এক্সপ্লোর

KK Last Rites: শেষকৃত্যের সময়সুচি দেওয়া হল কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে

K K Death: ইতিমধ্যেই মুম্বই পৌঁছেছে কে কে-র মরদেহ। কলকাতায় তাঁকে শেষশ্রদ্ধা জানানোর পর পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয় গায়কের দেহ।

মুম্বই: অসংখ্য অনুরাগীদের মনে দুঃখ দিয়ে ইহলোকের মায়া ত্যাগ করে চলে গিয়েছেন কৃষ্ণকুমার কুন্নথ (Krishnakumar Kunnath)। অনুরাগী থেকে তাঁর পরিচিত কিংবা অন্যান্য তারকারা এখনও বিশ্বাস করে উঠতে পারেননি যে এত অল্প বয়সেই শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন কে কে (K K)। কলকাতায় সঙ্গীত অনুষ্ঠানে উপস্থিত অগণিত দর্শকদের আনন্দ দিয়ে নিজে ঢলে পড়েন মৃত্যুর কোলে। অসুস্থ বোধ করছিলেন। হোটেলেও ফিরে যান। কিন্তু সেখানেই অসুস্থ হয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন কে কে। তারপর তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। আগামীকাল মুম্বইয়ের ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। 

কে কে-র ইনস্টাগ্রাম হ্যান্ডলে শেষকৃত্যের পোস্ট-

ইতিমধ্যেই মুম্বই পৌঁছেছে কে কে-র মরদেহ। কলকাতায় তাঁকে শেষশ্রদ্ধা জানানোর পর পরিবারের লোকেদের হাতে তুলে দেওয়া হয় গায়কের দেহ। মুম্বই পৌঁছনোর পরই কে কে-র সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে শেষকৃত্যের সময়সূচি দেওয়া হয়। তাতে লেখা রয়েছে। 'আগামীকাল অর্থাৎ ২রা জুন বৃহস্পতিবার পার্ক প্লাজা, ভারাসোভা, আন্ধেরিতে কে কে-কে শেষশ্রদ্ধা জানান যাবে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত। ভারাসোভা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। অন্তিম যাত্রা সম্পন্ন হবে দুপুর একটায়।' পোস্ট করে আরও লেখা হয়েছে ''কে কে, কৃষ্ণকুমার কুন্নথ তুমি আমাদের ভালোবাসায় থাকবে চিরকাল। তোমাকে আমরা অত্যন্ত মিস করব।''

আরও পড়ুন - KK Last Rites: মুম্বই পৌঁছেছে কে কে-র মরদেহ, আগামীকাল শেষকৃত্য

প্রসঙ্গত, নজরুল মঞ্চে উপচে পড়া ভিড়ের মাঝে অস্বস্তি নিয়েও একের পর এক হিট গান। তারপর অসুস্থ বোধ করায় যা হোক করে নিরাপত্তার ঘেরাটোপে কে কে-র অডিটোরিয়াম ছাড়া। প্রয়াত সঙ্গীতশিল্পী যখন নজরুল মঞ্চ (Nazrul Manch) ছাড়ছেন, তখন তাঁর চোখে-মুখে অস্বস্তির বোধ যে স্পষ্ট, সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল। আর তার কিছুক্ষণ পরই সব শেষ। সুরের দেশে পাড়ি কে কে-র (KK Demise)। কিন্তু হোটেলে ফেরার পর মাঝের সময়টুকুতে চূড়ান্ত অসুস্থ হয়ে পড়ার আগেও ভক্তের টানে সাড়া দিতে দু'বার ভাবেননি কে কে। হোটেলে ফিরে লিফটে ঢোকার মুখেও ভক্তদের আবদারে তাদের সঙ্গে দাঁড়িয়ে তুলেছিলেন সেলফি। তারপরই লিফটে হয়ে পড়েন প্রচণ্ড অসুস্থ। তারপর সংজ্ঞাহীন হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। মৃত্যুর কোলে ঢলে পড়েন গায়ক। মন ভারাক্রান্ত অসংখ্য অনুরাগীদের।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget