এক্সপ্লোর

Jojo Mukherjee: কেউ উত্তর দেন না বলেই ট্রোলিং করার সাহস বেড়ে যায়

Jojo Mukherjee on social media trolling: সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে জোজো বলছেন, 'প্রথমত আমি খুব একটা সফট টার্গেট নই, যাকে মানুষ প্রত্যেকদিন ট্রোল করে'

কলকাতা: তাঁর পুত্রকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং করা হয়েছিল, কথা উঠেছিল তাঁর গায়ের রং নিয়েও। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ট্রোলিংয়ের সপাট জবাব দিয়েছিলেন তিনি। কিন্তু বছর শেষে সেই ঘটনা নিয়ে ফের একবার মুখ খুললেন সঙ্গীতশিল্পী জোজো। ঠোঁটকাটা উত্তরে জানিয়ে দিলেন, কেন একমাত্র পুত্রকে নিয়ে সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ে ফুঁসে উঠেছিলেন তিনি।

সোশ্যাল মিডিয়া ট্রোলিং নিয়ে জোজো বলছেন, 'প্রথমত আমি খুব একটা সফট টার্গেট নই, যাকে মানুষ প্রত্যেকদিন ট্রোল করে। আমি সেটার জন্য আমার দর্শকদের আর ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই। তবে নিন্দুকেরা তো নিন্দা করবেই। তারপরেও কিছু মানুষ এমন রয়েছেন যাঁদের কোনও কাজ নেই। সবসময়েই কারও না কারও নামে বলতে থাকেন। কেবল আমার নামে নয়.. অনেকেই নামেই। আমার নামে কেউ কিছু বললে, আমি গা করতাম না। কিন্তু যেহেতু আমার পুত্রকে নিয়ে বলা হয়েছে, আমার মনে হয়েছিল একটা উত্তর দেওয়া উচিত। এই সমস্ত মানুষেরা এই কারণেই সাহস পান যে তাদের কেউ কিছুই বলে না। অনেককেই এরা ট্রোল করে, কিন্তু কোনও জবাব পায় না। একটা দুধের শিশু, যে সবে পৃথিবীটাকে দেখছে, তাকে এত খারাপ কথা বলার কোনও অধিকার কারও নেই। সেই কারণেই আমি রুখে দাঁড়িয়েছিলাম। তাতে যাঁরা সংবেদনশীল মানুষ, তাঁরা আমায় সমর্থন করেছেন। তার জন্য তাঁদেরকে অনেক ধন্যবাদ।'

ছোট্ট আদি (জোজোর পুত্র) যদি গানের জগতে আসতে চান, তাঁকে সমর্থন করবেন জোজো? সঙ্গীতশিল্পী বলছেন, 'আদি এখন অনেকটাই ছোট। তবে হ্যাঁ, আমার দুই সন্তানের মধ্যে কেউই লাইটস, ক্যামেরা অ্যাকশনকে ভয় পায় না। আমি আদিকে বেশ কয়েকটা শো-এ নিয়ে গিয়েছি। এক দেড় বছর বয়স থেকেই দেখছি, এত আলো, আওয়াজ ও কিছুতেই ভয় পায় না। দিব্যি মঞ্চে উঠে দর্শকদের হাত নাড়তে থাকে। ওকে আমায় একটা ফলস মাইক্রোফোন কিনে দিতে হয়েছে। সেটা নিয়ে আমি যেমন করছি, আমার মতো করেই ও পোজ দেয়। আমার ক্যামেরাপার্সেন বলেন, 'দিদি তোমার থেকে ওর ছবি ভাল এসেছে।' আমি কপাল এবং ঈশ্বরে বিশ্বাস করি। যদি আমার ছেলে হিসেবে ওর কপালে লেখা থাকে ও একজন সঙ্গীতশিল্পী বা মিউজিশিয়ান হবে.. তাহলে হবে। সঙ্গে অবশ্যই ওর চেষ্টা থাকতে হবে। তবে ও কপালে যেটা লিখে এসেছে, সেটাই হবে।'

আরও পড়ুন: Jojo Mukherjee: শুনতে হয়েছে, আমি স্টেজ করে গেলে পরিবেশ নষ্ট হয়ে যায়

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget