এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

সুভাষচন্দ্র বসুর আজাদ হিন্দ ফৌজের ওপর মিনি-সিরিজ করতে চলেছেন কবীর খান

মুম্বই: নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ওপর ভিত্তি করে পরবর্তী ওয়েব-সিরিজ তৈরি করতে চলেছেন বলে জানালেন বলিউড চলচ্চিত্র নির্দেশক কবীর খান। ছবির নামও একপ্রকার ঠিক করে ফেলেছেন তিনি— ‘দ্য ফরগটেন আর্মি’। প্রসঙ্গত, একই নামে এই বিষয়ের ওপর ১৯৯৬ সালে একটি তথ্যচিত্র নির্মাণ করেছিলেন কবীর।

পরিচালক জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটের ওপর ভিত্তি করেই এই আন্তর্জাতিক মিনি-সিরিজ অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে। এদিন সাংবাদিকদের কবির বলেন, তথ্যচিত্র করার পর থেকে অনেক কিছু দেখেছি, অভিজ্ঞতা লাভ করেছি। বলা বাহুল্য, তথ্যচিত্রে যা দেখানো হয়েছে, তার থেকে ঢের বেশি।

কবীর যোগ করেন, দীর্ঘদিন ধরেই তিনি এই বিষয় নিয়ে বড় আকারে করার চেষ্টা করছিলেন। এটা এমনই এক গল্প যা তিনি নির্দেশক হিসেবে করতে চান। এই একটা গল্প তিনি বলতে চান। তিনি জানান, যখন তিনি একটি ছবির কাজ শেষ করতেন, সঙ্গে সঙ্গে ‘দ্য ফরগটেন আর্মি’-র চিত্রনাট্য লেখা শুরু করতেন।

কিন্তু ছবির বদলে কেন মিনি-সিরিজ? এক্ষেত্রে পরিচালক ঘুরিয়ে সেন্সর বোর্ডকেই আক্রমণ করেন। জানান, অনেক কিছু ভাবনাচিন্তা করেই ছবির বদলে মিনি-সিরিজ করার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকে এমন আছেন যাঁরা বর্তমান পরিস্থিতিতে ছবি মুক্তির আগে হস্তক্ষেপ করেন।

যোগ করেন, তাছাড়া ছবিতে যতটা করা সম্ভব, এখানে আরও বেশি করে দেখানোর অবকাশ রয়েছে। মোট আটটি এপিসোড হবে সত্য ঘটনার অবলম্বনে তৈরি ‘দ্য ফরগটেন আর্মি’। এই মিনি-সিরিজ আদতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আজাদ হিন্দ ফৌজের হয়ে যাঁরা স্বাধীনতার যুদ্ধে বীরের মতো যুদ্ধ চালিয়েছেন, তাঁদের জীবনীর ওপর ভিত্তি করেই তৈরি হবে।

কবীর জানান, সলমন খান অভিনীত টিউবলাইট ছবিটি মুক্তি পেলেই এই সিরিজের কাজ শুরু করবেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev: পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটগণনা, তারমধ্যেই দুঃসংবাদ দিলেন সাংসদ দেব! মনখারাপ অভিনেতার
পশ্চিমবঙ্গে জোরকদমে চলছে ভোটগণনা, তারমধ্যেই দুঃসংবাদ দিলেন সাংসদ দেব! মনখারাপ অভিনেতার
Sunita on Govinda: গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!
গোবিন্দর পায়ে গুলি লাগা নিয়েও চূড়ান্ত কটাক্ষ স্ত্রী সুনীতার! চরমে তিক্ততা!
Diljit Dosanjh Concert: দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানপন্থীদের উৎপাত, মাঝপথে গান থামালেন শিল্পী, তার পর যা হল…
দিলজিৎ দোসাঞ্ঝের কনসার্টে খালিস্তানপন্থীদের উৎপাত, মাঝপথে গান থামালেন শিল্পী, তার পর যা হল…
Shyamoupti Mudly: কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ, পা কেটে রক্তারক্তি! প্রথম সিনেমার শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল শ্যামৌপ্তির সঙ্গে?
কনকনে ঠাণ্ডায় ছাদে নাচ, পা কেটে রক্তারক্তি! প্রথম সিনেমার শ্যুটিং করতে গিয়ে কী ঘটেছিল শ্যামৌপ্তির সঙ্গে?

ভিডিও

West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা
West Bengal Election Results 2026: 'যেন কেউ সরকারি ফাইলের কপি করতে না পারে', নির্দেশ মুখ্যসচিবের
Suvendu Adhikari: বিজেপির বিপুল জয়, নতুন পশ্চিমবঙ্গ গড়ার বার্তা শুভেন্দু অধিকারীর | ABP Ananda Live
WB Assembly Vote 2026: 'অফিস থেকে যেন কেউ ফাইল চুরি না করতে পারে', কড়া নির্দেশ মুখ্যসচিবের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
WB Assembly Election 2026: মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
মোট ৫৩৩ কাউন্টিং অবজার্ভার, মেটিয়া, সপ্তগ্রাম, বীজপুরে ১০ রাউন্ডেই গণনা শেষ হবে
Petrol Diesel Prices : গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
গ্যাসের দাম বাড়ল, বাড়বে কি পেট্রোল - ডিজেলের দামও ? আজ কত দাম কলকাতায়
West Bengal Election 2026: শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
শুরু ভোটপরবর্তী হিংসা, মালদহে বিজেপির মণ্ডল সভাপতির ওপর হামলা, মুর্শিদাবাদে আক্রান্ত সিপিএম
Howrah : ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
ভয়াবহ অগ্নিকাণ্ড হাওড়ায়! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন
IPL 2026: গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
গিলকে আউট করে কোহলির উচ্ছ্বসিত সেলিব্রেশন, বিরাটই অনুপ্রেরণা জোগান ম্যাচ জিতে দাবি GT অধিনায়কের
Indian Cricket Team: টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
টি-২০ দল থেকে বাতিল, এবার ওয়ান ডে দল থেকেও ছেঁটে ফেলা হচ্ছে পন্থকে! পরিবর্তে কে?
Embed widget