এক্সপ্লোর

Sanjay Raut on Kashmir Files: গুজরাত ও রাজস্থান নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে 'কাশ্মীর ফাইলস'-কে ব্যবহার করছে বিজেপি: সঞ্জয় রাউত

'আগামী গুজরাত ও রাজস্থান নির্বাচনে ভালো ফল করার জন্য 'দ্য কাশ্মীর ফাইলস'-কে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি', বলছেন শিবসেনা মুখ্য মুখপাত্র সঞ্জয় রাউত।

মুম্বই: 'আগামী গুজরাত ও রাজস্থান নির্বাচনে ভালো ফল করার জন্য 'দ্য কাশ্মীর ফাইলস'-কে রাজনৈতিকভাবে ব্যবহার করছে বিজেপি। কিন্তু এটা কেবলই একটা ছবি আর এটা কোনও দলকে নির্বাচনে সুবিধা দেবে বলে মনে হয় না', বলছেন শিবসেনা মুখ্য মুখপাত্র সঞ্জয় রাউত।

রুপোলি পর্দা থেকে বেরিয়ে কার্যত রাজনীতির ময়দানে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে 'দ্য কাশ্মীর ফাইলস'। রোজ নতুন রেকর্ড তৈরি হচ্ছে। তবে এই ছবি নিয়ে রাজনৈতিক বিতর্কও কম হচ্ছে না।  সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, আজ, রবিবার, শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেছেন, 'কাশ্মীর ফাইলস কেবল একটা ছবি মাত্র। আমার মনে হয় না আগামী নির্বাচনে এই ছবিকে কোনও দলকে বিশেষ সুবিধা দেবে।' এরপরেও রাউত জানিয়েছেন, এই ছবির বিষয় নিয়ে বিতর্ক থাকবেই।

আজ রাউত আরও বলেন, 'ছবিতে যা যা দেখানো হয়েছে, তা পরে আলোচনা করা যাবে। ছবিতে এমন অনেক কিছুই দেখানো হয়েছে যার ওপর প্রশ্ন করা যায়। অনেকেই বলেছেন কিছু জিনিস দেখানো উচিত হয়েছে বা হয়নি। সেইসময় মুসলিমরাও মারা গিয়েছিলেন। অনেকের জীবনও বাঁচিয়েছিলেন মুসলিমরা। এই বিষয়গুলোও ছবিতে থাকতেই পারত কিন্তু দেখানো হয়নি।'

আরও পড়ুন: দার্জিলিংয়ে টোটা, সৃজিত, অনির্বাণ, আগামীকাল থেকে শুরু ফেলুদার শ্যুটিং

'দ্য কাশ্মীর ফাইলস' ছবির পরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রীকে (Vivek Agnihotri) ওয়াই ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। ১১ মার্চ মুক্তির পর থেকে সিনেমাটি এক এক করে সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে। মাত্র সাত দিনে ১০০ কোটি টাকার ব্যবসা অতিক্রম করার পর, 'দ্য কাশ্মীর ফাইলস' এখন ১৫০ কোটি টাকাও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

নবম দিনে, এই ছবি ২৪.৮০ কোটি টাকা আয় করেছে। এই পর্যন্ত মোট বক্স অফিস কালেকশন ১৪১.২৫ কোটি টাকা। ১১ মার্চ মুক্তিপ্রাপ্ত 'দ্য কাশ্মীর ফাইলস' ছবিটি মূলত কাশ্মীরি হিন্দু পণ্ডিতদের নিয়ে তৈরি। ছবিতে অভিনয় করেছেন অনুপম খের, দর্শন কুমার, মিঠুন চক্রবর্তী এবং পল্লবী জোশী। দ্বিতীয় উইকেন্ডের আগেই ১৫০ কোটির ক্লাবে প্রবেশ করতে চলেছে এই ছবি। শুধুমাত্র নবম দিনেই ছবিটি ২৪.৮০ কোটি টাকা আয় করেছে, যা এখনও পর্যন্ত এই ছবির এক দিনের সংগ্রহের নিরিখে সর্বোচ্চ। সুতরাং, ছবিটির বক্স অফিসের মোট সংগ্রহ এখন দাঁড়িয়েছে ১৪১.২৫ কোটি টাকায়। রবিবার বাদ দিয়ে সোমবারের মধ্যে এই ছবি ১৭৫ কোটির গণ্ডিও ছুঁয়ে ফেলবে বলে আশা করা হচ্ছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shib Shankar Paul: ২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর
২২ গজ থেকে এবার রাজনীতির ময়দানে, লক্ষ্মী-মনোজের দেখানো পথেই হাঁটলেন শিবশঙ্কর
Bikram Chatterjee: সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
সিরিজের শ্যুটিং করতে গিয়ে পায়ে গুরুতর চোট, শয্যাশায়ী বিক্রম! সাময়িকভাবে স্থগিত শ্যুটিং
Dev on Tollywood: 'হুমকি দেওয়া হয়েছিল, টেকনিসিয়ান্সদের আসতে দেওয়া হবে না! আমার কাছে সব স্ক্রিনশট রয়েছে', টলিউডে স্বাস্থ্যসাথী ক্যাম্প প্রসঙ্গে দেব
'হুমকি দেওয়া হয়েছিল, টেকনিসিয়ান্সদের আসতে দেওয়া হবে না! আমার কাছে সব স্ক্রিনশট রয়েছে', টলিউডে স্বাস্থ্যসাথী ক্যাম্প প্রসঙ্গে দেব
Oscars 2026: অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের
অস্কার ২০২৬-এর 'ইন মেমোরিয়াম' তালিকায় নেই ধর্মেন্দ্রর নাম! ক্ষোভপ্রকাশ ভারতীয়দের

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
LPG Crisis :  মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
মজুত করে রাখা হচ্ছিল ৬০০-র বেশি LPG সিলিন্ডার, পুলিশ ঢুকতেই ... 
ECINET App : প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, অপরাধমূলক রেকর্ড, এক অ্যাপেই পাবেন আপনার ভোটকেন্দ্র, এল 'ECINET' অ্যাপ
Price Rise : এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
এপ্রিলেই দাম বাড়বে গাড়ি, টিভি, এসি, ফ্রিজের ? ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাব, এখন কমে পাবেন ?
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Royal Enfield Classic 350 কিনতে চান, মাত্র ১০ হাজার টাকায় বাড়ি আনুন, জানুন EMI-এর হিসেব
Stock Market Today : শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
শেয়ার বাজারে দারুণ খবর, ঘুরে দাঁড়াল মার্কেট, ১৫৫০ পয়েন্ট উঠল সেনসেক্স, এবার বিনিয়োগে ফিরবেন ? 
India Post : ২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
২৪ ঘণ্টায় পৌঁছে যাবে ৫ কেজির পার্সেল, পোস্ট অফিসে এবার প্রিমিয়াম পরিষেবা, প্রাইভেট কোম্পানির থেকে সস্তা ?
FD VS Share Market : শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
শেয়ার বাজার না ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট, গত ৫ বছরে কে দিয়েছে বেশি রিটার্ন ?
West Bengal Election 2026: ১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
১০০ শতাংশ বুথে ওয়েবকাস্টিং, SIR শুনানিতে 'বিবেচনাধীন ভোটারের ভবিষ্যত কী?
Embed widget