ভাড়া নিতে খরচ হল কত টাকা?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget