এক্সপ্লোর

Kishore Kumar Birthday: যে কোনও গায়কের কাছে কিশোর কুমার 'টেক্সটবুক': মোহিত চৌহান

কিশোর কুমারের গান তাঁর কাছে অনুপ্রেরণা। তাঁর কাজ দেখে, শুনে, বিশ্লেষণ করে নিজেকে উন্নত করেছেন মোহিত চৌহান। জানালেন সাক্ষাৎকারে।

মুম্বই: ২০২১ সালে দাঁড়িয়েও পার্টিতে নাচের গান হোক বা প্রিয় বান্ধবীর উদ্দেশে প্রেম নিবেদন, কিশোর কুমারের গানের জুড়ি মেলা ভার। এমন বহুমুখী প্রতিভা মানুষের মনে চিরকালের জন্য আশ্রয় নিয়েছে। যাঁকে সাধারণ মানুষ এত পছন্দ করেন, তিনি যে গানের জগতে প্রত্য়েকের অনুপ্রেরণা হয়ে রয়েছেন তা বলার অপেক্ষা রাখে না। 

এযুগের বিখ্যাত গায়ক মোহিত চৌহান। নিজের ব্যান্ড হোক বা নেপথ্য গায়ক, প্রত্যেকটি ক্ষেত্রে তাঁর নিজস্ব একটা ছোঁয়া থাকে। গানের গলা দিয়ে মন জয়ে পারদর্শী তিনিও। তবে জানেন কি, গায়ক হওয়ার আগেও তিনি অভিনেতা হতে চেয়েছিলেন? কিন্তু তারপর মন বদলান। ছোটবেলার সঙ্গী গানকেই পেশা হিসেবে বেছে নেন। আর এই ব্যাপারে প্রবলভাবে অনুপ্রাণিত হয়েছিলেন কিংবদন্তি কিশোর কুমারের থেকে। এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মোহিত বলেছিলেন, 'ছোট থেকেই গানের শখ থাকায় কিশোর কুমারের বহুমুখী প্রতিভা আমাকে খুব অনুপ্রাণিত করত। তাঁর সৃজনশীলতা, তাঁর অভিনয়, গান, পরিচালনা দেখে মুগ্ধ হতাম।' 'এক চতুরনার' গানে ক্লাসিক্যালের সঙ্গে কিশোর কুমার নিজস্ব ভঙ্গীর যে মিশ্রণ ঘটিয়েছিলেন, তাও বেশ দাগ কেটেছিল মোহিত চৌহানের মনে। 

হিমাচলপ্রদেশে বড় হয়েছেন মোহিত চৌহান। তখনকার দিনে এত ইন্টারনেটের রমরমা ছিল না, ফলে গান শোনার সহজলভ্য উপায় ছিল রেডিও। সেখানেই পুরনো গানের অনুষ্ঠান শুনতেন। ফলে প্রচুর কিশোর কুমারের গান শুনেই বড় হয়েছেন গায়ক। 'পাহাড়ি অঞ্চলে জানলার পাশে বসে ওইসব গান শুনে মনে হতো জীবনে কিছু করতে পারব। খুব অনুপ্রাণিত হতাম,' বলেছিলেন মোহিত। ট্রেকিং করার সময়ও বন্ধু-বান্ধবরা মিলে কিশোর কুমারের গানেই মজতেন। রেডিওয় গানের সঙ্গে নিজেরাও গলা মেলাতেন। সব মিলিয়ে এক সৃজনশীল পরিবেশ তৈরি হতো। স্মৃতি রোমন্থন করতে থাকেন মোহিত চৌহান।

তাঁর মতে, যাঁরা নেপথ্য সঙ্গীতশিল্পী, বিশেষত হিন্দি ভাষায় গান গাইতে চান, তাঁদের কাছে কিশোর কুমার এক 'টেক্সটবুক'। 'কিশোর কুমারের গান শুনে, সেগুলি বিশ্লেষণ করে নিজের কাজ অনেকটা উন্নত করা যায়,' মত 'রকস্টার' গায়কের। 

কিশোর কুমারের কোন গানটা সবচেয়ে বেশি পছন্দের? হাজার হাতড়েও কোনও একটা নির্দিষ্ট গানের কথা বলতে পারেননি মোহিত। কিশোর কুমারের প্রত্যেক গান ওঁর বেড়ে ওঠার সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত বলে জানান তিনি।

উল্লেখ্য, প্রথমে ব্যান্ড বা গানের দল দিয়ে শুরু করলেও পরবর্তীকালে বিভিন্ন বিখ্যাত সিনেমার গানের নেপথ্য কণ্ঠ দিয়েছেন মোহিত। তাঁর 'ডুবা ডুবা রহতা হুঁ' গান তাঁকে সাফল্য এনে দিয়েছিল।

সেরা শিরোনাম

Rahul-Moumita Controversy: 'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
'একটা প্রায় ডুবে যাওয়া কেরিয়ারকে..', নাম না করে রাহুলের সঙ্গে সম্পর্ক বিতর্কে মৌমিতাকে কটাক্ষ আরেক পরিচালকের
Rahul Maumita Pandit: 'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
'যাতে আমাকে সস্তা, ধান্দাবাজ, নোংরা মহিলা...', রাহুল অরুণোদয়ের সঙ্গে সম্পর্কে বিতর্কে বিস্ফোরক মৌমিতা পণ্ডিত
Rahul-Moumita Relationship Controversy: রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
রাহুলের সঙ্গে সম্পর্ক ছিল, দাবি অভিনেত্রী মৌমিতার! সুদীপ্তার সাফ কথা, 'ভালবাসাকে বাজারে বিক্রি করতে নেই'
Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান

ভিডিও

India Energy Week: ইন্ডিয়া এনার্জি উইকের অনুষ্ঠানে যোগ দিতে আগামী বছর জানুয়ারিতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী
Titagarh News: 'বেআইনিভাবে' আধার-ভোটার তৈরির চক্রের পর্দাফাঁস, পুলিশের জালে ১
BJP Inner Clash: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন করেছিল নব্য় বিজেপিরা, অভিযোগ তুলে সরব বিজেপির আরেক গোষ্ঠী
Rice Exportation: এরাজ্যের তুলাইপাঞ্জি ও গোবিন্দভোগ নিয়ে বিশেষ আগ্রহী KRBL?
Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget