এক্সপ্লোর

Bigg Boss On OTT: সিদ্ধার্থ-শেহনাজ নয়, বিগ বসের সঞ্চালক হিসাবে দেখা যাবে কর্ণ জোহরকে

ওটিটিতে বিগ বসের সঞ্চালক হিসাবে দেখা যাবে বলিউডের প্রথম সারির পরিচালক কর্ণ জোহরকে।

মুম্বই: ওটিটি প্ল্যাটফর্মে বিগ বস-এর সঞ্চালকের জায়গা কে নেবেন, এই নিয়ে জল্পনা চলছিলই। ওটিটি প্ল্যাটফর্মে জনপ্রিয় শো বিগ বস আসছে, এই খবর ছড়িয়ে পড়েছিল আগেই। শোনা গিয়েছিল, বিগ বসের ডিজিটাল ভার্সনে হোস্ট হিসেবে থাকতে চলেছেন সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিল। তবে টেলিভিশন ভার্সানের শো সঞ্চালনা করবেন সলমনই। তবে ওটিটি প্ল্যাটফর্মে বিগ বস-এও চমকের সিদ্ধান্তই নিলেন নির্মাতারা। ওটিটিতে বিগ বসের সঞ্চালক হিসাবে দেখা যাবে বলিউডের প্রথম সারির পরিচালক কর্ণ জোহরকে।

এই খবরে শিলমোহর দিয়েছেন খোদ কর্ণ জোহর। তিনি বলেছেন, 'আমি আর আমার মা বিগ বস শো-এর খুব ভক্ত। আমরা একটাও এপিসোড দেখতে ভুলি না। একজন দর্শক হিসাবে আমার কাছে এই শো-টা ভীষণ আকর্ষণীয় লাগে। এবার আমি সঞ্চালক হিসাবে এই শো-টা উপভোগ করব।' ৬ সপ্তাহ ধরে ওটিটি প্ল্যাটফর্মে 'বিগ বস' ধারাবাহিকটি সঞ্চালনা করবেন কর্ণ।

সম্প্রতি জানা গিয়েছিল, বিগ বসের ডিজিটাল ভার্সনে হোস্ট হিসেবে থাকতে চলেছেন সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিল। প্রসঙ্গত, সিদ্ধার্থ শুক্ল এবং শেহনাজ গিল দুজনেই বিগ বস সিজন ১৩-র প্রতিযোগী ছিলেন। শুধু তাই নয়, সিদ্ধার্থ শুক্ল বিগ বস সিজন ১৩ জিতেওছিলেন। এবং এঁদের দুজনেরই জনপ্রিয়তা যথেষ্ট রয়েছে। ভক্তরাও এঁদের দুজনকে 'সিডনাজ' নামেই সম্বোধন করে থাকেন। তাই, এই দুই তারকার ভক্তরা যে এই খবরে খুশি হবেন, তা বলাই বাহুল্য। যদিও জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই খবর জানানো হয়নি। তবে আজ একেবারে আনুষ্ঠানিকভাবে এই শো-এর সঞ্চালকের নাম জানানো হয়েছে।

কর্ণ জোহর আরও জানিয়েছেন, 'বিগ বস -এ সঞ্চালনার সুযোগ আমার মায়ের কাছে স্বপ্নপূরণ হওয়ার মত। ওটিটিতে সম্প্রচারিত হওয়া এই বিগ বস শো-টা আরও আকর্ষণীয় হবে। আশা করছি দর্শকদের ও আমার পরিবারের আশা পূরণ করতে পারব আমি। অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।'

৮ অগাস্ট থেকে ভুট-এ দেখা যাবে এই শো-টি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget