এক্সপ্লোর

Karan Johar: শিশুশিল্পী কর্ণ জোহরের প্রথম অভিনয় দেখেছিলেন? ভাইরাল পুরনো ভিডিও

নেট দুনিয়ায় ভাইরাল হল কর্ণ জোহরের (Karan Johar) প্রায় ৩৩ বছর পুরনো একটি ভিডিও। যেখানে পরিচালক কর্ণ জোহর নন, অভিনেতা, বলা ভালো শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর।

মুম্বই: সদ্য পঞ্চাশ বছরে পা দিয়েছেন কর্ণ জোহর (Karan Johar)। ৫০তম জন্মদিন উপলক্ষে বি টাউনের তারকাদের জন্য দিয়েছিলেন পার্টি। কে উপস্থিত ছিলেন না সেই পার্টিতে। সেফ-করিনা থেকে হৃত্বিক-সাবা, রশ্মিকা মন্দান্না, সিদ্ধার্থ-কিয়ারা এবং বলিউডের প্রায় সমস্ত তারকাকেই উপস্থিত হতে দেখা যায় কর্ণ জোহরের দেওয়া পার্টিতে। গ্ল্যামারাস পোশাকে সেজে সেখানে হাজির ছিলেন তাঁরা। পাশাপাশি নিজের ৫০তম জন্মদিনে দুটি বড় ঘোষণাও করেন কর্ণ। তাঁর আগামী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'-র মুক্তির দিন প্রকাশ্যে আনেন। তারইসঙ্গে জানিয়ে দেন যে, 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র পর তিনি অ্যাকশনধর্মী ছবি নিয়ে আসতে চলেছেন। এরইমধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হল তাঁর প্রায় ৩৩ বছর পুরনো একটি ভিডিও। যেখানে পরিচালক কর্ণ জোহর নন, অভিনেতা, বলা ভালো শিশুশিল্পী হিসেবে অভিনয়ে হাতেখড়ি হয়েছিল তাঁর।

শিশুশিল্পী হিসেবে কর্ণ জোহরের ভিডিও ভাইরাল-

১৯৮৯ সালে দূরদর্শনে ছোটদের সায়েন্স ফিকশন টিভি শো 'ইন্দ্রধনুষ'-এ প্রথম অভিনয় করেন কর্ণ জোহর। দূরদর্শনে 'ইন্দ্রধনুষ'-এর মোট তেরোটি পর্ব দেখানো হয়েছিল। গল্পের কেন্দ্রীয় চরিত্রগুলির মধ্যে কর্ণ জোহর তো ছিলেনই, পাশাপাশি সেখানে দেখা যায় আরও বেশ কয়েকজন শিশুশিল্পীকে। যারা মিলেমিশে একটি কম্পিউটার অ্যাসেম্বল করে তৈরি করে এবং অন্য গ্যালাক্সির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে। তখনই এদের মধ্যে একজন শিশু অপহৃত হয়ে যায়। 'ইন্দ্রধনুষ'-এ তখনকার দিনের টেলিভিশনের জনপ্রিয় অভিনেতারা কাজ করেছিলেন। তাঁদের মধ্যে ছিলেন, জীতেন্দ্র রাজপাল, অমিশা জাভেরি, সাগর আর্য, বিশাল সিংহ, অক্ষয় আনন্দের মতো অভিনেতারা। সেখানে অভিনয় করেছিলেন গিরিশ করনাড এবং বিক্রম গোখলে। মজার কথা আজকের জনপ্রিয় পরিচালক আশুতোষ গোয়ারেকর কিংবা পরবর্তীতে জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মার্তন্ডকরও 'ইন্দ্রধনুষ'-এ পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকটির শ্যুটিং হয়েছিল ঐতিহাসিক আর.কে স্টুডিওতে।

আরও পড়ুন - Karan Johar Birthday: ৫০তম জন্মদিনে দু'টি বড় ঘোষণা কর্ণ জোহরের

এই বিষয়ে স্মৃতিচারণ করে কর্ণ জোহর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন। তাতে তিনি লিখেছেন,'আর.কে স্টুডিও ভারতীয় ছবির সবথেকে বড় ইনস্টিটিউশন। এই স্টুডিওর সঙ্গে আমার অনেক ভালো ভালো স্মৃতি জড়িয়ে রয়েছে। তারপরও এই স্টুডিওতে আমার সবথেকে প্রিয় স্মৃতি মোটেই পরিচালক হিসেবে নয়। বরং, একজন অভিনেতা হিসেবে। আমার তখন বছর পনেরো বয়স। 'ইন্দ্রধনুষ' ধারাবাহিকের জন্য প্রথমবার সেটে গিয়েছিলাম। এখনও বেশ মনে পড়ে আর.কে স্টুডিওর গেটের সামনে দাঁড়িয়েছিলাম। হতবাক হয়ে দেখছিলাম এখানেই মহান পরিচালক রাজ কপূর কত কত ছবির শ্যুটিং করেছেন।' জীবনের হাফ সেঞ্চুরি পূরণ করে ছোটবেলার স্মৃতিচারণে নস্টালজিক কর্ণ জোহর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jantar Mantar Protest: অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
অনশন কর্মসূচীর পাশে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন, এখনও উত্তরের অপেক্ষায় জাভেদ-শাবানা!
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget