এক্সপ্লোর

Don 3: বিরাট দর হাঁকালেন কিয়ারা, 'ডন থ্রি'-র জন্য কত সাম্মানিক নিচ্ছেন অভিনেত্রী ?

Kiara Advani: 'ডন থ্রি' ছবিতে অভিনয়ের জন্যেই বিরাট অঙ্কের সাম্মানিক দাবি করেছেন কিয়ারা আডবাণী। জানা গিয়েছে, এর আগে 'ওয়্যার ২' ছবির থেকেও অনেক বেশি সাম্মানিক দাবি করেছেন তিনি।

Kiara Advani: আসন্ন ডন ফ্রাঞ্চাইজির ৩য় পর্বে রণবীর সিংয়ের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আডবাণীকে। আগেই জানা গিয়েছিল এই ছবিতে শাহরুখ খানের বদলে থাকবেন রণবীর সিং। পরিচালক ফারহান আখতার এমনই জানিয়েছিলেন। কিন্তু বহুদিন ধরেই রণবীরের বিপরীতে অভিনেত্রীর ভূমিকায় কে থাকবেন তা নিয়ে চর্চা চলছিল, খুব সম্প্রতি পরিচালক অভিনেত্রী হিসেবে এই ছবিতে কিয়ারার (Kiara Advani) নাম জানিয়েছেন। আর এই ছবিতে অভিনয়ের জন্যেই বিরাট অঙ্কের সাম্মানিক দাবি করেছেন কিয়ারা আডবাণী। জানা গিয়েছে, এর আগে 'ওয়্যার ২' ছবির থেকেও অনেক বেশি সাম্মানিক দাবি করেছেন তিনি।

সংবাদসূত্রে জানা গিয়েছিল এর আগে অনেকেই ভেবেছিলেন ডন থ্রি-তে রণবীর সিংয়ের বিপরীতে অভিনয় করবেন কৃতী শ্যানন। কিন্তু সেই ধারণাকে মিথ্যে প্রমাণ করে অভিনেত্রী হিসেবে কিয়ারার নাম প্রকাশ্যে আসে। এখনও পর্যন্ত তাঁর অভিনয় জীবনের সবথেকে বেশি অঙ্কের পে-চেক পাচ্ছেন কিয়ারা এই ছবিতে অভিনয়ের জন্য। ডন থ্রি-র জন্য ১৩ কোটি টাকা দাবি করেছেন কিয়ারা আডবাণী (Kiara Advani)। এখনও পর্যন্ত এটাই তাঁর সর্বোচ্চ সাম্মানিক। এর আগে 'ওয়্যার ২' ছবিতে যে সাম্মানিক তিনি পেয়েছিলেন, এবার তাঁর থেকেও ৫০ শতাংশ বেড়ে গিয়েছে তাঁর সাম্মানিক। এর আগে 'ওয়্যার ২' ছবিতে জুনিয়র এনটিআর ও হৃতিক রোশনের সঙ্গে অভিনয় করেছিলেন কিয়ারা। আর এবার রণবীর সিংয়ের সঙ্গে ছবিতে কাজ করবেন তিনি।

জানা যাচ্ছে ২০২৫ সালেই এই ছবির শ্যুটিং শুরু হবে। সম্প্রতি এই ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কিয়ারা (Kiara Advani) জানিয়েছিলেন যে, 'আমি কিছু নতুন করতে চেয়েছিলাম। আমার নিজের জন্যেই আমি এটা বদলে ফেলতে চেয়েছিলাম। আর এই জ্যঁরের জন্য আমি বহুদিন অপেক্ষা করেছিলাম অভিনয় করার জন্য। দীর্ঘদিনের উছ্বাসটা বদলে নিতে চেয়েছিলাম। আর সেটাই তো সবথেকে বেশি উত্তেজনাপূর্ণ তাই না ? একজন অভিনেতা হিসেবে আপনি সবসময় আলাদা আলাদা চরিত্রে অভিনয় করে চলেন, আর তাতেই বিশ্বকে বোঝানো যায় যে ঠিক কী আপনি, কী ক্ষমতা আছে আপনার মধ্যে।'

২০ ফেব্রুয়ারি প্রথম ফারহান আখতার জানিয়েছিলেন যে 'ডন থ্রি' ছবিতে এবার রণবীরের বিপরীতে অভিনয় করবেন কিয়ারা আডবাণী। সেদিন নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে কিয়ারা জানিয়েছিলেন, আইকনিক ডন ফ্রাঞ্চাইজির অংশ হতে পেরে তিনি খুবই উচ্ছ্বসিত। এই দলের সঙ্গে কাজ করতে পেরেও তিনি খুব রোমাঞ্চিত।

আরও পড়ুন: SRK-Ram Charan: আম্বানিদের পার্টিতে রাম চরণকে 'ইডলি বড়া' সম্বোধন! শাহরুখের বিরুদ্ধে অসম্মানের মারাত্মক অভিযোগ

সেরা শিরোনাম

Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
Sabyasachi Chowdhury: 'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
'কাজ ছেড়েছি, বাড়িতে বসে থেকেছি.. জানতাম না সিনেমাটা হবে কি না', 'সাধক বামাক্ষ্যাপা' মুক্তির আগে বলছেন সব্যসাচী
Bollywood News: সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
সেফ আলি খানকে প্রাণে মেরে ফেলার হুমকি, বাড়িতে ঢুকে হামলা হয়েছিল আগেই, তদন্তে মুম্বই পুলিশ
Tollywood News: কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?
কে শিকার, কেই বা শিকারী? রজতাভ আর যুধাজিতের গল্পে থাকছে আর কী কী চমক?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget