এক্সপ্লোর

Kishmish: ২৯ এপ্রিল মুক্তি, এখনও তৈরি হয়নি 'কিশমিশ'-এর ট্রেলার! রেগে আগুন দেব!

হন্তদন্ত হয়ে নিজের অফিসে ঢুকলেন দেব। গোটা অফিস প্রায় ফাঁকা, কারও পাত্তা নেই। টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে একজন। তাঁর কাছে নতুন ছবি 'কিশমিশ'-এর ট্রেলার দেখতে চাইলেন দেব। মাথা নিচু করে দাঁড়িতে রইল সে।

কলকাতা: হন্তদন্ত হয়ে নিজের অফিসে ঢুকলেন দেব। গোটা অফিস প্রায় ফাঁকা, কারও পাত্তা নেই। টেবিলে মাথা রেখে ঘুমাচ্ছে একজন। তাঁর কাছে নতুন ছবি 'কিশমিশ'-এর ট্রেলার দেখতে চাইলেন দেব। মাথা নিচু করে দাঁড়িতে রইল সে। তারপর একে একে দেব ডেকে পাঠালেন তাঁর অফিসে সবাইকে। সবার কাছেই জানতে চাইলেন, কতটা তৈরি হয়েছে 'কিশমিশ'-এর ট্রেলার। শেষমেশ এসে হাজির হলেন পরিচালক রাহুলও। তাঁর কাছেও দেব ট্রেলারের কথা জানতে চেয়েছেন। প্রত্যেকে নিরুত্তর। 

সোশ্যাল মিডিয়ায় দেবের পোস্ট করা ৩ মিনিটেরও বেশি এই ভিডিওতে প্রথমটা বোঝাই যায় না কী হতে চলেছে। ধীরে ধীরে প্রকাশ্য়ে আসে সবটা। আর সেটা কে প্রকাশ করেন? খোদ টিনটিনরূপী দেব। যখন ট্রেলার তৈরি হয়নি শুনে রেগে আগুন রিয়েল লাইফ দেব, তখন রিল লাইভ দেব টিনটিন-এর বেশে এসে জানাচ্ছে, নতুন ছবি 'কিশমিশ'-এর ট্রেলার মুক্তি পাবে আগামী ২১ মার্চ। সময়? সেও জানান পর্দার দেবই। সন্ধে ৮টা। অভিনয় উপায়ে ট্রেলার মুক্তির দিন প্রকাশ করল দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চারর্স।

 

২৯ এপ্রিল বড়পর্দায় আসছে দেব (Dev) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবিতে দেব ও রুক্মিণীকে দুটি লুকেই দেখা গিয়েছে। বড় সাদা কালো ছবিতে একই ছাতার তলায় দেব রুক্মীণি। ঠিক যেন স্বপ্ন দেখছে তাঁদের চোখ। কপালে কালো টিপ, সালোয়ার কামিজ আর বিনুনিতে রুক্মীণি মনে করাচ্ছেন পুরনো দিনের নায়িকার সাজ। অন্যদিকে গোঁফ আর পাঞ্জাবিতে দেবের সাজেও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। ঠিক নিচের ছবিতে আবার ভোলবদল। এলোমেলো কোঁকড়ানো চুল আর চশমায় অচেনা দেব। সাইকেলের সামনে 'আধুনিক' সাজের রুক্মিণীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন তিনি।

আরও পড়়ুন: Laxmi Kakima Superstar: গালে আবির, 'লক্ষ্মীকাকিমা সুপারস্টার'-এর সেটেই নাচে গানে 'অপরাজিতা'

ছবি ঘোষণার দিন মুক্তি পাওয়া টিজারে প্রকাশ করা হয়েছিল চরিত্রদের নাম। তবে এই টিজারে কেবল কার্টুন হিসেবেই দেখা গিয়েছিল নায়ক নায়িকাকে। ছবিতে দেবের চরিত্রের নাম ‘কৃশাণু’। যদিও সে প্রথমে নিজের পরিচয় দিচ্ছে 'ফেলুদা' বা 'টিনটিন' বলে। পরে অবশ্য সন্ধিবিচ্ছেদ করে স্পষ্ট করে দিচ্ছেন, সে 'ফেলু-দা'। এরপরেই অকটপ ভালোবাসার স্বীকারোক্তি, 'আমি না একটা মেয়েকে ভালোবাসি, বিয়ে করতে চাই'। এরপর কিছুটা দোটানা, তারপর পর্দায় আসে 'রোহিনী'-র কার্টুন। সেখানও চমক। ছবি দেখে আর গলা শুনে বুঝে নিতে হয়, এই 'রোহিনী' আর কেউ নয়, রুক্মিণী মৈত্র। তার মুখে কিন্তু বসানো হয়েছে বিস্ফোরক ডায়লগ। ‘কৃশাণু’-র ভালোবাসার কথা জানে, বোঝে সেও। অথচ ‘কৃশাণু’-র মুখের ওপর 'রোহিনী' বলে ওঠে, ‘এক বার শুলেই বুঝি বিয়ে হয়ে যায়?' ছোট্ট ছবি ঘোষণার টিজার শেষ হয় ‘কৃশাণু’-র কথা দিয়ে। 'ভালোবাসা অনেকটা কিশমিশের মত।'

সেরা শিরোনাম

Bigg Boss Bangla: বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
বিগ বসের ঘরে জিতুর কাণ্ড দেখে আর চুপ থাকতে পারলেন না দর্শনা, সৌরভকে নিয়ে কী লিখলেন অভিনেত্রী?
Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget