এক্সপ্লোর

Aparajito: সাদা কালো টিজার জুড়ে নস্ট্যালজিয়া, 'অপরাজিত' -র প্রথম ঝলকে জিতুকে দেখে মুগ্ধ নেটিজেনরা

Aparajito: যেন এক রূপকথার জন্ম। একটা ছবি, তাকে ঘিরে কত ঘটনা, কত চরিত্র, ঘাত, প্রতিঘাত.. তখন বোধহয় কেউ বোঝেইনি, একটা ইতিহাসের জন্ম হল।

কলকাতা: যেন এক রূপকথার জন্ম। একটা ছবি, তাকে ঘিরে কত ঘটনা, কত চরিত্র, ঘাত, প্রতিঘাত.. তখন বোধহয় কেউ বোঝেইনি, একটা ইতিহাসের জন্ম হল। আর সেই ইতিহাস, সেই কিংবদন্তিকে শতবর্ষে শ্রদ্ধা জানাতেই অনীক দত্তের ছবি 'অপরাজিত'। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির টিজার। 

'অপরাজিত'-র টিজার

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই সাড়া ফেলেছে ছবির টিজার। ছবির কলাকুশলী থেকে শুরু করে টিজার শেয়ার করে নিয়েছেন স্বয়ং জিতু কমল। তাঁর লুক ইতিমধ্যেই দর্শকদের মনে ধরেছে।

এর আগেই প্রকাশ্যে এসেছিল ছবির লোগো। সাড়া পড়েছিল সেখানেই। 'কুছ তো লোগ কহেঙ্গে / লোগো কা কাম হ্যায় কেহনা...' জনপ্রিয় হিন্দি গানের ততধিক বিখ্যাত দুই লাইন। এখান থেকেই কথার খেলার ছলে লোগো শব্দটিকে ইংরেজি 'Logo' শব্দে রূপান্তরিত করে নেওয়ার চেষ্টায় সাজানো হয়েছে 'Logo কা কাম হ্যায় কেহনা' বাক্যবন্ধটি। যার একটা স্বাধীন অথচ গুরুত্বপূর্ণ মানে তৈরি হয়। ঠিকই তো! 'Logo'-র কাজই তো হল কিছু না কিছু বলা। তা সে কোনও পণ্য হোক বা সংস্থা... আর এক্ষেত্রে একটা ছবি। অর্থাৎ 'Logo' প্রাথমিক ভাবে একটা প্রতিনিধি এবং তার প্রধান কাজ হল সে যার প্রতিনিধিত্ব করছে তার সম্পর্কে একটা ধারণা তৈরি করে দেওয়া।

আরও পড়ুন: নতুন ভূমিকায় অরিজিৎ সিংহ, জিয়াগঞ্জে নিজের স্কুলের পরিচালন সমিতির সভাপতি হলেন গায়ক

লোগো-র কথা

পরিচালকের কথায়, 'আমার প্রথম ছবি থেকেই ছবি তৈরির সঙ্গে সঙ্গে এই 'Logo' বা 'Publicity design'-এর প্রতি আমার আগ্রহ ও উৎসাহ বজায় থেকেছে এবং এই কাজটা করে আমি সৃজনশীলতার দিক থেকেও খুব আনন্দ পেয়েছি। আমি যন্ত্র ব্যবহারে খুব পারদর্শী নই বলে প্রাথমিকভাবে আমার চিন্তা ভাবনাটাকে পেনসিলে খসড়া করে নিয়ে তারপর গ্রাফিক ডিজাইনারদের সাহায্য নিই কাজটাকে শেষ করার জন্যে।' 

বহু চর্চিত 'অপরাজিত' ছবিটির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। তবে এই ছবির জন্য কোনও কিছু সৃষ্টির আনন্দ ও উদ্দীপনা দ্বিগুণ হয়ে যায় পরিচালকের কারণ 'অপরাজিত' ছবিটি সত্যজিৎ রায়ের জীবনের প্রথম ছবি 'পথের পাঁচালী' তৈরির নেপথ্য কাহিনির আধারে তৈরি। পরিচালক আরও বলেন, 'সত্যজিৎবাবু সেই ছবি তৈরির সময়ে তাঁর অনমনীয় জেদকে সম্বল করে যে অজস্র প্রতিকূলতা অতিক্রম করে, অপরাজিত থেকে তাঁর অভীষ্ট লক্ষ্যে পৌঁছেছিলেন, তা এ ছবির মূল প্রতিপাদ্য। 'অপরাজিত' নামটি তারই সূচক। বলা বাহুল্য 'পথের পাঁচালী' শুধু বাংলা বা ভারতীয় সিনেমা নয়, বিশ্ব চলচ্চিত্রের দিশারি হয়ে উঠেছিল। আমাদের ছবিতে বাস্তব চরিত্রদের নাম ও ঘটনার বিবরণ খানিক পালটে নিয়েছি। তাই এখানে মূল চরিত্রের নাম অপরাজিত রায় আর তিনি যে ছবিটি করছেন তার নাম 'পথের পদাবলী'। 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by jeetu🇮🇳 (@jeetu_kamal)

">

সেরা শিরোনাম

Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
Ditipriya Roy: ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
ফিরিয়েছেন মুম্বইতে কাজের অফার! নতুন ধারাবাহিক শুরু করার আগে, কী বললেন দিতিপ্রিয়া রায়?
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget