এক্সপ্লোর

Koffee With Karan 7: কেন সম্পর্ক ভাঙল অনন্য়ার সঙ্গে? শাহিদ কপূরের ভাই যা বললেন...

Ishaan Ananya Breakup: সদ্যই 'কফি উইথ করণ'-এ দেখা গিয়েছে ক্য়াটরিনা কাইফ, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে। সেখানেই ইশান খট্টর এবং অনন্যা পাণ্ডের সম্পর্ক থেকে ব্রেকআপ নিয়ে নানা কথা ওঠে।

মুম্বই: ছবি নির্মাতা কর্ণ জোহরের জনপ্রিয় চ্যাট শো 'কফি উইথ করণ'-এর (Koffee With Karan) নতুন সিজন শুরু হয়ে গিয়েছে। চলতি বছর আর টেলিভিশনের পর্দায় নয়, দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। বি টাউনের তারকারা সেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকছেন। আর কথাবার্তার মাধ্যমে তার মধ্যে থেকেই উঠে আসছে অজানা সমস্ত তথ্য। বলিউড তারকাদের 'হাঁড়ির খবর' থেকে ব্যক্তিগত ও পেশাগত জীবনের নানা অজানা কথা সামনে আসছে। সদ্যই 'কফি উইথ করণ'-এর নতুন এপিসোড সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে ক্য়াটরিনা কাইফ, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে। তিন তারকা তাঁদের আগামী ছবি 'ফোন ভূত'-এর প্রচারে এসেছিলেন। সেখানেই ইশান খট্টর (Ishaan Khattar) এবং অনন্যা পাণ্ডের (Ananya Panday) সম্পর্ক থেকে ব্রেকআপ নিয়ে নানা কথা ওঠে।

অনন্যা পাণ্ডের সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে ইশান খট্টর-

'কফি উইথ করণ'-এর সদ্য সম্প্রচারিত হওয়া এপিসোডে 'ফোন ভূত' ছবির প্রচারে হাজির ছিলেন ক্যাটরিনা কাইফ, ইশান খট্টর এবং সিদ্ধান্ত চতুর্বেদী। সেখানেই সঞ্চালক কর্ণ জোহর শাহিদ কপূরের ভাইকে অনন্যা পাণ্ডের সঙ্গে ব্রেকআপ প্রসঙ্গে জিজ্ঞাসা করেন। তাঁর প্রশ্ন ছিল, 'কেন ব্রেকআপ করলে অনন্যার সঙ্গে?' কর্ণের প্রশ্নের উত্তরে ইশান পাল্টা প্রশ্ন ছুড়ে দেন। বলেন, 'আমি করেছি? কারণ, সম্প্রতি তুমি বলেছো যে ও (অনন্যা পাণ্ডে) আমার সঙ্গে সম্পর্ক ভেঙেছে। আমি ওই এপিসোডটা পুরোটা দেখেছি। তুমি ওকে সম্পর্ক ভাঙার জন্য প্রশ্ন করেছিলে।' কর্ণ বলেন, 'আমি বলতে চাইছি তোমরা দুজনে কেন সম্পর্কটা ভাঙলে? কারণ, ব্রেকআপ সবসময়ই তো মিউচুয়াল হয়। তাই না?'

আরও পড়ুন - The Kapil Sharma Show: ক্রুষ্ণা অভিষেকের পর আরও এক কমেডিয়ান ছাড়লেন 'দ্য কপিল শর্মা শো', জানালেন কারণও

ইশান কট্টর বলেন, 'আশা করি আমার পরবর্তী জীবনে ওর সঙ্গে বন্ধুত্বটা বেঁচে থাকবে। আমার দেখা মানুষদের মধ্যে ও অন্যতম অসাধারণ একজন মানুষ। ও এককথায় সুইটহার্ট। যেই ওর সঙ্গে মিশবে, সেই এই কথা বলবে। ও সত্যিই সুইটহার্ট। ও আমার অত্যন্ত প্রিয় একজন। ছিল আছে থাকবে।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই শোনা যায় অনন্যা পাণ্ডে এবং ইশান খট্টরের মধ্যে সম্পর্ক ভেঙেছে। চলতি বছর শাহিদ কপূরের জন্মদিনের পার্টিতে তাঁর বাড়িতেও দেখা যায় অনন্যাকে। কিন্তু তারপরই ভাঙে সম্পর্ক। ইশান খট্টর এবং অনন্যা পাণ্ডে পর্দাতেও জুটি বেঁধেছেন। তাঁদের একসঙ্গে 'খালি পিলি' ছবিতে দেখা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

SSC News: এবার একাদশ-দ্বাদশের কাউন্সেলিং বন্ধ করল SSC | ABP Ananda
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | Delhi Protest
Birbhum News: সদাইপুরে বিস্ফোরণের তদন্তে এবার তৃণমূল নেতার বাড়িতে গেল NIA | ABP Ananda
Abhishek Banerjee PA News: এবার কি সুমিত রায় এবং সুজয় হাজরাকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ? | CID
Academy of Fine Arts: মঙ্গলে 'গেরুয়া' থেকে 'সাদা', আজ ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget