এক্সপ্লোর

The Kashmir Files: 'একঘেয়ে প্রশ্ন নয়', প্রচারে 'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে মন্তব্য জন আব্রাহামের

The Kashmir Files: জন আব্রাহাম জানান যে তিনি এই ছবিটি দেখেননি এবং এটি সম্পর্কে তাঁর কিছু বলারও নেই। পরে ওখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যে তিনি 'অ্যাটাক' ছবির প্রচারের জন্য হাজির হয়েছেন।

নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় জন আব্রাহামের 'অ্যাটাক' (John Abraham's Attack)। জোর কদমে চলছে ছবির প্রচার (Promotions)। অন্যদিকে কিছুদিন আগে মুক্তি পাওয়া ছবি 'দ্য কাশ্মীর ফাইলস' (The Kashmir Files) বক্স অফিস ও দেশের রাজ্য রাজনীতি তোলপাড় করেছে। এবার ছবির প্রচারে জনকে সেই নিয়ে প্রশ্ন করা হলে তা এড়িয়ে গেলেন অভিনেতা। কী বললেন?

'দ্য কাশ্মীর ফাইলস' প্রসঙ্গে জন আব্রাহাম

আপাতত 'অ্যাটাক' ছবির প্রমোশনে ব্যস্ত অভিনেতা জন আব্রাহাম। সম্প্রতি তাঁকে এমনই এক প্রচার অনুষ্ঠানে পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীর 'দ্য় কাশ্মীর ফাইলস' নিয়ে মন্তব্য করতে বলা হয়। তার উত্তরে বেশ বিরক্তই শোনালো অভিনেতাকে। 'একঘেয়ে' প্রশ্ন শুনে কোনও মন্তব্য করতে অস্বীকার করেন অভিনেতা।

'একঘেয়ে' প্রশ্ন 'বিরক্ত' জন

'অ্যাটাক পার্ট ১' ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। ছবিতে জ্যাকলিন ফার্নান্ডেজ ও রকুলপ্রীত সিংহকে দেখা যাবে। ১ এপ্রিল মুক্তির আগে চলছে শেষ দফার প্রচার পর্ব। এমনই এক সাংবাদিক বৈঠকে জন আব্রাহামকে 'দ্য কাশ্মীর ফাইলস' নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে মিডিয়ার প্রত্যেককে 'একঘেয়ে' প্রশ্ন করা থেকে বিরত থাকার পরামর্শ দিলেন অভিনেতা।

জন আব্রাহাম জানান যে তিনি এই ছবিটি দেখেননি এবং এটি সম্পর্কে তাঁর কিছু বলারও নেই। পরে ওখানে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, যে তিনি 'অ্যাটাক' ছবির প্রচারের জন্য হাজির হয়েছেন। কেবলমাত্র সেই ছবি সংক্রান্ত প্রশ্ন করতে হবে। তিনি বলেন, 'আপনাদের নিউজ ডেস্কে বলা হয় বিতর্ক খুঁজে আনতে তারপর আপনারা এখানে এসে বলেন "দ্য কাশ্মীর ফাইলস নিয়ে কিছু বলুন"। কিন্তু কেন বলব আমি?'

আরও পড়ুন: RRR Box Office Collection: ৫ দিনেই সেঞ্চুরি পার! ১০০ কোটির ক্লাবে প্রবেশ 'আর আর আর' হিন্দির

এরপর তাঁর অপর ছবি 'সত্যমেব জয়তে ২' নিয়ে প্রশ্ন করা হলে আরও রেগে যান তিনি। এরপর পরিষ্কার করে জানিয়ে দেন অভিনেতা যে 'অ্যাটাক' ছাড়া অন্য কোনও ছবির প্রশ্নের উত্তর তিনি দেবেন না, তা সে অন্য কারও হোক বা নিজের। 

আগামী ১লা এপ্রিল সিনেমা হলে মুক্তি পাবে বলিউড অভিনেতা জন আব্রাহামের (John Abraham) নতুন ছবি 'অ্যাটাক' (Attack)। সায়েন্স ফিকশন এই ছবির ট্রেলার ইতিমধ্যেই মুগ্ধ করেছে নেটিজেনদের।

সেরা শিরোনাম

Sudipta Chakraborty: অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
অসুস্থ সুদীপ্তা চক্রবর্তী, বাতিল করতে হল শো! এখন কেমন আছেন অভিনেত্রী?
Raghubir Yadav: শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
শ্যুটিংয়ের আগেই হৃদরোগে আক্রান্ত, ভয়াবহ ঘটনা ঘটেছিল 'পঞ্চায়েত'-এর 'প্রধানজী'-র জীবনে!
Indranil Sen: কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
কীভাবে আর্থিক দুর্নীতি? ইন্দ্রনীলের সংস্থা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাকাউন্টে টাকা? বিস্ফোরক তথ্য
Bhaswar Chatterjee: হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা
হাসপাতালে ভর্তি হওয়ার বদলে শ্যুটিং ফ্লোরে হাজির ভাস্বর! 'মাথা ঘুরত, কষ্ট হত..' প্রকাশ্যে অজানা ঘটনা

ভিডিও

BJP News: Arjun Singh-র বিধানসভা কেন্দ্রে ক্ষোভের মুখে ব্যারাকপুরের বিজেপি বিধায়ক Koustav Bagchi
R G Kar News: আর জি কর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলায় জামিন Sandip Ghosh ঘনিষ্ঠের | ABP Ananda
CM Suvendu Adhikari: Mamata Banerjee, Abhishek Banerjee-র বিরুদ্ধে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী
Indranil Sen: গ্রেফতার ইন্দ্রনীল, সুপ্রিম কোর্টে আগাম জামিনের আবেদন প্রত্যাহার প্রাক্তন মন্ত্রীর
Mamata TMC News: 'সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা', গ্রেফতার মমতা তৃণমূল কংগ্রেসের অজিত মাহাতো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget