এক্সপ্লোর

K K Death: 'প্রেম, বন্ধুত্ব, বিরহ সবকিছু নিজের গলায় ঠিকানা দিয়েছিলে', কে কে-র প্রয়াণে মন খারাপ রাহুলের

K K Demise: আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করে শোকপ্রকাশ করলেন বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

কলকাতা: কে কে-র (K K) চলে যাওয়া মন থেকে মেনে নিতে পারছেন না কেউ। না অনুরাগী। না তারকারা। কেউ ভাবতেই পারছেন না এভাবে গানের অনুষ্ঠান শেষেই মৃত্য়ুর কোলে ঢোলে পড়বেন তিনি (K K Demise)। সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে তারকারা। আজ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করে শোকপ্রকাশ করলেন বাংলার জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee)।

কে কে-র প্রয়াণে রাহুলের পোস্ট-

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে দীর্ঘ পোস্ট করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, 'আজ আমাদের প্রজন্মের মন খারাপ গুমোট অন্ধকারের মতো চেপে বসে আছে। আমাদের রিইউনিয়ন, প্রেম, বন্ধুত্ব, বিরহ, প্রস্তাবের গান আদান প্রদান হয়েছে তোমার ক্যাসেটের অজুহাতে। আবার ভাঙা প্রেমে ভেজা বালিশের পাশে মলমের মতো ছিল সেই তোমারই গলা। তোমার যখন সেভাবে নাম হয়নি, মানে 'মাচিস', 'জাস্ট মোহব্বত' সিরিয়াল', 'পল' করেছো, তখন আমরা কয়েকজন বন্ধু অন্যদের ধরে ধরে শোনাতাম। একজন নতুন শ্রোতা যেন আমাদের ব্যক্তিগত উপার্জন। কে কে তুমি আমাদের প্রজন্মের মিউচুয়াল ফ্রেন্ড ছিলে। শিকাগোর সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মন কেমন কারণ, প্রেম ভাঙার পর সারারাত ও 'ম্যায়নে দিল সে কাহা' শুনেছিলো। আর আজ সব পেয়ে যাওয়া সুখী এনআরআই জীবনে এক দৃষ্টে তাকিয়ে আছে ওয়ালপেপারের দিকে। প্রায় সাত বছর কেউ কারও মুখ দেখেনি। কিন্তু আজ ও কথা বলবে না। বলবে না কে কে আর নেই জানিস? ওই তো সাক্ষী ছিল ওই রাতটার যেদিন দু বন্ধু হাতে বিয়ারের বোতল হাতে নিয়ে নিজেদের আর মাধবন ভেবেছিলো। এইদিকে বাঁশদ্রোণীতে গয়নার দোকানে ব্যস্ত আর এক বন্ধুর ফোন কেঁপে ওঠে। আজ অনেক বন্ধু তার এক দেওয়াল ইগো সরিয়ে আরেক বন্ধুকে সরি বলবে। যা বলা হয়নি। কিন্তু আজ বন্ধুত্বের বাবা চলে গিয়েছে। আজ তাই সরি বলতেই হবে। নাগলে একসঙ্গে বসে 'ইয়ারো, দোস্তি, বড়ি হি হাসিন হ্যায়' হবে কি করে! অনেকদিন একসঙ্গে ছাদে বসে কাঁদা হয় না যে।'

আরও পড়ুন - K K Death: কে কে প্রসঙ্গে রূপঙ্করের মন্তব্যে কী বলছেন অর্জুন চক্রবর্তী?

রাহুলের পোস্টে চোখ জলে ছলছল করছে বহু নেট নাগরিকের। অনেকের মনের কথা বলে দিয়েছেন যেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bengali Web Series: পরমব্রতর পরিচালনায় ওয়েব সিরিজে পা মোহনা মাইতির! থাকছেন শাশ্বত, অর্জুন, কনীনিকাও!
পরমব্রতর পরিচালনায় ওয়েব সিরিজে পা মোহনা মাইতির! থাকছেন শাশ্বত, অর্জুন, কনীনিকাও!
Rahul Last Film: বাস্তবের মতো পর্দাতেও জলে ডুবেই মারা যাবে রাহুলের চরিত্র! মুক্তির অপেক্ষায় অরুণোদয়ের অভিনয় করে যাওয়া সিনেমা
বাস্তবের মতো পর্দাতেও জলে ডুবেই মারা যাবে রাহুলের চরিত্র! মুক্তির অপেক্ষায় অরুণোদয়ের অভিনয় করে যাওয়া সিনেমা
Dev-Anirban: 'অনির্বাণ আমার সাবজেক্ট নয়, টেকনিশিয়ান্সদের কাজ বাড়ানোটাই লক্ষ্য', টলিউডের 'ব্যান' প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেবের
'অনির্বাণ আমার সাবজেক্ট নয়, টেকনিশিয়ান্সদের কাজ বাড়ানোটাই লক্ষ্য', টলিউডের 'ব্যান' প্রসঙ্গে স্পষ্ট বার্তা দেবের
Rahul Death Controversy: 'লীনাদির স্ক্রিপ্টের একটা লাইন ও এদিক-ওদিক করা যায় না', রাহুলের ইচ্ছাকৃত জলে নামার তত্ত্ব খারিজ রেশমি সেনের
'লীনাদির স্ক্রিপ্টের একটা লাইন ও এদিক-ওদিক করা যায় না', রাহুলের ইচ্ছাকৃত জলে নামার তত্ত্ব খারিজ রেশমি সেনের

ভিডিও

Adamas University | AI নিয়ে পড়ুয়াদের শিক্ষা ও কর্মসংস্থানের জন্য তিনটি ডিগ্রি কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন অ্যাডামাস ইউনির্ভাসিটির
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ২ | নাম বাদের নালিশ জানানো নিয়ে ফের কমিশন-তৃণমূল সংঘাত | ABP Ananda LIVE
Banglar Bidhan(০৮.০৪.২৬) পর্ব ১ | ২৬-এ জোরাল হচ্ছে পরিবর্তনের হাওয়া? নাকি পোক্ত হচ্ছে প্রত্যাবর্তনের ভিত? | ABP Ananda LIVE
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ২ | দেব বনাম স্বরূপ বিশ্বাস, অনির্বাণের 'ব্যান' নিয়ে সাংবাদিক বৈঠকেই প্রকাশ্যে মতানৈক্য
GhantaKhanek Sange Suman(০৭.০৪.২৬) পর্ব ১ | SIRএ ডিলিট ৯০লক্ষ,ভোটে অ্যাডভান্টেজ কার? | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US Iran War : ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
ইরান-আমেরিকা যুদ্ধ বিরতিতে কমতে পারে এই জিনিসগুলির দাম ! দেখে নিন তালিকা
Mobile Recharge New Rule : সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
সব মেয়াদের জন্য রাখতেই হবে শুধু ভয়েস কল ও SMS রিচার্জের সুবিধা, TRAI প্রকাশ করল নতুন খসড়া
Stock Market Today :  একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
একদিনে ইতিহাস গড়ল বাজার, ১৭ লক্ষ কোটি টাকা আয় বিনিয়োগকারীদের,৩০০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স !  
Artemis 2 Mission: অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
অস্তমিত পৃথিবীর ঐতিহাসিক ছবি, চাঁদের উল্টোপিঠ থেকে ধরা হল ক্যামেরায়, Artemis 2 আবারও নজির গড়ল
Provident Fund New Rule : ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
ATM থেকে যখন-তখন পিএফের টাকা তোলা যাবে শুনে লাফাচ্ছেন ! ঠিক কত টাকা তুলতে পারবেন ?
8th Pay Commission : ২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
২৫,০০০ টাকা হতে পারে ন্যূনতম পেনশন, অবসরকালে পাবেন স্বস্তি 
BIMA Sugam : বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
বিমা কিনতে দিতে হবে না কমিশন ! জুন থেকেই আসছে বিমা সুগম, কী কী সুবিধা পাবেন আপনি ?
Gold Price Today : সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
সোমেই দাম পড়ল সোনার ? এক ধাপে অনেকটা পতন ! কী বলছে আজকের গোল্ড রেট ?
Embed widget