এক্সপ্লোর

Kartik Aaryan: 'প্রেমের ভাগ্য খারাপ', ভালবাসা-বিয়ে নিয়ে অকপট কার্তিক আরিয়ান

Kartik Aaryan On Marriage Plans: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মাতেন কার্তিক আরিয়ান। সেখানেই তাঁকে এক অনুরাগী জিজ্ঞেস করেন তাঁর বিয়ে নিয়ে কী পরিকল্পনা?

নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় কার্তিক আরিয়ানের (Kartik Aaryan) নতুন ছবি 'সত্যপ্রেম কি কথা' (SatyaPrem Ki Katha)। পর্দায় ধুমধাম করে বিয়ে সারতে দেখা যাবে তাঁকে। কিন্তু ব্যক্তিগত জীবনে? বিয়ে তো দূরের কথা, বলিউডের হার্টথ্রব (Bollywood HeartThrob) নিজের মন কাকে দিয়েছেন তাও নিশ্চিত করে কেউ জানেন না। তবে সম্প্রতি অভিনেতা জানিয়েছেন তিনি বিয়ে করতে চান, অভাব শুধু কনের। 

বিয়ে নিয়ে কী বললেন কার্তিক আরিয়ান?

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মাতেন কার্তিক আরিয়ান। ট্যুইটারে চলে প্রশ্নোত্তর পর্ব। সেখানেই তাঁকে এক অনুরাগী জিজ্ঞেস করেন তাঁর বিয়ে নিয়ে কী পরিকল্পনা? 

কার্তিককে জিজ্ঞেস করা হয়, তাঁর কী পছন্দ, সম্বন্ধ করে বিয়ে নাকি প্রেম করে বিয়ে। প্রশ্ন আসে, 'অ্যারেঞ্জড ম্যারেজ করবেন না কি লভ ম্যারেজ? মালা আন্টির কাছে সম্বন্ধ তো প্রচুর আসে নিশ্চয়ই।' মালা আন্টি অর্থাৎ কার্তিকের মায়ের কাছে সম্বন্ধ যে আসে সে কথা স্বীকার করে নেন অভিনেতা। তাঁর উত্তর, 'একটা বিয়ে যেটা ভালবাসা দ্বারা অ্যারেঞ্জ হয়েছে!!! সম্বন্ধ তো আসে, রোজ।' অপর এক অনুরাগী প্রশ্ন করেন, 'কবে বিয়ে করবেন?' তার উত্তরে কার্তিক বলেন, 'ঘোড়া, ভেন্যু, মেনু সব তৈরি। কিন্তু কনে তো পাই আগে।'

এদিনের প্রশ্নোত্তর পর্বে একাধিক প্রশ্ন আসে অভিনেতার বিয়ে নিয়ে। এক অনুরাগী জিজ্ঞেস করেন, 'একটা কথা জিজ্ঞেস করতে চাই, আপনি কি সত্যি ভালবাসা খুঁজে পেয়েছেন এখনও?' অভিনেতার অকপট উত্তর, 'ভেবেছিলাম পেয়েছি কিন্তু আমার ভালবাসার ভাগ্য খারাপ।'

এই প্রশ্নোত্তর পর্বের শেষে তিনি একটি ডাবিং স্টুডিও থেকে ছবি পোস্ট করেন। লেখেন, 'যাওয়ার সময় হয়েছে, সমীর বিদ্বানস স্যার বকাবকি করছেন। সত্তুকে ডাবিং শেষ করতে হবে। তাড়াতাড়ি দেখা হচ্ছে।'

কার্তিক আরিয়ান এখন শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন 'সত্যপ্রেম কি কথা' ছবির মুক্তির আগে। সমীর বিদ্বানসের পরিচালনায় এই ছবিতে তিনি ফের কিয়ারা আডবাণীর সঙ্গে জুটি বাঁধছেন। এই ছবি মুক্তি পাবে ২৯ জুন। 

আরও পড়ুন: Curly Hair: কোঁকড়ানো চুল ধুয়ে পরিষ্কার করার ক্ষেত্রে কী কী নিয়ম অতি অবশ্যই মেনে চলতে হবে?

এই ছবি ছাড়াও কার্তিককে দেখা যাবে কবীর খানের আগামী ছবিতে। সেই ছবির নাম এখনও নিশ্চিত হয়নি। এছাড়া হংসল মেহতার আগামী কাজ 'ক্যাপ্টেন ইন্ডিয়া'য় দেখা যাবে তাঁকে। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget