এক্সপ্লোর

Juhi Chawla Update: জুহি চাওলাকে চড় মারতে গিয়েছিলেন ফারাহ খান!

সম্প্রতি একটি কমেডি শোয়ে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। এই শো-তে রীতিমতো লাফিং বুদ্ধর রোল প্লে করে থাকেন ফারাহ খান। সেখানেই স্মৃতিচারণা জুহি চাওলার

মুম্বই : পরিচালক এবং কোরিওগ্রাফার ফারাহ খানকে বিভিন্ন অনুষ্ঠানে দেখে যতই তাঁকে হাসিখুশি মানুষ মনে হোক, কাজের সময় কিন্তু ফারাহ খান কাউকেই রেয়াত করেন না। এমনকি দরকারে চড়-থাপ্পড়ও কষিয়ে দিতে পারেন তিনি! হ্যাঁ, এমনটা জানাচ্ছেন বলিউডের অন্যতম সফল অভিনেত্রী স্বয়ং জুহি চাওলা। তাঁর বক্তব্য যে, তিনি একবার ফারাহ খানের কাছে থাপ্পড় খেতে বসেছিলেন প্রায়! সম্প্রতি জি কমেডি শোয়ে বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী জুহি চাওলা। এই শো-তে রীতিমতো লাফিং বুদ্ধর রোল প্লে করে থাকেন ফারাহ খান। তা সেই শো-তে এসেই স্মৃতিচারণ করতে গিয়ে জুহি বলেছেন এমন কথা। 

আরও পড়ুন - মুক্তির দিন ঘোষণা 'বচ্চন পান্ডে' থেকে 'তড়প'-র, কবে মুক্তি পাবে টাইগার শ্রফের 'হিরোপন্থী টু'?

জুহি চাওলা টেলিভিশনের এই অনুষ্ঠানে বলেছেন, 'আমি এর আগেও জি কমেডি শো দেখেছি। আমার ভাল লাগে দেখতে। আরও দেখি ফারাহ খান কী সুন্দর শান্তভাবে হাসিহাসি মুখ করে কত প্রশংসা করে। কিন্তু, কেউ তো জানে না যে, এই ফারাহ খানই কাজের সময় কাউকে রেয়াত করে না। কাজ পছন্দ না হলে, কাউকে থাপ্পড় কষিয়ে দিতেও পিছপা হয় না। আমার মনে পড়ছে কোনও একটা সিনেমার শুটিংয়ের কথা। আমরা সেটে সবাই মিলে নাচের প্র্যাকটিস করছিলাম। তারপরেই ফারাহ সেখানে এসে পড়ে। ওর আমাদের কাজ বোধহয় পছন্দ হয়নি। চোখের সামনে দেখলাম খুব রেগে গিয়ে মাইক নিয়ে গোটা ইউনিটের উদ্দেশ্য বলা শুরু করলো, এসব যাচ্ছেতাই কী সব করে যাচ্ছো সবাই! এটা কোনও নাচ হচ্ছে! এরকম চলতে থাকলে কাউকে ছাড়বো না। একেবারে চড়িয়ে দেবো।'

আরও পড়ুন - Upcoming Bollywood Film: মহারাষ্ট্রে সিনেমাহল খোলার দিন ঘোষণার পরই একগুচ্ছ ছবির মুক্তির দিন ঘোষণা বলিউডে

বলাই বাহুল্য সেদিন ফারাহর অমন রূপ দেখে ভয় পেয়ে গিয়েছিলেন স্বয়ং জুহি চাওলাও। তাঁর মত সেদিন তিনি ফারাহ খানের হাতে চড়-থাপ্পড়ও খেয়ে যেতে পারতেন। জুহি চাওলার মুখ থেকে এমন কথা শোনার পর কী বললেন ফারাহ খান স্বয়ং? তিনি বলেছেন, 'যদি সেই পুরনো দিনের কথা বলতে হয়, তাহলে আমার আজও কোনও দ্বিমত নেই যে, জুহিরা সেদিন সেটে অত্যন্ত জঘন্য নাচছিল। আমি যা বলছিলাম, তার কিছুই ওরা করতে পারছিল না। তাই রেগে গিয়েছিলাম। কিন্তু, সত্যি কথা বলতে কী, আমি আমার কেরিয়ারে যতজন বলিউড অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছি, তাঁদের মধ্যে অন্যতম সেরা বা প্রতিভাবান হল জুহি চাওলা।' বোঝাই গেল দুই বড় মাপের মানুষ একে অপরকে প্রশংসায় ভরিয়ে দিলেন।

সেরা শিরোনাম

Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Amit Shah-Prosenjit: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে ছবি পোস্ট করলেন অমিত শাহ, কী কথা হল তাঁদের মধ্যে?
Shyama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার বড়পর্দায়, বিশেষ দায়িত্ব থাকছেন তরুণজ্যোতির ওপর
Amartya Ray: নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য
নতুন সিনেমার প্রচার, পোশাক.. সোশ্যাল মিডিয়া ট্রোলিংয়ের সোজাসাপ্টা জবাব দিলেন চৈতি পুত্র অমর্ত্য

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget