এক্সপ্লোর

Kishmish: অভিনয়ে পা দেওয়ার আগেই 'কিশমিশ'-এর অফার পেয়েছিলেন রুক্মিণী!

Kishmish: 'কিশমিশ' ছবির চিত্রনাট্য যখন রুক্মিণীর কাছে এসেছিল, সেইসময়ে নাকি অভিনয়েই করতেন না রুক্মিণী।

কলকাতা: একই ছবিতে দুটো সম্পূর্ণ বিপরীত চরিত্রে অভিনয়। 'কিশমিশ' ছবিতে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল রুক্মিণী মৈত্রের কাছে। রোহিনীর চরিত্র অনেকটাই রুক্মিণীর মতো, কিন্তু আশির দশকের যে চরিত্রকে ফুটিয়ে তুলেছেন রুক্মিণী, তা সম্পূর্ণ বিপরীত। শান্ত, সৌম্য, ফুলহাতা সালোয়ার কামিজ, আলগা বিনুনিতে রুক্মিণীর সাজে ছিল পুরাতনী ছাপ। কেমন ছিল গোটা ছবির শ্যুটিংয়ের অভিজ্ঞতা? এবিপি লাইভের মুখোমুখি হয়ে নতুন ছবির অভিজ্ঞতার কথা বললেন রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)

'কিশমিশ'-এ রুক্মিণীর টাইম ট্রাভেল

এই ছবির চিত্রনাট্য যখন রুক্মিণীর কাছে এসেছিল, সেইসময়ে নাকি অভিনয়েই করতেন না রুক্মিণী। অভিনেত্রী বলছেন, 'এই চিত্রনাট্য নিয়ে যখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্জারর্স (Dev Entertainment Ventures) কাজ শুরু করে, তখনই রাহুল (রাহুল মুখোপাধ্যায়) বলেছিল, এই ছবির জন্য ওর নাকি হিরোইন (Heroin) খোঁজা রয়েছে। সেটা আমি। এই ছবিটা দেবের কপালে ছিল, কিন্তু তারও আগে আমার কপালে ছিল। ছবির চিত্রনাট্য শুনেই আমি রাজি হয়ে যাই। আশির দশকের একটা বড় অংশ আছে ছবিতে। ওই সময়ের গল্প শুনে এসেছি মা, দিদাদের কাছে। সেই সময়টাতে দর্শকদের সামনে তুলে ধরতে পারব এটা ভেবেই ছবিটা করতে রাজি হয়ে যাই।'

ছবিতে রুক্মিণীর লুকে নতুনত্বের ছোঁয়া রয়েছে। নায়িকা বলছেন, 'আমার স্টাইলিশদের সঙ্গে মায়ের কথা হত। ওইসময় কীরকম পোশাক উঠেছিল, কেমন স্টাইল, কেমন চুলবাঁধা, সবই মা বলে দিত। তখনকার চালচলন আমিও কিছুটা শিখেছিলাম মায়ের থেকেই। আমি খুব চেষ্টা করেছি, দর্শকদের কাছে যেন চরিত্রটাকে সততার সঙ্গে তুলে ধরতে পারি। যদি ভুল হয়ে থাকে তাহলে আশা করি দর্শক ক্ষমা করে দেবেন।'

আরও পড়ুন: সাদা কালো টিজার জুড়ে নস্ট্যালজিয়া, 'অপরাজিত' -র প্রথম ঝলকে জিতুকে দেখে মুগ্ধ নেটিজেনরা

সম্প্রতি শহরের প্রথম সারির একটি মলে আয়োজন করা হয়েছিল 'অবশেষে ভালোবেসে চলে যাব'-র আসরের। সেখানেই সাদা কালো পোশাকে 'দেবী'-কে পাশে নিয়ে হাজির ছিলেন দেব (Dev)। আর সাদা রুপোলি পোশাকে ঝলমল করছিলেন রুক্মিণী। পর্দায় বিপরীতে দেব থাকলে কতটা সাবলীল রুক্মিণী? 'কিশমিশ'-এর অভিজ্ঞতা নিয়ে কথা বলতে গিয়ে রুক্মিণী বললেন, 'দেব আমায় খুব বকে।অন্যান্যরা যেমন ভুল হলে বলে ঠিক আছে..হয়ে যাবে। আর দেব? একবার ভুল হলেই বলে.. 'তোমায় আমি এইগুলো শিখিয়েছি? কী হচ্ছে এটা!  ঠিক বাবা-মায়েরা যেমন বলে যে তোমায় আমি ওইজন্য বড় করেছি..' ঠিক ওভাবেই আমায় বকে দেব। 'কিশমিশ' করার সময় আমি দেবকে বলেছিলাম, 'দেব, তুমি আমায় একদম বকবে না। মনে করবে তোমার সঙ্গে নতুন অভিনেত্রী কাজ করছে। সেভাবেই ব্যবহার করবে আমার সঙ্গে।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Madan Mitra | 'বলেছিলাম পদ ছাড়ো, অভিষেক বলেছিল, 'বিদেশযাত্রার ব্যবস্থা করো', বোমা ফাটালেন মদন মিত্র
Abhishek Banerjee: প্রায় ১৬টি মামলা আছে, কালকে হাজিরা দিতে বললে কী করবেন?, প্রশ্ন বিচারপতির
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ২ | সেবাশ্রয় নিয়ে অভিষেকের বিরুদ্ধে মেডিক্যাল কাউন্সিলে সাক্ষ্য দিলেন ববি
Sange Suman (০৫.০৮.২৬) পর্ব ১ | মিলল না বিদেশযাত্রার অনুমতি, হাইকোর্টে বিরাট ধাক্কা অভিষেকের
Dilip Ghosh News | দিলীপ ঘোষের নামে চালু হল জার্সি। তলায় লেখা ইকোপার্ক রানিং ক্লাব | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
Employees' Provident Fund Organisation: ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
ইপিএফও-র নতুন আধার বেসড পোর্টাল, খুঁজে দেবে আপনার পুরোনো প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Embed widget