এক্সপ্লোর

Japan Earthquake: 'গভীরভাবে মর্মাহত...' জাপান থেকে দেশে ফিরেই কী বললেন জুনিয়র এনটিআর ?

Jr. NTR: জাপানেই ছুটি কাটাচ্ছিলেন জুনিয়র এনটিআর। সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মী প্রণতি এবং দুই পুত্র ভার্গব এবং অভয়। ভূমিকম্প প্রত্যক্ষ করেও নিরাপদে দেশে ফিরে আসেন তাঁরা। কী লেখেন জুনিয়র এনটিআর?

নয়াদিল্লি: বেশ কিছুদিন আগেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে জাপানে গিয়েছিলেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর (Jr NTR)। বড়দিন এবং নববর্ষের আবহে স্ত্রী-সন্তানের সঙ্গে অবসর সময় কাটাতে গিয়েও প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হলেন জুনিয়র এনটিআর। সোমবার নববর্ষের দিনে জাপানে বেশ কয়েকবার শক্তিশালী ভূকম্পন (Japan Earthquake) অনুভূত হয় আর সেই বিপজ্জনক আবহের মধ্যেই নিরাপদে দেশে ফিরে আসেন অভিনেতা ও তাঁর পরিবার। দেশে ফিরে এক্স হ্যান্ডলে ভূকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানান জুনিয়র এনটিআর।

ভূমিকম্পের কবলে জুনিয়র এনটিআর

নববর্ষের প্রথম দিনেই তীব্র ভূমিকম্পে কাঁপল জাপান। ভূমিকম্পের পরেই জাপান জুড়ে সুনামির সতর্কতা জারি হয়েছে। সুনামির আশঙ্কায় ইতিমধ্যে খালি করে দেওয়া হয়েছে পশ্চিম উপকূল। ভূমিকম্পের এপিসেন্টারের ৩০০ কিমি ব্যাসার্ধের মধ্যেই সুনামির আশঙ্কা সবথেকে বেশি। আর এই আবহে জাপানেই ছুটি কাটাচ্ছিলেন জুনিয়র এনটিআর (Jr NTR)। সঙ্গী ছিলেন তাঁর স্ত্রী লক্ষ্মী প্রণতি এবং দুই পুত্র ভার্গব এবং অভয়।

নিরাপদে ফেরা

নিরাপদে ভূমিকম্পের মধ্যেই দেশে ফিরে এক্স হ্যান্ডলে অভিনেতা লেখেন, 'জাপান থেকে আজ দেশে ফিরেছি। ভূমিকম্পের ভয়াবহতায় গভীরভাবে মর্মাহত আমি। গত সপ্তাহের পুরো সময়টাই আমি জাপানে কাটিয়েছি। সেখানে এই বিপর্যয়ে ক্ষতিগ্রস্তদের জন্য আমার প্রাণ কাঁদছে। তবে একইসঙ্গে সেখানকার মানুষের সহনশীলতা দেখে আমি মুগ্ধ। আশা করছি খুব দ্রুত অবস্থার উন্নতি হবে।' এই পোস্টের শেষে 'আরআরআর' খ্যাত অভিনেতা লেখেন, 'শক্ত থাকো জাপান, ভেঙে পোড়ো না'।

জুনিয়র এনটিআরের (Jr NTR) জন্মদিনের আবহে কোরাতালা শিবা পরিচালিত 'দেবারা' ছবিতে তাঁর লুক প্রকাশ্যে আনেন নির্মাতারা। পোস্টারে তাঁকে কালো পোশাকে দেখা যায়, সঙ্গে হাতে রক্তাক্ত বর্শা। সমুদ্রের পাথরের ওপর তাঁকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই ছবিতে তাঁর সঙ্গে এই প্রথম দক্ষিণী দুনিয়ায় ডেবিউ করবেন সইফ আলি খান (Saif Ali Khan) এবং জাহ্নবী কপূর (Jahnvi Kapoor)।

জাপানের ভূমিকম্প

এই প্রথম নয়, মাত্র দিন চারেক আগেই জাপানে পর পর তীব্র কম্পন (Japan Earthquake) অনুভূত হয়। গত বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব উপকূলের কুরলি দ্বীপপুঞ্জ এলাকায় পর পর দু'বার তীব্র কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৫ এবং ৫.০। গত ডিসেম্বর মাসের শুরুতেও সেখানে ভূমিকম্প হয়। সেবার রিখটার স্কেলে তীব্রতা ছিল ৭.৫। ফিলিপিন্সের দক্ষিণের মিনদানাওয়ে ভূমিকম্প হয়, তার জেরে কেঁপে ওঠে জাপানও। তার আগে, মে মাসেও ৬.৫ তীব্রতায় কেঁপে ওঠে জাপানের পশ্চিমের ইশিকাওয়া এলাকা। তাতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়। আহত হন বহু মানুষজন। ফেব্রুয়ারি, মার্চ এবং অগাস্ট মাসেও ভূমিকম্প হয়েছে জাপানে।

আরও পড়ুন: Tollywood News: স্কুলড্রেস, মোটা ফ্রেমের চশমা, বাবার পিছনে বসা এই তারকাকে আপনি চিনতে পারছেন?

সেরা শিরোনাম

Panchayat Season 5: অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
অনির্দিষ্টকালের জন্য পিছোল পঞ্চায়েতের নতুন সিজনের মুক্তি! মনখারাপ অনুরাগীদের
Amitabh Bachchan Receive Threat: '২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
'২০০ জন রেডি আছে মুম্বইতে', অমিতাভ-অভিষেককে এবার খুনের হুমকি, বাড়ির বাইরে মিলল ২ সন্দেহভাজনকে
Sharad Kapoor: শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
শরদ কপূরের আবেদন সাড়া দিয়ে পাশে দাঁড়ালেন সলমন, সোনু! 'জোশ'খ্য়াত অভিনেতার সঙ্গে কাজ করবেন সুদ?
Rituparna Sengupta: দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত
দর্শক ভুলে যান অভিনয়টা পেশা, কিন্তু আমরাও রক্তমাংসের মানুষ: ঋতুপর্ণা সেনগুপ্ত

ভিডিও

Democratic TMC X Handle News : আচমকাই সাসপেন্ড গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্য়ান্ডল
Kunal Ghosh : আদালত অবমাননা মামলায় বড় স্বস্তি কুণাল ঘোষের, হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
ISF News : শাসনে আইএসএফ-এর সভায় মিলল না পুলিশের অনুমতি, বিকল্প প্রস্তাব ঘিরে রাজনৈতিক তরজা
Weather News: জগদ্ধাত্রী পুজোয় কি হবে ঝমঝমিয়ে বৃষ্টি? কী বলছে হাওয়া অফিস?
Sukanta Majumdar News :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget