এক্সপ্লোর

Joy Sarkar Exclusive: প্রাইম টাইমে দেখানো হোক বাংলা ছবি, এফএম স্টেশনে বাজুক বাংলা গান, আর্জি জয়ের

Joy Sarkar Exclusive: সঙ্গীতশিল্পী জয় সরকার বলছেন, 'আমাদের জীবনটাকে এখন দু'ভাগে ভাগ করা যায়, করোনার আগে ও পরে। কেবল শারীরিক নয়, মানসিক ক্ষতিও করে গেল করোনা।'

কলকাতা: করোনা পরিস্থিতি কার্যত ওলট পালট করে  দিয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। বিনোজন জগতেও গভীরভাবে প্রভাব বিস্তার করেছে করোনা। আর সঙ্গীত জগৎ? মঞ্চে অনুষ্ঠান বন্ধ ছিল দীর্ঘদিন। বিলম্বিত হয়েছে ছবির কাজও। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরলেও, সঙ্গীতজগতে কতটা গভীর ক্ষত করে গেল করোনা?

সঙ্গীতশিল্পী জয় সরকার বলছেন, 'আমাদের জীবনটাকে এখন দু'ভাগে ভাগ করা যায়, করোনার আগে ও পরে। কেবল শারীরিক নয়, মানসিক ক্ষতিও করে গেল করোনা।' এই পরিস্থিতিতে কোনও বিশেষ পদক্ষেপ নেওয়ার প্রযোজন আছে বলে মনে করেন সঙ্গীতশিল্পী? জয় সরকার বললেন, 'সঙ্গীত জগত নিজের চেষ্টায় আবার ঘুরে দাঁড়াচ্ছে। লাইভ পারফরমেন্সের জায়গাটা খুব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন আবার অনুষ্ঠান হচ্ছে। এখন টেকনিশিয়ানরা সবাই কাজে ফিরছেন।'

বাংলা ছবিকে বলিউড এমনকি দক্ষিণী ছবির সঙ্গে লড়াই করতে হচ্ছে। আর বাংলা গানকে? জয় সরকার বলছেন, 'বাংলা গানকে চিরকালই লড়াই করতে হয়েছে। আমরা লড়াই করেই গানবাজনা করি। অন্যান্য ভাষা আছে, থাকবে। কিন্তু পশ্চিমবঙ্গে বাংলা গানকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। অন্যান্য কিছু রাজ্যে, দক্ষিণে সেখানকার ভাষাকে গুরুত্ব দেওয়াটা আবশ্যিক। আমার মনে হয় বাংলাতেও তেমন নিয়মকানুন করা উচিত। এফএম স্টেশনে বাংলা গান বাজানো বাধ্যতামূলক করা উচিত। প্রেক্ষাগৃহে প্রাইম টাইমে বাংলা ছবি দেখানো বাধ্যতামূলক করা উচিত। তবে এই লড়াই চলবেই। আমরা লড়তে লড়তেই অভ্যস্থ হয়ে গিয়েছি।'

আরও পড়ুন: Saswata Chatterjee Exclusive: ইন্ডাস্ট্রিতে এসে প্রথম ১০ বছর নিজের নামটাই শুনতে পাইনি

সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে 'দার্জিলিং জমজমাট' (Dargeeling Jomjomat)। সেই সিরিজে মুখ্যভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে (Tota Roy Chowdhury)। এই সিরিজের সুরের দায়িত্ব সামলেছেন জয় সরকার। 'ফেলুদা' বলতেই যেন কানে লেগে থাকে সেই কিংবদন্তি মিউজিক। সঙ্গীতশিল্পীর ওপর কী বিশেষ প্রত্যাশার চাপ ছিল?

এবিপি লাইভকে জয় সরকার বললেন, 'ফেলুদা যাঁর সৃষ্টি, আমি তাঁর নখের যোগ্যও নই। ফেলুদার আবহসঙ্গীত কেমন হতে পারে সেটা উনি দেখিয়ে দিয়ে গিয়েছেন। আমি কেবল ফেলুদার সঙ্গে জড়িয়ে থাকা আবেগ, নস্ট্যালজিয়া, আবহসঙ্গীতের মজাকে উদযাপন করতে চাই। দায়িত্ব হিসেবে ভাবলে সেটা পারব না।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Sovandev Chatterjee | ঋতব্রত-আখরুজ্জামানের বিরুদ্ধে থানায় শোভনদেব
Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Embed widget