এক্সপ্লোর

Kangana Ranaut: রামমন্দির উদ্বোধনে ধ্বনি তুলেছিলেন 'জয় শ্রী রাম', ফিরেই কঙ্গনা জারি করলেন 'ইমার্জেন্সি'

Kangana Ranaut News: প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে কঙ্গনা রানাউত লুক প্রকাশ্যে এসেছে তবে থেকে ছবির অপেক্ষায় অনুরাগীরা

কলকাতা: গতকাল, অর্থাৎ ২২ জানুয়ারিই তিনি সামিল হয়েছিলেন রামমন্দির উদযাপনের বিশাল অনুষ্ঠানে। বারে বারে 'জয় শ্রী রাম' ধ্বনি তুলে উচ্ছ্বসিত হতে দেখা গিয়েছিল তাঁকে। আর রামমন্দির উদ্বোধনের পরের দিনই, নিজের নতুন ছবির মুক্তির দিন ঘোষণ করলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। 

তাঁর পরিচালিত, অভিনীত ও প্রযোজিত ছবি 'ইমার্জেন্সি' (Emergency) মুক্তির দিন ঘোষণা করেছেন কঙ্গনা। ইন্দিরা গাঁধীর জীবন আধারিত এই ছবি তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যেই। প্রকাশ্যে এসে গিয়েছে ছবির লুকও। তবে এবার প্রকাশ্যে এল, 'ইমার্জেন্সি'-র মুক্তির নতুন দিন। চলতি বছরের ১৪ জুন মুক্তি পাবে কঙ্গনার এই ছবি। প্রসঙ্গত, এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল গতবছর নভেম্বর মাসেই। তবে সেই দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। অবশেষে কঙ্গনা প্রকাশ্যে আনলেন ছবি মুক্তির নতুন তারিখ। 

১৯৭৫ সালের ২৫ জুন। দেশজুড়ে ঘোষিত হয় জরুরি অবস্থা (emergency)। এরপরের ২১ মাস ভারতজুড়ে স্থায়ী হয়েছিল সেই অবস্থা। এবার এই গোটা সময়টাই পর্দায় তুলে ধরবেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। সূত্রের খবর,  এর সঙ্গে 'অপারেশন ব্লু স্টার'-এর (Operation Blue Star) কাহিনিও তুলে ধরা হবে ছবিতে। ছবির নাম 'এমার্জেন্সি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনার দায়িত্বও তাঁর কাঁধে। প্রযোজকও তিনিই। প্রসঙ্গত,  'মনিকর্ণিকা'র (Manikarnika) পরে এটি তাঁর পরিচালক হিসেবে দ্বিতীয় ছবি। 

প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গাঁধীর চরিত্রে কঙ্গনা রানাউত লুক প্রকাশ্যে এসেছে তবে থেকে ছবির অপেক্ষায় অনুরাগীরা। এর আগে প্রকাশিত টিজারে ইন্দিরা গাঁধীর চরিত্রে কঙ্গনার সংলাপ পরিবেশন অনুরাগীদের অপেক্ষা আরও বাড়িয়ে দেয়। অভিনেত্রীর লুকে প্রস্থেটিকের ব্যবহার ও তাঁর আদব কায়দা বেশ মনে ধরেছে দর্শকদের। তবে এই ছবির মুক্তির দিন পিছনোর ফলে, দর্শকদের প্রত্যাশা ক্রমশ বাড়ছেই। রাম মন্দির উদ্বোধনের পরে, ছবি মুক্তির নতুন দিন ঘোষণ করলেন কঙ্গনা। আর ফের একবার শুরু হল দর্শকদের অপেক্ষা।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kangana Ranaut (@kanganaranaut)

আরও পড়ুন: Rukmini Maitra Exclusive: ফের বিদ্যুতের ডাকে বলিউডে রুক্মিণী মৈত্র, থাকছেন নোরা ফতেহিও

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
Govinda-Sunita: বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে গোবিন্দকে কটাক্ষ সুনীতার, নায়কের পাশে দাঁড়িয়ে সলমনের প্রাক্তন বললেন...
Rathijit Bhattacharjee: হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?
হঠাৎ গুরুতর অসুস্থ, হাসপাতালে ভর্তি করাতে হল বাংলার জনপ্রিয় সঙ্গীতশিল্পীকে! কেমন আছেন তিনি?

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget