এক্সপ্লোর

অনুষ্কা, প্রিয়ঙ্কার পর এবার কি প্রযোজক ক্যাটরিনা?

মুম্বই: ক্যাটরিনা কাইফ শেষ হিট দেখেছেন সেই কবে, ‘ধুম থ্রি’-তে। তারপর থেকে যাতেই হাত দিয়েছেন, তাই ফ্লপ। ‘ফ্যান্টম’, ‘ফিতুর’, ‘বার বার দেখো’- বলিউডের এই অন্যতম সেরা সুন্দরীর একের পর এক ছবি পরপর ফ্লপ করেছে। হাতেও আর বেশি ছবি নেই। এই পরিস্থিতিতে ক্যাটরিনা নাকি প্রযোজক হওয়ার কথা ভাবছেন। নিজের দুই বোনকে নায়িকা করার চেষ্টা করছেন তিনি। দীর্ঘদিন ধরে দুই বোন ইসাবেল ও সোনমকে বলিউডে জায়গা করে দেওয়ার চেষ্টা করছেন ক্যাটরিনা। ইসাবেলের জন্য তো তিনি সলমন খানকেও ধরেছিলেন। কিন্তু ক্যাটরিনার সঙ্গে প্রেমে ভাটা পড়ার কারণেই হয়তো সলমন আর ইসাবেলকে নিয়ে আগ্রহী নন। তাই ক্যাট ঠিক করেছেন, কুছ পরওয়া নেহি, তিনিই হিরোইন করবেন তাঁর দুই বোনকে। ক্যাটের ফিল্মোগ্রাফিও এই মুহূর্তে খুব একটা আশাপ্রদ নয়। হাতে বড় ছবি বলতে শুধু অনুরাগ বসুর ‘জাগ্গা জাসুস’ আর আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’। তাই ঠিক সময়ে বুঝে সুঝেই তিনি প্রযোজনায় নামছেন বলে মনে করছে বলিউড। প্রথমে নাকি ঠিক করেছিলেন, প্রাক্তন বয়ফ্রেন্ড রণবীর কপূরের মত তিনিও হবেন ‘জাগ্গা জাসুস’-এর প্রযোজক। কিন্তু তা না হওয়ায় এবার নিজেই আলাদা ছবি করবেন তিনি, দুই বোনকে নায়িকা করে। katrina-Kaif1 আজকাল দেখা যাচ্ছে, নায়কদের পাশাপাশি বলিউডের হিট নায়িকারা অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় নাম লেখাচ্ছেন। অনুষ্কা শর্মা তো ‘এনএইচ টেন’-এর মত বক্স অফিসে সফল ছবি প্রযোজনা করেছেন। এবার আসছে তাঁর প্রযোজিত আরও এক ছবি ‘ফিলাউরি’। প্রিয়ঙ্কা চোপড়াও শুরু করেছেন প্রযোজনা- তবে তাঁর পছন্দ আঞ্চলিক ছবি। আগে নায়িকারা বিয়ের পর শখের প্রযোজনা করতেন। জুহি চাওলা যেমন রেড চিলিজ এন্টারটেনমেন্টের সহ প্রযোজক, মালাইকা অরোরা আরবাজ খান প্রোডাকশনসের, দিয়া মির্জা বর্ন ফ্রি এন্টারটেনমেন্টের। টুইঙ্কল খান্নাও অক্ষয় কুমারের হরি ওম প্রোডাকশনসে যুক্ত ছিলেন, এখন তৈরি করেছেন নিজস্ব প্রোডাকশন হাউস মিসেস ফানিবোনস মুভিজ। প্রীতি জিন্টারও রয়েছে প্রোডাকশন হাউস পিজেডএনজেড মিডিয়া। কিন্তু এঁরা দুজনেই সিনেমায় কাজ করছেন না বেশ কিছুদিন হল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget