এক্সপ্লোর

Lata Mangeshkar Demise: এই হিন্দি গানগুলি মানেই লতা মঙ্গেশকর

বলছি তাঁকে কিংবদন্তি। মানছি তাঁকে কিংবদন্তি। তাহলে, তাঁর হাজারো গানের মধ্যে মাত্র ১০টা গানকে বেছে নেওয়াটা এক কথায় যায় না।তবু, অনুরাগীদের ভালোলাগার জন্য এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর সেরা ১০টি হিন্দি গান

মুম্বই: দীর্ঘ বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে প্রয়াত হন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। করোনা আক্রান্ত হন। তার সঙ্গে ছিল নিউমোনিয়ার সমস্যাও। দুই অসুখের প্রকোপ আর বয়সজনিত সমস্যায় শেষ রক্ষা হল না। ইহলোকের মায়া ত্যাগ করে বিরানব্বই বছর বয়সে চলে যেতে হল সুর সম্রাজ্ঞীকে (Lata Mangeshkar Passes Away)। লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা দেশ। এদিন মুম্বইয়ের শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হল তাঁর। তাঁকে শেষশ্রদ্ধা জানাতে এসেছিলেন বিভিন্ন মহলের তারকারা। নেট দুনিয়া ছেয়ে গিয়েছে কিংবদন্তি সঙ্গীতশিল্পীকে শেষ শ্রদ্ধাজ্ঞাপনে। 

বাংলা, হিন্দি, মরাঠী ছাড়াও আরও বেশ কিছু ভাষায় গান গেয়েছেন লতা মঙ্গেশকর। তাঁর গাওয়া গানের মধ্যে সেরা ১০টি হিন্দি গান বেছে নেওয়া সত্যিই যায় না। কারণ, বলছি তাঁকে কিংবদন্তি। মানছি তাঁকে কিংবদন্তি। তাহলে, তাঁর হাজারো গানের মধ্যে মাত্র ১০টা গানকে বেছে নেওয়াটা এক কথায় যায় না। তবু, অনুরাগীদের ভালোলাগার জন্য এক ঝলকে দেখে নেওয়া যাক তাঁর সেরা (খুব ভালো/অন্য গানগুলিও সেরাই) ১০টি হিন্দি গান। যার জন্য দর্শকের মনে আগামী আরও হাজার বছর বেঁচে থাকবেন লতা মঙ্গেশকর।

আজ ফির জিনে কি তমন্না হ্যায়- হিন্দি ছবির জগতের কথা উঠলে একটা অধ্যায় অবশ্যই বরাদ্দ রাখতে হয় 'গাইড' ছবির জন্য। শচীনদেব বর্মনের সুরে সবকটি গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। ওয়াহিদা রহমান ঠোঁট মিলিয়েছিলেন 'আজ ফির জিনে কি তমন্না হ্যায়' গানে। যে গানের জনপ্রিয়তা আজও অমলিন। প্রসঙ্গত, এই 'গাইড' ছবিতেই এককভাবে লতা মঙ্গেশকর গেয়েছিলেন 'পিয়া তোসে নয়না লাগে রে'। এই গানটিও অত্যন্ত জনপ্রিয় হয়।

এক পেয়ার কা নাগমা হ্যায়- মনে করে দেখবেন, রানু মণ্ডলের রাতারাতি সোশ্যাল মিডিয়ায় এত জনপ্রিয় হয়ে যাওয়ার প্রথম গানটাই ছিল 'এক পেয়ার কা নাগমা হ্যায়'। এই তথ্যেই বোঝা যায় এই গানের জনপ্রিয়তা ঠিক কতটা। আর মানুষ আজও এই গানটি কতটা ভালোবাসে। লক্ষ্মীকান্ত-পেয়ারেলালের সুরে 'শোর' ছবির জন্য় এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর। পর্দায় ছিলেন জয়া বচ্চন।

তেরে বিনা জিন্দেগি সে কোই- হিন্দি ছবির একটা অধ্যায় যদি 'গাইড' ছবিটি হয়, তবে আর একটি অধ্যায় অবশ্যই রাখা থাকবে 'আঁধি' ছবির জন্য। রাহুলদেব বর্মনের সুর আর পর্দায় ঠোঁট মেলাচ্ছেন সুচিত্রা সেন। এই গানের সুর কোনও ভারতীয়ই ভুলবে না।

আরও পড়ুন - Dilip Kumar on Lata Mangeshkar: কীভাবে লতা মঙ্গেশকরের উর্দু উচ্চারণ ঠিক করেছিলেন দিলীপ কুমার?

লগ যা গলে- 'উও কৌন থি' ছবির এই গানটি আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে জনপ্রিয়। শুধুমাত্র নারীকণ্ঠে হিন্দিতে অন্যতম শ্রেষ্ঠ প্রেমের গান এটি। সুর দিয়েছিলেন মদনমোহন। কিংবদন্তি মদনমোহনের সঙ্গে লতা মঙ্গেশকরের জুটি হিন্দি ছবির গানে এক দারুণ পাওয়া। 

আজিব দাসতা হ্যায় ইয়ে- 'দিল আপনা প্রীত পরাই' ছবির জনপ্রিয় গান 'আজিব দাসতা হ্যায় ইয়ে'। আজও বহু মানুষের মোবাইলের রিংটোন অথবা কলার টিউন হিসেবে ব্যবহৃত হয় গানটি। সুরকার ছিলেন শঙ্কর জয়কিষণ।

দো ঘুট মুঝে ভি- 'ঝিল কে উস পার' ছবির জনপ্রিয় গান 'দো ঘুট মুঝে ভি পিলা দে শরাবি'। আজ থেকে পঞ্চাশ বছর আগে মুক্তি পেয়েছিল ছবিটি। গত অর্ধেক শতাব্দি জুড়ে এখনও ভারতীয়রা নাচের গান মনে করে এটিকে। অথবা কোথাও বাজলেই মন নেচে ওঠে তাঁদের। হেন কোনও পুজো কিংবা উৎসব নেই, যেখানে এই গান বাজতে শোনা যায় না। সাধারণত লতা মঙ্গেশকর এমন গান গান না। যাঁরা এমনটা মনে করেন, তাঁদের জন্য এই গানটি উদাহরণযোগ্য।

ডাফলিওয়ালে ডাফলি বাজা- সাতের দশকের একেবারে শেষলগ্নে গোটা ভারতবর্ষ দুলে উঠেছিল 'ডাফলিওয়ালে ডাফলি বাজা' গানে। পর্দায় ঋষি কপূর এবং জয়া প্রদা। সুরকার ছিলেন লক্ষ্মীকান্ত- পেয়ারেলাল। এই ছবির সবকটি গানই অত্যন্ত জনপ্রিয়। 

হম থে জিনকে সাহারে- ১৯৭০ সালে মুক্তি পায় 'সফর' ছবিটি। ছবির পাশাপাশি মানুষের মনে দাগ কেটে যায় এই ছবির গানগুলিও। মান্না দে থেকে কিশোর কুমার, মুকেশ থেকে লতা মঙ্গেশকর, কে গান গাননি এই ছবিতে। তাঁদের মধ্যে লতা মঙ্গেশকরের গাওয়া 'হম থে জিনকে সাহারে' গানটি অত্যন্ত জনপ্রিয়।

পেয়ার হুয়া ইকরার হুয়া- হিন্দি ছবিতে 'শ্রী ৪২০' ছবির অবদান চিরকালীন। পর্দায় রাজ কপূর এবং নার্গিস যেন হয়ে উঠেছিলেন এদেশের প্রত্যেকটি নারী এবং প্রত্যেক পুরুষ। শঙ্কর জয়কিষণের সুরে সবকটি গান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল। মান্না দে-র সঙ্গে ডুয়েটে এই গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর।

এক রাধা এক মীরা- হিন্দি ছবির জগতে 'রাম তেরি গঙ্গা মৈলি' তৈরি হওয়ার পিছনের গল্পগুলো যেন এক একটা সিনেমা। এই ছবির জন্য নায়িকা মন্দাকিনিকে খুঁজে পেতে নাকি পাঁচ বছর সময় লেগেছিল রাজ কপূরের। ছবিটি যেমন হিট। এই ছবির গানগুলিও ততটাই জনপ্রিয়। 'এক রাধা এক মীরা', এত সুন্দর ভজন। কি সুন্দর তার কথা এবং ব্যাখ্যা। শুনলে মন শান্ত করে।

জীবনের নিয়মে এই পৃথিবী থেকে আজ চলে গেলেন লতা মঙ্গেশকর। কিন্তু তাঁর গানগুলো আমরা শুনবোই। আজ তাঁর চলে যাওয়ার দিনে এই গানগুলো শুনে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করতে পারবেন।

সেরা শিরোনাম

Gourab Chatterjee: উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
উত্তমকুমারের পরিবারের অংশ হওয়ায় একটা বাড়তি দায়িত্ব নিয়ে চলেছি চিরকাল: গৌরব
Soumitrisha Kundu: 'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
'বাইক দুর্ঘটনা, মাথায় স্টিচ করতে হয়েছিল ছেলেটির..', কোন ঘটনা আজও ভুলতে পারেননি সৌমিতৃষা?
Srijla Guha: 'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
'তুমি আমায় ভালবাসা শেখাবে?' জিতুর সঙ্গে 'বন্ধুত্ব', কিন্তু রাজবীরকে নিয়ে ফুঁসছেন সৃজলা!
Panchayat Season 5: 'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত
'পঞ্চায়েত'-এর নতুন সিজন আসছে এই বছরেই, কবে মুক্তি? নতুন চমকেরও ইঙ্গিত

ভিডিও

College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Samik Bhattacharya:
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget