এক্সপ্লোর

Koneenica as Mamata Banerjee: মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চরিত্রে কনীনিকা, কী চলছে শুটিং ফ্লোরে?

এবার মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চরিত্রে অভিনয় করবেন টলিপাড়ার অভিনেত্রী কনীনিকা বন্দ্য়োপাধ্য়ায়।

কলকাতা: পরনে সাদা শাড়ি, মুখে নূনতম মেকআপ। অভিনেত্রী কনীনিকা বন্দ্য়োপাধ্য়ায় এবার স্বয়ং মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের চরিত্রে। সদ্য়ই নিজের ইন্সটাগ্রাম প্রোফাইলে  শুটিং ফ্লোর থেকে সেলফি পোস্ট করলেন অভিনেত্রী।  রাজ্য সরকারের 'কন্যাশ্রী' (Kanyashree Scheme) প্রকল্পের উপর তৈরি এই ছবিতে অভিনয় করছেন শাসকদলের সাংসদ শান্তনু সেনও, সেখানে পুলিশের ডিজি-র ভূমিকায় দেখা যাবে তাঁকে।

সিঙ্গুর আন্দোলন (Singur Movement) থেকে 'কন্য়াশ্রী' প্রকল্প, ছবিতে উঠে এসেছে সবটাই। তাতেই ডিজিপি-র চরিত্রে অভিনয় করছেন, তৃণমূল সাংসদ শান্তনু। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের (Mamata Banerjee) চরিত্রে দেখা যাবে অভিনেত্রী কনীনিকা বন্দ্য়োপাধ্য়ায়কে। শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। ফ্লোরে গিয়ে দেখা গেল, পুলিশের পোশাক পরে রয়েছেন শান্তনু। পেশাদার অভিনেতার মতোই সংলাপ আওড়াচ্ছেন।

আরও পড়ুন...

‘ম্যাডাম আমাকে না ডেকে নিজেই’...নেতা থেকে অভিনেতা হয়ে মমতার কাছে আক্ষেপ শান্তনুর!

জনপরিষেবার ক্ষেত্রে নজির গড়ার জন্য রাষ্ট্রপুঞ্জে সেরা প্রকল্পের স্বীকৃতি পেয়েছে বাংলার 'কন্যাশ্রী' প্রকল্প।মসেই প্রকল্প নিয়েই পরিচালক উজ্জ্বল মিত্রের পরিচালনায় নতুন ছবি। তাতেই আর রাজ্য পুলিশের ডিজির চরিত্রে দেখা যাবে শান্তনুকে। কনীনিকা মমতার চরিত্রে অভিনয় করলেও, ছবিতে তাঁর চরিত্রের নাম মায়া চট্টোপাধ্যায়।

শ্যুটিং ফ্লোরে গিয়ে দেখা গেল, শান্তনু সংলাপে আওড়ে বলছেন, "ম্যাডাম, আপনি আমাকে ডেকে নিতে পারতেন। তা না করে নিজেই...বিশেষ দরকার, সে তো বুঝতেই পারছি!" একটি দৃশ্যে আবার বলতে শোনা যায়, "যে ছবি আপনি দেখেছেন, আমি হুবহু সেই ছবি আপনার সামনে তুলে ধরব।"

২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর সিঙ্গুরে জমি আন্দোলনের সূচনা।  বিডিও অফিস থেকে গান্ধীমূর্তির পাদদেশে, তৎকালীন বিরোধী দলনেত্রীর টানা অনশন আজও স্মৃতিতে টাটকা বাংলার সাধারণ মানুষের। সেই ঘটনা নিয়েই আবর্তিত এই ছবি। গল্পের শুরু গ্রাম বাংলার এক অভাগী মায়ের যন্ত্রণা, বঞ্চনা, ছেড়া, ফাটা আঁচলের স্নেহে বেড়ে ওঠা সাধারণ মেয়ে-দুর্গাকে ঘিরে।

তৎকালীন বিরোধী দলনেত্রীর আন্দোলনে শামিল হয়েছিলেন দুর্গার বাবা। আচমকা একদিন উধাও হয়ে যান তিনি। এর পর রাজ্যে পালাবদল এবং তার পর মমতার প্রকল্পের সুবাদে দুর্গার বেড়ে ওঠা। এ নিয়েই, উজ্জ্বল মিত্রের পরিচালনায় এগোচ্ছে সিনেমার গল্প। মমতার চরিত্রে অভিনয় নিয়ে প্রশ্ন করলে কনীনিকা বলেন, "শ্যুটিং চলছে। আমি পুরোপুরি কপি করছি, এমন নয়। এমন একটি ভূমিকা, ওঁকে পুরোপুরি কপি করা সম্ভবও নয়।"

প্রসঙ্গত, এই ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছর এপ্রিল মাসে।

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget