এক্সপ্লোর

Kolkatar Harry: কারপুল ড্রাইভারের বিরুদ্ধে শিশুকে হেনস্থার অভিযোগ, বাস্তবের ঘটনাকে পর্দায় আনবে 'কলকাতার হ্যারি'

হারমায়োনির সেই স্পষ্ট উচ্চারণের মন্ত্র হ্যারি পটারদের অনেক বিপদ থেকে মুক্ত করলেও বাঁচাতে পারেনি হরিনাথকে। তাঁর বিরুদ্ধে ঘোরতর অভিযোগ আসে। একরত্তি এক মেয়েকে হেনস্থার অভিযোগ। চাকরি থেকে সাময়িকভাবে নির্বাসিত করা হয় হরিপদকে। তারপর?

কলকাতা: কলকাতার একটি নামি স্কুলের কার পুলের ড্রাইভার তিনি। নাম, হরিনাথ পত্র। স্কুলে নিয়ে যেতে বাচ্চাদের ম্যাজিকের গল্প বলেন তিনি। তাঁর গাড়ির ভিতরটাও দারুণ সাজানো, ঠিক যেন ম্যাজিকের মঞ্চ। আর হরিপদ সেখানকার 'হ্যারি পটার'। জে কে রাউলিংয়ের সেই বিদেশি ম্যাজিক চরিত্রের দারুণ ভক্ত হরিপদ। তাঁর হাতে থাকে যাদু ছড়ি আর ঠোঁটের ডগায় 'উইঙ্গার্ডিয়াম লেবিয়ৌসা'। 

কিন্তু হারমায়োনির সেই স্পষ্ট উচ্চারণের মন্ত্র হ্যারি পটারদের অনেক বিপদ থেকে মুক্ত করলেও বাঁচাতে পারেনি হরিনাথকে। তাঁর বিরুদ্ধে ঘোরতর অভিযোগ আসে। একরত্তি এক মেয়েকে হেনস্থার অভিযোগ। চাকরি থেকে সাময়িকভাবে নির্বাসিত করা হয় হরিপদকে। তারপর? ম্যাজিকে হাত ধরেই তো বন্ধুত্বের সাঁকো গড়ে উঠছিল তাঁর আর মোহরের। কে মোহর? তিতলির থেকে ১৪ বছরের বড় দিদি। আর তিতলিকেই নাকি হেনস্থা করেছে হরিপদ? তাঁর ওপর বিশ্বাস হারায় না মোহর। বিশ্বাস হারায় না আরও অনেক অভিভাবকই। শুরু হয় কলকাতার হ্যারির নিজেকে সঠিক প্রমাণের লড়াই। 

'কলকাতার হ্যারি'-র নেপথ্যে

আজ মুক্তি পেল 'কলকাতার হ্যারি'-র ট্রেলার। মুখ্যচরিত্রে অভিনয়ের সঙ্গে সঙ্গে এই ছবিতে প্রযোজনাও করছেন সোহম চক্রবর্তী। তাঁর প্রযোজনার প্রথম ছবি এটি। ছবিটির পরিচালনায় রয়েছেন রাজদীপ ঘোষ। শিশু শিল্পী হিসাবে টলিগঞ্জে সফর শুরু করেছিলেন সোহম।মাস্টার বিট্টুর হিসাবে পরিচিতি পেয়েছিলেন, এখন টলিউডের প্রতিষ্ঠিত নায়ক তিনি। সোহম-প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ছোট ঐশিকা গুহঠাকুরকে। ছবিতে অন্যান্য চরিত্রে অরিন্দম গুহ, লাবনী সরকারের প্রমুখ পরিচিত মুখ অভিনেতা-অভিনেত্রীর দেখা মিলবে।

আরও পড়ুন: Film release: অরিন্দম শীলের 'মায়াকুমারী' থেকে শুরু করে সৃজিতের 'অতিউত্তম', মুক্তির দিন ঘোষণা ৬ ছবির

সোহম চক্রবর্তী (Soham Chakraborty) আর প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar) অভিনীত এই ছবি মুক্তি পাবে ২০২২ সালের ৬ই মে।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Soham's Entertainment (@sohams_entertainment)

সেরা শিরোনাম

RJ Mitte Death : বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
বিশেষভাবে সক্ষমদের জন্য লড়েছেন অবিরাম, মাত্র ৩৪ এই প্রয়াত অভিনেতা RJ
Bollywood News: অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
অভিনয় করেছিলেন নানা পাটেকরের সঙ্গে, প্রয়াত হলেন সেই অভিনেত্রীও
Tollywood News: বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
বলিউডের ABCD এবার বাংলা ছবিতে? নাচকে কেন্দ্র করে তৈরি হচ্ছে নতুন সিনেমা
Srijit Mukherji: গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়
গানের প্রতি আমার ভালবাসাকে নিজের ছবিতে ব্যবহার করার ইচ্ছা ছিল অনেকদিনের: সৃজিত মুখোপাধ্যায়

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Embed widget