এক্সপ্লোর

Kishor Kumar Birthday: 'অভিনয়ের মিথ্যে, গান আসে মন থেকে', সঙ্গীতকে চিরকাল সবার ওপরে রাখতেন কিশোর কুমার

Kishor Kumar Birthday Anniversary: একবার লতা মঙ্গেশকরকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কিশোর কুমার। জন্মদিনে ফিরে দেখা যাক, সেই সাক্ষাৎকারের টুকরো টুকরো ছবি

কলকাতা: দশকের পর দশক পেরিয়েও যাঁর গানে মুগ্ধ হয়েছেন শ্রোতা.. যাঁর অভিনয়ও মন ছুঁয়েছে দর্শকদের, তিনি কিশোর কুমার (Kishor Kumar)। আজ এই কিংবদন্তির জন্মদিন। সাধারণত খুব সহজে সাক্ষাৎকার দিতে নাকি রাজি হতেন না তিনি। তবে একবার লতা মঙ্গেশকরকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন কিশোর কুমার। জন্মদিনে ফিরে দেখা যাক, সেই সাক্ষাৎকারের টুকরো টুকরো ছবি।

তাঁর গান মন ছুঁয়েছে হাজার হাজার মানুষের। লতা মঙ্গেশকরকে দেওয়া সাক্ষাৎকারে কিশোর কুমার বলেছিলেন, 'আমি গানকে সবসময় অভিনয়ের আগে প্রাধান্য দিই। কারণ, গান মন থেকে আসে। আর যা মন থেকে আসে, সেটাই মন ছুঁয়ে যায় মানুষের। তবে অভিনয় অর্থাৎ গোটা বিষয়টাই মিথ্যে। আমি সেই কারণে অভিনয় করতে চাইনি। তবে দাদা আমায় অভিনয়ে নিয়ে আসেন। আমি মানসিকভাবে সবসময় গানকেই অভিনয়ের থেকে বেশি প্রাধান্য দিই, দেবও।'

কিংবদন্তী এই সঙ্গীতশিল্পী জন্মগ্রহণ করেন ৪ অগাস্ট, ১৯২৯ সালে, মধ্যপ্রদেশের খণ্ডওয়ায়। বাঙালি বাড়িতে জন্ম। কর্মজীবন শুরু করে দাদা অশোক কুমারের মতোই অভিনেতা হিসেবে। ১৯৪৬ সালে তাঁর প্রথম ছবি 'শিকারি' মুক্তি পায়। শুরু করলেও বিশেষ মন মজেনি অভিনয়ে। এরপরেও কিছু ছবিতে কাজ করলেও ১৯৪৮ সালে 'জিদ্দি' ছবির হাত ধরে প্রথম সঙ্গীত জগতের পথচলা শুরু। এরপর ধীরে ধীরে গায়ক (Singer), গীতিকার (Lyricist), সঙ্গীত পরিচালক (Music Director) হিসেবেই কেরিয়ারে এগিয়ে চলেন তিনি। গান তৈরি করেছেন ও গেয়েছেন হিন্দি, বাংলা, তামিল প্রভৃতি ভাষায়। এছাড়াও একাধিক আঞ্চলিক ভাষা তিনি শিখেছিলেন যেমন মরাঠি, গুজরাতি, অসমীয়া, মালয়লম, ওড়িয়া ও কন্নড়। 

কিশোর কুমার সবচেয়ে বেশি সংখ্যক গানে কণ্ঠ দিয়েছেন রাজেশ খন্নার জন্য। তাছাড়াও তিনি জিতেন্দ্র, দেব আনন্দ, অমিতাভ বচ্চনের মতো তাবড় তারকাদের কণ্ঠেও গান গেয়েছেন। কিশোর কুমারের প্রতিভার কথা বলতে শুরু করলে শেষ করা যাবে না। তারই মধ্যে অন্যতম, তিনি পুরুষ এবং নারী, উভয় কণ্ঠেই অত্যন্ত সাবলীলভাবে গান গাইতে পারেন। তাঁকে প্রথম মহিলা কণ্ঠে গাইতে শোনা যায় 'আকে সিধি লগি দিল পে...' গানে। 

আরও পড়ুন: Govinda Twitter Hack: ট্যুইট ভাইরাল হয়ে ট্রোলড, 'অ্যাকাউন্ট হ্যাক হয়েছে', দাবি গোবিন্দর

                                    

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget