এক্সপ্লোর

Project K: 'প্রোজেক্ট কে'-তে গুরুত্বপূর্ণ চরিত্রে যোগ দিলেন কমল হাসান, জানাল প্রযোজনা সংস্থা

Kamal Haasan: এই ছবিতে রয়েছে একটি বাংলা যোগও। আগামী ছবি 'প্রোজেক্ট কে'-তে দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, প্রভাস-এর মতো তারকাদের পাশাপাশি নাম রয়েছে বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়ের ও।

মুম্বই: 'প্রোজেক্ট কে' (Project K)-তে যোগ দিলেন নতুন অভিনেতা। আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে ট্যুইটারে জানানো হয় নতুন এই অভিনেতার নাম। দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), দিশা পাটানি (Disha Patani), প্রভাস (Prabhash)-এর পাশাপাশি প্রোজেক্ট কে-তে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেতা কমল হাসান (Kamal Haasan)-কে। 

আজ, প্রযোজনা সংস্থা 'বৈজন্তী মুভিজ' (Vyjayanthi Movies)-এর পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে। Ulaga Nayagan-র রূপে দেখা যাবে কমল হাসানকে। সেইসঙ্গে ট্যুইটারে শেয়ার করে নেওয়া হয়েছে এই ছবির বেশ কিছু ঝলক। এই ছবির লুক এখনও প্রকাশ্যে আসেনি আর নতুন জুটিদের দেখার জন্য মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। 

এই ছবিতে রয়েছে একটি বাংলা যোগও। আগামী ছবি 'প্রোজেক্ট কে' (Project K)-তে দীপিকা পাড়ুকোন (Deepika Padukone), অমিতাভ বচ্চন (Amitabh Bacchan), প্রভাস (Prabhash)-এর মতো তারকাদের পাশাপাশি নাম রয়েছে বাংলার অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)-এর ও। 

সদ্য দীপিকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে সদ্য দেওয়া একটি সাক্ষাৎকারে ভাগ করে নিয়েছিলেন শাশ্বত। তাঁর মতে দীপিকা যেন ব্যক্তিত্ব আর নমনীয়তার একটা অদ্ভুত মিশ্রণে তৈরি একটা মানুষ। যে কোনও চরিত্রকেই তিনি সহজে আত্মস্থ করতে পারেন। শুধু তাই নয়, শাশ্বতর মতে, দীপিকা এমনই বিশ্বাসযোগ্য অভিনয় করেন যে উল্টোদিকের মানুষটার অভিনয় ভাল হতে বাধ্য।  শাশ্বত আরও জানান, কেবল পর্দায় নয়, দীপিকা তাঁর সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে এমনই সহজভাবে মিশে যান যে ফ্লোরের অন্যান্য অভিনেতা অভিনেত্রীদেরও কাজ করতে ভীষণ সুবিধা হয়। সবাই খুব সহজেই সাবলীল হয়ে যেতে পারেন দীপিকার সঙ্গে। প্রসঙ্গত, ইতিমধ্যেই শ্রীলঙ্কা, সিমলা ও রাজস্থানের মতো জায়গায় শ্যুটিং করে ফেলেছেন শাশ্বত।

এই ছবিটি কল্পবিজ্ঞান ঘরানার ও একাধিক ভাষায় তৈরি হচ্ছে। ছবির বিশাল সেট তৈরি হয়েছে 'রামোজি ফিল্ম সিটি'তে (Ramoji Film City)। এটি ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ছবি হতে চলেছে বলে জানা গিয়েছে। এখনও বাকি রয়েছে ছবির কিছু অংশের শ্যুটিং। আর সেখানেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে চলেছে কমল হাসানকে।

 

আরও পড়ুন: Overeating Habit: অসময়ে বেশি খাবার খেয়ে ফেলার প্রবণতা রয়েছে? এই সমস্যা দূর করতে কী কী করবেন

আরও পড়ুন: Personality Facts: মানুষ হিসেবে আপনি কেমন? বসার ভঙ্গিই বলে দেবে সেই উত্তর!

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
প্রয়াত অভিনেতা সুনীল আনন্দ, কিংবদন্তি দেব আনন্দের ছেলে, বিদেশের মাটিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন
Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন

ভিডিও

AXIOM 2026: SNU এবং ন্যাশনাল হাই স্কুল ও সুপারট্রন ইলেকট্রনিক্স-এর যৌথ সহযোগিতায় আয়োজিত ‘AXIOM 2026'
Weather Update Today: দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা | Rain Update | ABP Ananda
NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget