এক্সপ্লোর

Lata Mangeshkar Demise: শ্রদ্ধা ও সম্ভ্রমই সব, রফি-কিশোর-মান্না সকলের সঙ্গেই জুটিতে সাবলীল ছিলেন লতা

Lata Mangeshkar Demise: বছরের পর বছর পেরিয়েছে। লতা-রফি, লতা-কিশোর, লতা-মান্নার বিকল্প আজও নেই। এই শিল্পীদের কেউই আজ আর নেই। কিন্তু, তাঁদের গানের চির সবুজ। আনন্দে-বিষাদে আজও 'ওল্ড ইজ গোল্ড'।

কলকাতা: পরস্পরের প্রতি অসম্ভব শ্রদ্ধা, সম্ভ্রম। তার ফলেই মহম্মদ রফি (Mohammed Rafi) থেকে কিশোর কুমার (Kishore Kumar) বা মান্না দে (Manna Dey), সবার সঙ্গে জুটিতে সাবলীল ছিলেন লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। দুর্দান্ত বোঝাপড়ার জন্য সৃষ্টি হয় একের পর এক কালজয়ী গান।

‘শ্রী চারশো বিশ’ (Shree 420) ছবিটি এই প্রজন্মের অনেকেই হয়ত দেখেননি। কিন্তু, এই কালজয়ী ছবির কালজয়ী গান, 'পেয়ার হুয়া, ইকরার হুয়া' শোনেননি, এমন কাউকে খুঁজে বার করা দুষ্কর। ছবিতে এই আইকনিক গানে রাজ কপূর এবং নার্গিসকে দেখা গেলেও গানের কণ্ঠ কাদের ছিল জানেন নিশ্চয়? লতা মঙ্গেশকর এবং মান্না দে। 

‘অভিমান’ ছবির 'তেরি বিন্দিয়া রে...' গানটা মনে আছে? লতা মঙ্গেশকর-মহম্মদ রফির সেই ডুয়েট! আর লতা-কিশোর জুটি তো উপহার দিয়েছে অজস্র কালজয়ী গান। রেকর্ডিং স্টুডিওর বাইরেও লতা মঙ্গেশকরের সঙ্গে এই শিল্পীদের সম্পর্ক ছিল একেবারে পরিবারের মতোই!

কিশোর কুমারকে লতা ডাকতেন কিশোরদা বলে। কিশোর কুমারকে রাখিও পরাতেন প্রতি বছর। কিন্তু, কিশোর কুমারের সঙ্গে রেকর্ডিং পড়লে, লতার টেনশন শুরু হয়ে যেত। কেন জানেন? ঘনিষ্ঠদের কাছে লতা গল্প করেছিলেন, 'কিশোরদা কিছুতেই রিহার্সাল করতেন না। রেকর্ডিংয়ের দিনও এর সঙ্গে তাঁর সঙ্গে গল্প করতে চলে যেতেন। কিন্তু, গানের বেলায় এসে অবলীলায় নিজের লাইনগুলো, এতটুকু সুর থেকে না সরে গেয়ে দিতেন। তারপর আবার মজার মজার কথা বলতে শুরু করে দিতেন। যা শুনে লতারও হাসতে হাসতে পেটে ব্যথা হয়ে যেত। তারপর গান গাইতে ঘাম ছুটে যেত।' সেই কারণে কিশোরদার সঙ্গে রেকর্ডিং থাকলে, লতা চিন্তায় পড়ে যেতেন।

আবার মহম্মদ রফি সম্পর্কেও তাঁর মনে ছিল অগাধ শ্রদ্ধা। তিনি সব জায়গায় বলতেন, 'একশো বছরেও মহম্মদ রফির মতো কণ্ঠ আর আসবে না।' তবে এই রফির সঙ্গে লতার একবার মতান্তরও হয়েছিল। লতা চেয়েছিলেন, গানের জন্য শিল্পীকে ৫০ শতাংশ রয়্যালটি দেওয়া হোক। কিন্তু রফির বক্তব্য ছিল, গান করে এক বার পয়সা নিয়েছি, আবার কী! অনেকে লতা মঙ্গেশকরকে ডিপ্লোম্যাটিক বলে সমালোচনা করেছিলেন। যদিও, অনেক পরে লতা এনিয়ে বলেছিলেন, 'আমি যদি ডিপ্লোম্যাটিক হতাম তা হলে কি আমি রয়্যালটি নিয়ে এত সরব হতাম? সেই সময় যেটা আমার দাবি ছিল, তার জন্য লাভবান হয়েছেন আর্টিস্টরাই। তা হলে কেন আমাকে ডিপ্লোম্যাটিক বলা হবে?'

তবে এই টানাপোড়েনের জেরে দুই শিল্পীর পরস্পরের প্রতি শ্রদ্ধা এতটুকু কমেনি। শেষ দিন পর্যন্ত লতার মুম্বইয়ের ফ্ল্যাটে বাজত মহম্মদ রফির কণ্ঠে ভজন। 

আরও পড়ুন: Lata Mangeshkar Demise: হেমন্ত মুখোপাধ্যায় থেকে সলিল চৌধুরী, বাংলার সঙ্গীত পরিচালকদের সঙ্গে লতা মঙ্গেশকরের গভীর বন্ধন

মান্না দে ছিলেন লতার আরও এক প্রিয় সহশিল্পী। প্রায়শই বলতেন, 'এত ডুয়েট গাইলাম এত জনের সঙ্গে। কিন্তু ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’-র মতো গান কোথায়?' আজও বলিউডের সফল সুরকার, গায়কদের কাছে লতা মঙ্গেশকর মানেই অনুপ্রেরণা।

সঙ্গীত শিল্পী উদিত নারায়ণের কথায়, 'উনি "নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া"। কখনও ভাবিনি, আমি মুম্বই এসে তাঁর দর্শন পাব, কাজ করার সৌভাগ্য হবে। আমি স্টুডিওতে যেতাম, ওঁকে গাইতে দেখতাম। তারপর একদিন পঞ্চম দা ডাকলেন, উনি ৪ লাইন গাইতে বললেন। আমাকে দেখে লতাজি বললেন, তুমি ৪টে লাইন গাও, লাইফ হয়ে যাবে।'

কুমার শানু বলেন, 'বাপিদার গানে একসঙ্গে দাঁড়িয়ে গেয়েছিলাম। আমি তো ভাবতেই পারিনি, কে আছে। কেউ বলছেন না। পাশে একটা শর্ট মাইক্রোফোন রাখা, তখন এলেন লতাজি, পা পর্যন্ত তাঁর চুল তখন। আমি প্রণাম করলাম ওঁকে। আমাকে বললেন, তুমি তো ভাল গাও, আমি তখন কাঁপছিলাম, প্রথম রেকর্ডিং ওঁর সঙ্গে।'

বছরের পর বছর পেরিয়েছে। লতা-রফি, লতা-কিশোর, লতা-মান্নার বিকল্প আজও নেই। এই শিল্পীদের কেউই আজ আর নেই। কিন্তু, তাঁদের গানের চির সবুজ। আনন্দে-বিষাদে আজও 'ওল্ড ইজ গোল্ড'।

আরও পড়ুন: Lata Mangeshkar Death : সমদীপ্তা থেকে অরুণিতা, লতার আশীর্বাদ এভাবে পাবেন ভাবেননি দুই বঙ্গতনয়া !

সেরা শিরোনাম

Soumitrisha Kundu: 'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
'আবার ছোটপর্দায় ফিরতে চাই', বলছেন সৌমিতৃষা! পরিকল্পনা চলছে?
Jeetu Kamal: সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
সৌরভকে ধাক্কা, টাস্কে জিতে বিগ বসের ফাইনালে পৌঁছে গেলেন জিতু কমল
Sabyasachi Chowdhury: আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
আমি শূন্য থেকে শুরু করেছি, কাউকে কিছু প্রমাণ করার নেই: সব্যসাচী চৌধুরী
Sabyasachi Chowdhury: 'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে
'সাধক বামাক্ষ্যাপা' নিয়ে প্রত্যাশা বাড়তি চাপ? শুধু অভিনয় নয়, ছবির একাধিক দায়িত্ব ছিল সব্যসাচীর কাঁধে

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget